ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ভারতের সঙ্গে সম্পর্ক হবে নতুন বাস্তবতায়, ১৭ বছরের ধারায় নয়: তথ্য উপদেষ্টা বার্সেলোনা থেকে লিভারপুলে গেলেন আরাউহো সাভার আশুলিয়ার শিল্পাঞ্চলে মাদকের বিস্তার, বাড়ছে অন্যান্য অপরাধও ডায়ারিতে দেখা একটিমাত্র শব্দে ১০ বছর পর ফিরলেন পরিবারে নাছিমা কাদির মোল্লা হাই স্কুলের ৩৮২ পরীক্ষার্থীর সবাই পেয়েছে জিপিএ-৫ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে ‘জাতির মূল্যবান বন্ধু’ বললেন তারেক রহমান মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে মন্ত্রিসভায় রদবদল, কে হচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব? দিল্লির সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে উপযুক্ত পরিবেশ চায় ঢাকা ইংরেজি ও গণিতের ‘ধাক্কায়’ বিপর্যয় কলম্বিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১১১

২৫ মিনিট ধরে ভুল প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা দিল ৪১ পরীক্ষার্থী

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার একটি এসএসসি পরীক্ষাকেন্দ্রে প্রশ্নপত্র সরবরাহে বড় ধরনের বিভ্রান্তির ঘটনা ঘটেছে। পরীক্ষার্থীদের জন্য নির্ধারিত ২০২৫ শিক্ষাবর্ষের
  • আপলোড সময় : ১১ মে ২০২৬, সকাল ৯:৪৭ সময়
  • আপডেট সময় : ১১ মে ২০২৬, সকাল ৯:৪৭ সময়
২৫ মিনিট ধরে ভুল প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা দিল ৪১ পরীক্ষার্থী

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার একটি এসএসসি পরীক্ষাকেন্দ্রে প্রশ্নপত্র সরবরাহে বড় ধরনের বিভ্রান্তির ঘটনা ঘটেছে। পরীক্ষার্থীদের জন্য নির্ধারিত ২০২৫ শিক্ষাবর্ষের পরীক্ষায় ভুল করে ২০২৬ শিক্ষাবর্ষের সিলেবাস অনুযায়ী প্রশ্নপত্র ও উত্তরপত্র সরবরাহ করায় কেন্দ্রজুড়ে চাঞ্চল্য তৈরি হয়। রোববার উপজেলার প্রমোদা সুন্দরী উচ্চবিদ্যালয় কেন্দ্রে পদার্থবিজ্ঞান পরীক্ষার সময় এ ঘটনা ঘটে। দৌলতপুর পাইলট বালিকা উচ্চবিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানের মোট ৪১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।


পরীক্ষার শুরুতেই শিক্ষার্থীদের হাতে ভুল প্রশ্নপত্র ও উত্তরপত্র তুলে দেওয়া হয়। প্রায় ২৫ মিনিট পরীক্ষা চলার পর দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরা ভুলটি শনাক্ত করেন। এরপর দ্রুত তা সংগ্রহ করে ২০২৫ সালের সঠিক প্রশ্নপত্র ও উত্তরপত্র দেওয়া হয়। পরে আরও ১০ থেকে ১৫ মিনিট পরীক্ষা নিয়ে আনুষ্ঠানিকভাবে তা শেষ করা হয়। এ সময় শিক্ষার্থীদের বিষয়টি বাইরে প্রকাশ না করার নির্দেশ দেওয়া হয়েছে বলেও অভিযোগ উঠেছে।


হলের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক মোহাম্মদ আলী জিন্নাহ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, প্রশ্নপত্র ও উত্তরপত্র সরবরাহের দায়িত্বে থাকা শিক্ষকদের ভুলের কারণেই এ ঘটনা ঘটেছে। কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রসচিব বিষয়টি নিয়ে সরাসরি মন্তব্য না করে পরে কথা বলার কথা জানান।


এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, ঘটনাটি তাৎক্ষণিকভাবে তাকে জানানো হয়নি। পরে বিষয়টি জানতে পেরে তিনি কারণ দর্শানোর নোটিশ দেওয়ার কথা বলেন এবং তদন্তে গাফিলতি প্রমাণিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান। এ ধরনের গুরুতর ভুল পরীক্ষার মতো গুরুত্বপূর্ণ প্রক্রিয়ায় কীভাবে ঘটল, তা নিয়ে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মধ্যে ব্যাপক প্রশ্ন ও ক্ষোভ দেখা দিয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে লংমার্চের ঘোষণা ১১-দলীয় ঐক্যের

জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে লংমার্চের ঘোষণা ১১-দলীয় ঐক্যের