ঢাকা | |
সংবাদ শিরোনাম :
'আমিই বস' ট্রাম্পের মুখে এমন কথা শুনেই হাসির রোল পড়ল বিশ্বনেতাদের মাঝে ‘এই দলকে কেউ সহজে হারাতে পারবে না’ সময় টিভির পরিচালক আহমেদ জোবায়ের কারাগারে বাংলাদেশে শিক্ষাব্যবস্থার আধুনিকায়নে কাজ করতে চায় কেমব্রিজ বিশ্ববিদ্যালয় বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে লাল-সবুজের প্রতিনিধি সঞ্জয় দেব প্রথমে মালয়েশিয়া ও পরে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, বৈঠক হবে শি’র সঙ্গে ‘ফ্যামিলি কার্ডের প্রলোভনে ধর্ষণ’, সংসদে বিতর্ক লুকোচুরি না করে সবার মেনে নেওয়া উচিত, মেসিই সর্বকালের সেরা: রোনালদো ১ মাস পর অনুশীলনে ফিরলেন নেইমার, মাঠে নামবেন কবে প্রস্তাবিত বাজেটে নবায়নযোগ্য জ্বালানি খাতে যথেষ্ট বরাদ্দ নেই: সিপিডি

মাদক কারবারিকে ছাড়াতে থানায় এসে বিএনপি-জামায়াতের ৫ নেতা আটক

কুষ্টিয়ার মিরপুরে আটক এক মাদক কারবারিকে থানা থেকে মুক্ত করার জন্য তদবির করতে গিয়ে বিএনপি ও জামায়াতপন্থী পাঁচ
  • আপলোড সময় : ১০ মে ২০২৬, সকাল ৯:৩৫ সময়
  • আপডেট সময় : ১০ মে ২০২৬, সকাল ৯:৩৫ সময়
মাদক কারবারিকে ছাড়াতে থানায় এসে বিএনপি-জামায়াতের ৫ নেতা আটক

কুষ্টিয়ার মিরপুরে আটক এক মাদক কারবারিকে থানা থেকে মুক্ত করার জন্য তদবির করতে গিয়ে বিএনপি ও জামায়াতপন্থী পাঁচ নেতাকে হেফাজতে নিয়েছে পুলিশ। শনিবার (৯ মে) রাতে মিরপুর থানায় এ ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার নওদা আজমপুর এলাকার পরিচিত মাদক ব্যবসায়ী রবিউল ইসলামকে ৮ পিস ইয়াবাসহ আটক করে আমলা ক্যাম্প পুলিশ। পরে তাকে মিরপুর থানায় নিয়ে আসা হলে একই এলাকার কয়েকজন রাজনৈতিকভাবে প্রভাবশালী ব্যক্তি থানায় উপস্থিত হন এবং তাকে ছেড়ে দেওয়ার জন্য পুলিশের ওপর চাপ সৃষ্টি করেন।


এ সময় পুলিশের সঙ্গে তাদের বাকবিতণ্ডা সৃষ্টি হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিএনপি সমর্থিত এক ইউপি সদস্যসহ মোট পাঁচজনকে থানায় আটক করে। আটক ব্যক্তিদের মধ্যে চারজন জামায়াতের রাজনীতির সঙ্গে যুক্ত এবং একজন বিএনপি সমর্থিত জনপ্রতিনিধি বলে জানা গেছে।


মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, মাদক মামলার এক আসামিকে ছাড়িয়ে নেওয়ার উদ্দেশ্যে থানায় এসে কয়েকজন রাজনৈতিক নেতা অযৌক্তিক চাপ প্রয়োগ করেন। পাশাপাশি তারা পুলিশের কাজে বাধা দেওয়ার চেষ্টা করেন। এ কারণে তাদের হেফাজতে নেওয়া হয়েছে।


তিনি আরও বলেন, মাদকবিরোধী অভিযানে রাজনৈতিক পরিচয় নয়, আইনই প্রধান বিষয়। মাদক নির্মূলে প্রশাসনকে সহযোগিতা করার জন্য তিনি সকল রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল

সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল