ঢাকা | |
সংবাদ শিরোনাম :
'আমিই বস' ট্রাম্পের মুখে এমন কথা শুনেই হাসির রোল পড়ল বিশ্বনেতাদের মাঝে ‘এই দলকে কেউ সহজে হারাতে পারবে না’ সময় টিভির পরিচালক আহমেদ জোবায়ের কারাগারে বাংলাদেশে শিক্ষাব্যবস্থার আধুনিকায়নে কাজ করতে চায় কেমব্রিজ বিশ্ববিদ্যালয় বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে লাল-সবুজের প্রতিনিধি সঞ্জয় দেব প্রথমে মালয়েশিয়া ও পরে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, বৈঠক হবে শি’র সঙ্গে ‘ফ্যামিলি কার্ডের প্রলোভনে ধর্ষণ’, সংসদে বিতর্ক লুকোচুরি না করে সবার মেনে নেওয়া উচিত, মেসিই সর্বকালের সেরা: রোনালদো ১ মাস পর অনুশীলনে ফিরলেন নেইমার, মাঠে নামবেন কবে প্রস্তাবিত বাজেটে নবায়নযোগ্য জ্বালানি খাতে যথেষ্ট বরাদ্দ নেই: সিপিডি

লালমাটিয়ায় যাত্রা শুরু করলো ‘এমএএফএ গ্যালারি’

রাজধানীর লালমাটিয়ায় শুক্রবার (৮ মে) আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে নতুন শিল্প প্রদর্শনী কেন্দ্র ‘গ্যালারি এমএএফএ (MAFA)’, যা শিল্পী
  • আপলোড সময় : ১০ মে ২০২৬, দুপুর ১০:১৬ সময়
  • আপডেট সময় : ১০ মে ২০২৬, দুপুর ১০:১৬ সময়
লালমাটিয়ায় যাত্রা শুরু করলো ‘এমএএফএ গ্যালারি’

রাজধানীর লালমাটিয়ায় শুক্রবার (৮ মে) আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে নতুন শিল্প প্রদর্শনী কেন্দ্র ‘গ্যালারি এমএএফএ (MAFA)’, যা শিল্পী ও শিল্পপ্রেমীদের জন্য একটি সৃজনশীল প্ল্যাটফর্ম হিসেবে আত্মপ্রকাশ করেছে। গ্যালারির উদ্যোক্তারা জানান, তাদের মূল লক্ষ্য হলো শিল্পীদের জন্য একটি উন্মুক্ত ও আন্তরিক পরিবেশ তৈরি করা, যেখানে বিভিন্ন মত, ধারা ও শিল্পচর্চার মধ্যে বৈচিত্র্যের সমন্বয় ঘটবে।


উদ্বোধনী প্রদর্শনীতে দেশের প্রবীণ ও নবীন মিলিয়ে মোট ৪৪ জন শিল্পীর কাজ স্থান পেয়েছে। এতে প্রয়াত ও সমকালীন খ্যাতিমান শিল্পীদের শিল্পকর্মও প্রদর্শিত হচ্ছে। প্রদর্শনীতে অবয়বধর্মী ও নিরবয়ব শিল্পের পাশাপাশি বস্তুনিষ্ঠ ও বিমূর্ত ধারার বিভিন্ন চিত্রকর্ম রয়েছে।


অংশগ্রহণকারী শিল্পীদের মধ্যে উল্লেখযোগ্য রয়েছেন সফিউদ্দিন আহমেদ, কাইয়ুম চৌধুরী, হাসেম খান, রফিকুন নবী, মনিরুল ইসলাম, মাহমুদুল হক, আব্দুস শাকুর, আবদুল মান্নান, আব্দুস সাত্তার, বীরেন সোম, আবুল বারক আলভী, ফরিদা জামান, নাসিম আহমেদ নাদভী, নাইমা হক, মোহাম্মদ ইউনুস, মোস্তাফিজুল হক, জামাল আহমেদ, রেজাউন নবী, আহমেদ শামসুদ্দোহা, রোকেয়া সুলতানা, শিশির ভট্টাচার্য্য, শেখ আফজাল, নিসার হোসেন, মাহফুজুর রহমান, মো. মনিরুজ্জামান, গুলশান হোসেন, কনক চাঁপা চাকমা, শামীম সুব্রানা, আহমেদ নাজির, মোহাম্মদ ইকবাল, রুবিনা নারগিস, আজহারুল ইসলাম শেখ চঞ্চল, আনিসুজ্জামান আনিস, দুলাল গাইন, লিয়াকত আলী, মাকসুদা ইকবাল নিপা, অনুপম হুদা, হারুন আর রশিদ টুটুল, কামাল উদ্দিন, আবদুস সাত্তার তৌফিক, শহীদ কাজী, এম. এম. মাইজউদ্দিন এবং সুমন ওয়াহিদ।


গ্যালারি কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে, এখানে একটি মুক্ত, অনুপ্রেরণামূলক ও আন্তরিক পরিবেশ তৈরি হবে, যেখানে শিল্পীরা নিজেদের স্বকীয়তা ও সৃজনশীলতা প্রকাশের সুযোগ পাবেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল

সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল