ঢাকা | |
সংবাদ শিরোনাম :
‘বিশ্ব ফুটবল পরিচালনার জন্য অযোগ্য ইনফান্তিনো’ হামলার ক্ষতিপূরণ হিসেবে বাজেয়াপ্ত ইরানি অর্থ ব্যবহার করবো: ট্রাম্প মেসেজে কবুল বললে কী বিয়ে হয়ে যাবে, ইসলাম কী বলে স্পিকারের নির্দেশনা পেলেই গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত নেবে ইসি ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: বিশেষজ্ঞ কমিটি গঠনে নির্দেশ হাইকোর্টের ‘ষড়যন্ত্র তত্ত্ব’ উড়িয়ে দিলেন আর্জেন্টিনার ভিডিও অ্যানালিস্ট ‘ষড়যন্ত্র তত্ত্ব’ উড়িয়ে দিলেন আর্জেন্টিনার ভিডিও অ্যানালিস্ট হরমুজ নিয়ে সৌদি-ওমানের সঙ্গে ইরানের বৈঠক সৌদি আরবে হামলার দাবি নাকচ করল ইরাকের সশস্ত্র বিদ্রোহীরা ‘তেলাপোকা’ আন্দোলনের সাফল্যে মোদি সরকারের সামনে নতুন চ্যালেঞ্জ

ছাত্রী হলের সামনে নাচানাচি নিয়ে ফেসবুকে পোস্ট শেয়ার, প্রাণনাশের হুমকির অভিযোগ

রাজশাহী বিশ্ববিদ্যালয়-এ হল সমাপনী অনুষ্ঠানের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করাকে কেন্দ্র করে এক শিক্ষার্থীকে গালিগালাজ ও
  • আপলোড সময় : ১১ মে ২০২৬, দুপুর ১০:১২ সময়
  • আপডেট সময় : ১১ মে ২০২৬, দুপুর ১০:১২ সময়
ছাত্রী হলের সামনে নাচানাচি নিয়ে ফেসবুকে পোস্ট শেয়ার, প্রাণনাশের হুমকির অভিযোগ

রাজশাহী বিশ্ববিদ্যালয়-এ হল সমাপনী অনুষ্ঠানের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করাকে কেন্দ্র করে এক শিক্ষার্থীকে গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটে শহীদ হবিবুর রহমান হলের ২০১৯-২০ শিক্ষাবর্ষের কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে। অভিযোগকারী শিক্ষার্থী হলেন মার্কেটিং বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের ইবাইদুর রহমান খান, যিনি একই হলের ২২১ নম্বর কক্ষে থাকেন।


লিখিত অভিযোগে বলা হয়, গত শুক্রবার (৮ মে) হল সমাপনী উপলক্ষে কিছু শিক্ষার্থী তাপসী রাবেয়া হলের সামনে অশালীন আচরণের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই ভিডিও একটি ‘অশ্লীল’ ক্যাপশনসহ নিজের ফেসবুকে পোস্ট করেন ইবাইদুর রহমান। এরপর অভিযুক্ত শিক্ষার্থীরা তাকে ফোন করে হলে ডেকে নিয়ে যাওয়ার চেষ্টা করে এবং না এলে তার জিনিসপত্র বাইরে ফেলে দেওয়ার হুমকি দেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়। পরে রাতের বেলায় বিভিন্ন নম্বর থেকে কল করে তাকে ভয়ভীতি প্রদর্শন ও প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও দাবি করেন তিনি।


অভিযুক্তদের মধ্যে রয়েছেন মাজহারুল, নাইমুল ইসলাম, নাফিউল ইসলাম ও রিপন। নাফিউল ইসলাম শাখা ছাত্রদলের দপ্তর সম্পাদক বলেও জানা গেছে। তবে অভিযুক্তদের পক্ষ থেকে বলা হয়েছে, ঘটনাটি হলের অভ্যন্তরীণ ব্যাচভিত্তিক বিষয় ছিল এবং কেউ সরাসরি হুমকি দেয়নি। তাদের দাবি, কিছু ভুল বোঝাবুঝির কারণে পরিস্থিতি উত্তপ্ত হয়। ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান এবং হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মোতাহার হোসেন চৌধুরী উভয় পক্ষকে নিয়ে বৈঠক করেন। সেখানে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হয় এবং শিক্ষার্থী তার আচরণের জন্য দুঃখ প্রকাশ করেন বলে জানা যায়।


তবে অভিযোগকারী ইবাইদুর রহমান নিরাপত্তা শঙ্কায় বর্তমানে হলের বাইরে অবস্থান করছেন এবং প্রক্টর দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন। প্রক্টর জানিয়েছেন, বিষয়টি প্রশাসনিকভাবে সমাধানের চেষ্টা চলছে এবং কোনো ধরনের নির্যাতন বা হুমকির প্রমাণ পাওয়া গেলে বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। হল প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, উভয় পক্ষকে শান্ত করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সিটি কলেজসহ তিন শিক্ষাপ্রতিষ্ঠানে ১০ কোটি টাকা লুটপাট, ১১১ শিক্ষক অবৈধ

সিটি কলেজসহ তিন শিক্ষাপ্রতিষ্ঠানে ১০ কোটি টাকা লুটপাট, ১১১ শিক্ষক অবৈধ