ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ভারতের সঙ্গে সম্পর্ক হবে নতুন বাস্তবতায়, ১৭ বছরের ধারায় নয়: তথ্য উপদেষ্টা বার্সেলোনা থেকে লিভারপুলে গেলেন আরাউহো সাভার আশুলিয়ার শিল্পাঞ্চলে মাদকের বিস্তার, বাড়ছে অন্যান্য অপরাধও ডায়ারিতে দেখা একটিমাত্র শব্দে ১০ বছর পর ফিরলেন পরিবারে নাছিমা কাদির মোল্লা হাই স্কুলের ৩৮২ পরীক্ষার্থীর সবাই পেয়েছে জিপিএ-৫ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে ‘জাতির মূল্যবান বন্ধু’ বললেন তারেক রহমান মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে মন্ত্রিসভায় রদবদল, কে হচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব? দিল্লির সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে উপযুক্ত পরিবেশ চায় ঢাকা ইংরেজি ও গণিতের ‘ধাক্কায়’ বিপর্যয় কলম্বিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১১১

সুনামগঞ্জে বজ্রপাতে স্কুলছাত্রীর মৃত্যু

সুনামগঞ্জ সদর উপজেলায় বজ্রপাতে আখি আক্তার (১৫) নামে দশম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রোববার বিকেল ৪টার দিকে
  • আপলোড সময় : ১১ মে ২০২৬, সকাল ৯:৫৬ সময়
  • আপডেট সময় : ১১ মে ২০২৬, সকাল ৯:৫৬ সময়
সুনামগঞ্জে বজ্রপাতে স্কুলছাত্রীর মৃত্যু

সুনামগঞ্জ সদর উপজেলায় বজ্রপাতে আখি আক্তার (১৫) নামে দশম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রোববার বিকেল ৪টার দিকে উপজেলার গৌরাঙ্গ ইউনিয়নের নলুয়ারপাড় গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আখি আক্তার ওই গ্রামের জাহির উদ্দিনের মেয়ে এবং স্থানীয় একটি উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।


স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে বৃষ্টি শুরু হলে ঘরের সামনে খলায় শুকাতে দেওয়া ধান আনতে যায় আখি। এ সময় হঠাৎ বজ্রপাত হলে সে গুরুতর আহত হয়। পরে পরিবারের সদস্যরা তাকে দ্রুত সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।


ঘটনার সত্যতা নিশ্চিত করে সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, বজ্রপাতে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে এবং এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে লংমার্চের ঘোষণা ১১-দলীয় ঐক্যের

জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে লংমার্চের ঘোষণা ১১-দলীয় ঐক্যের