ঢাকা | |
সংবাদ শিরোনাম :
চারঘাটে ট্রেনে কাটা পড়ে নারী ও যুবকের মৃত্যু আইনি লড়াইয়ে ট্রাম্প প্রশাসনকে হারিয়ে তুরস্কের রুমেইসার পিএইচডি অর্জন মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী ‘জুলাই থেকে প্রাথমিকের শিক্ষার্থীদের পাটজাত স্কুল ব্যাগ ও ড্রেস দেবে সরকার’ রামেকের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার সরকারের সিদ্ধান্তের আগ পর্যন্ত বাস ভাড়া বৃদ্ধি না করার নির্দেশনা প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ স্কাউটসের কার্যনির্বাহী কমিটির সাক্ষাৎ কক্সবাজার-২ আসনের নির্বাচনী নথি হেফাজতে নেওয়ার নির্দেশ হাইকোর্টের দেড় মাসের সন্তানসহ কারাগার থেকে মুক্তি পেলেন যুব মহিলা লীগ নেত্রী বাংলাদেশকে জরিমানা করল আইসিসি

ছয় ঘণ্টায় ৩ দফা ভূমিকম্পে কাঁপল মিয়ানমার

মিয়ানমারে মাত্র ছয় ঘণ্টার ব্যবধানে তিন দফা ভূমিকম্প আঘাত হেনেছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, বৃহস্পতিবার ভোরে ইয়াঙ্গুনে ৪
  • আপলোড সময় : ২২ জুন ২০২৩, দুপুর ৩:১৪ সময়
  • আপডেট সময় : ২২ জুন ২০২৩, দুপুর ৩:১৪ সময়
ছয় ঘণ্টায় ৩ দফা ভূমিকম্পে কাঁপল মিয়ানমার ছবি : সংগৃহীত

মিয়ানমারে মাত্র ছয় ঘণ্টার ব্যবধানে তিন দফা ভূমিকম্প আঘাত হেনেছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, বৃহস্পতিবার ভোরে ইয়াঙ্গুনে ৪ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। তবে ভূমিকম্পে এখনো কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এর আগে রাত ১২টার কিছু আগে প্রথম কম্পনের প্রায় তিন ঘণ্টা পর মিয়ানমারে দ্বিতীয় দফায় কম্পন অনুভূত হয়। আর এর প্রায় তিন ঘণ্টা পর তৃতীয় দফায় ভূমিকম্প অনুভূত হয়।

ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) জানায়, রাত ১১টা ৫৬ মিনিটে মিয়ানমারের ইয়াঙ্গুন থেকে ২২৭ কিলোমিটার দক্ষিণে রিখটার স্কেল ৪ দশমিক ৪ মাত্রার প্রথম ভূমিকম্পটি আঘাত হানে। এর গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ২৫ কিলোমিটার।

টুইটে এনসিএস আরও জানায়, দ্বিতীয় ভূমিকম্পটি আঘাত হানে ভোর ৩টা ৫২ মিনিটে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ২। এটির গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার। এটি ইয়াঙ্গুন থেকে ১৬০ কিলোমিটার দক্ষিণে আঘাত হানে।

সংস্থাটি আরও জানায়, তৃতীয় ভূমিকম্পটি আঘাত হানে ভোর ৫টা ৪৩ মিনিটে। এর গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ৪৮ কিলোমিটার। এটি মিয়ানমারের ১৭৪ কিলোমিটার দক্ষিণে ৪ দশমিক ৫ মাত্রায় আঘাত হানে।

এর আগে ফেব্রুয়ারিতে মিয়ানমারে আঘাত হানে জোড়া ভূমিকম্প। আয়াবতী ও রাখাইন রাজ্যে এ দুই ভূমিকম্প আঘাত হানলেও বাংলাদেশেও এই কম্পন অনুভূত হয়।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাশিয়া থেকে জ্বালানি আমদানিতে ‘মার্কিন ছাড়ের’ খবর ভিত্তিহীন: জ্বালানি বিভাগ

রাশিয়া থেকে জ্বালানি আমদানিতে ‘মার্কিন ছাড়ের’ খবর ভিত্তিহীন: জ্বালানি বিভাগ