ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে ধোঁয়াশা ডাক্তার থেকে দূরে থাকতে প্রতিদিন এক কাপ ‘গ্রিন টি’ এক দশক পর ভারত থেকে আসতে যাওয়া নতুন রেল কোচে থাকছে যেসব সুবিধা খাগড়াছড়িতে পাঁচ বস্তা থেকে ২৪টি গুইসাপ উদ্ধার, নারী আটক কলম্বিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৬৫, আহত ৩৫০০ গ্যাস সংকট নিরসনের দাবিতে জামালপুর-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ চালকদের রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট ডারউইনে টাইগার পেস অ্যাটাকে নাজেহাল স্বাগতিক অস্ট্রেলিয়া, নেই ৮ উইকেট মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে বিএনপির মহাসচিব পদে আলোচনায় যারা কঙ্গোতে ইবোলা ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী রূপ নেওয়ার পথে: ডব্লিউএইচওকঙ্গোতে ইবোলা ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী রূপ নেওয়ার পথে: ডব্লিউএইচও

সরকারের দুর্বল পররাষ্ট্র নীতিতে ভারত সীমান্তে হত্যাকাণ্ড ঘটাচ্ছে: জামায়াত

ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে দুই বাংলাদেশি নিহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে
  • আপলোড সময় : ১০ মে ২০২৬, সকাল ৯:৪৮ সময়
  • আপডেট সময় : ১০ মে ২০২৬, সকাল ৯:৪৮ সময়
সরকারের দুর্বল পররাষ্ট্র নীতিতে ভারত সীমান্তে হত্যাকাণ্ড ঘটাচ্ছে: জামায়াত

ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে দুই বাংলাদেশি নিহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার (৯ মে) এক বিবৃতিতে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, সীমান্তে বারবার হত্যাকাণ্ড ঘটলেও কার্যকর কূটনৈতিক পদক্ষেপ না নেওয়ায় এমন ঘটনা পুনরাবৃত্তি হচ্ছে। তার মতে, সরকারের দুর্বল পররাষ্ট্র নীতির কারণেই সীমান্তে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে।


এর আগে শুক্রবার (৮ মে) রাতে কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের ধজনগরের বাতেনবাড়ি এলাকায় দুই বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা করে বিএসএফ। নিহতরা হলেন এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মো. মুরসালিন এবং একই ইউনিয়নের মধুপুর গ্রামের নবীর হোসেন। বিবৃতিতে জামায়াতের পক্ষ থেকে বলা হয়, সীমান্তে বিএসএফ প্রায়ই বিনা কারণে হত্যাকাণ্ড ঘটাচ্ছে, যা দীর্ঘদিন ধরে উদ্বেগের বিষয় হয়ে আছে। ‘শূন্য রেখায় হত্যাকাণ্ড’ বন্ধের বারবার প্রতিশ্রুতি দিলেও বাস্তবে তা বাস্তবায়ন হয়নি বলে অভিযোগ করা হয়।


মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, বাংলাদেশের জনগণ প্রতিবেশী দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায়। তবে সীমান্তে এ ধরনের হত্যাকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি ভারত সরকারের প্রতি আহ্বান জানান, যেন ভবিষ্যতে সীমান্তে হত্যাকাণ্ড বন্ধ করা হয় এবং ঘটনার নিরপেক্ষ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অবৈধ তিন হাজার ভারতীয়কে ফেরত পাঠানো হচ্ছে

অবৈধ তিন হাজার ভারতীয়কে ফেরত পাঠানো হচ্ছে