ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ভারতের সঙ্গে সম্পর্ক হবে নতুন বাস্তবতায়, ১৭ বছরের ধারায় নয়: তথ্য উপদেষ্টা বার্সেলোনা থেকে লিভারপুলে গেলেন আরাউহো সাভার আশুলিয়ার শিল্পাঞ্চলে মাদকের বিস্তার, বাড়ছে অন্যান্য অপরাধও ডায়ারিতে দেখা একটিমাত্র শব্দে ১০ বছর পর ফিরলেন পরিবারে নাছিমা কাদির মোল্লা হাই স্কুলের ৩৮২ পরীক্ষার্থীর সবাই পেয়েছে জিপিএ-৫ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে ‘জাতির মূল্যবান বন্ধু’ বললেন তারেক রহমান মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে মন্ত্রিসভায় রদবদল, কে হচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব? দিল্লির সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে উপযুক্ত পরিবেশ চায় ঢাকা ইংরেজি ও গণিতের ‘ধাক্কায়’ বিপর্যয় কলম্বিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১১১

‘হাঁসের ডাকাডাকি শুনে গিয়ে দেখি বিশাল অজগর’

সুন্দরবন সংলগ্ন বাগেরহাটের শরণখোলা এলাকায় একটি বিশাল আকৃতির অজগর সাপ উদ্ধার করেছেন স্থানীয় উদ্ধারকর্মীরা। প্রায় ১৫ ফুট লম্বা
  • আপলোড সময় : ১১ মে ২০২৬, দুপুর ১০:৩ সময়
  • আপডেট সময় : ১১ মে ২০২৬, দুপুর ১০:৩ সময়
‘হাঁসের ডাকাডাকি শুনে গিয়ে দেখি বিশাল অজগর’

সুন্দরবন সংলগ্ন বাগেরহাটের শরণখোলা এলাকায় একটি বিশাল আকৃতির অজগর সাপ উদ্ধার করেছেন স্থানীয় উদ্ধারকর্মীরা। প্রায় ১৫ ফুট লম্বা ও ২৫ কেজি ওজনের সাপটি পরে বন বিভাগের মাধ্যমে সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে। রোববার (১০ মে) বিকেলে অজগরটি বনে ছেড়ে দেওয়া হয়। এর আগে শরণখোলা গ্রামের কৃষক ইলিয়াস মাতুব্বরের বাড়ির পেছনের ধানক্ষেত থেকে সাপটি উদ্ধার করে ওয়াইল্ড টিম ও ভিলেজ টাইগার রেসপন্স টিম (ভিটিআরটি)।


উদ্ধারকারীরা জানান, অজগরটি কৃষকের তিনটি হাঁস খেয়ে ফেলেছিল। হাঁসগুলোর অস্বাভাবিক ডাক শুনে ঘটনাস্থলে গিয়ে বিশাল সাপটি দেখতে পান কৃষক ইলিয়াস মাতুব্বর। পরে তিনি দ্রুত উদ্ধারকারী দলের সঙ্গে যোগাযোগ করেন। ভিটিআরটি সদস্য মো. হসান মুন্সী জানান, খবর পেয়ে ওয়াইল্ড টিমের সদস্যদের সঙ্গে ঘটনাস্থলে গিয়ে ধানক্ষেতের মধ্যে অজগরটিকে দেখতে পান তারা। পরে সতর্কতার সঙ্গে সাপটি আটক করে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।


ওয়াইল্ড টিমের শরণখোলা ফিল্ড ফ্যাসিলিটেটর মো. আলম হাওলাদার বলেন, উদ্ধার অভিযানের সময় অজগরটি আক্রমণাত্মক আচরণ করছিল। তবে কৌশল প্রয়োগ করে সেটিকে নিরাপদে ধরা সম্ভব হয়। পূর্ব সুন্দরবনের শরণখোলা স্টেশন কর্মকর্তা খলিলুর রহমান জানান, উদ্ধার হওয়া অজগরটি রেঞ্জ অফিসে আনার পর বনাঞ্চলের নিরাপদ স্থানে অবমুক্ত করা হয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে লংমার্চের ঘোষণা ১১-দলীয় ঐক্যের

জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে লংমার্চের ঘোষণা ১১-দলীয় ঐক্যের