ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ভারতের সঙ্গে সম্পর্ক হবে নতুন বাস্তবতায়, ১৭ বছরের ধারায় নয়: তথ্য উপদেষ্টা বার্সেলোনা থেকে লিভারপুলে গেলেন আরাউহো সাভার আশুলিয়ার শিল্পাঞ্চলে মাদকের বিস্তার, বাড়ছে অন্যান্য অপরাধও ডায়ারিতে দেখা একটিমাত্র শব্দে ১০ বছর পর ফিরলেন পরিবারে নাছিমা কাদির মোল্লা হাই স্কুলের ৩৮২ পরীক্ষার্থীর সবাই পেয়েছে জিপিএ-৫ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে ‘জাতির মূল্যবান বন্ধু’ বললেন তারেক রহমান মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে মন্ত্রিসভায় রদবদল, কে হচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব? দিল্লির সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে উপযুক্ত পরিবেশ চায় ঢাকা ইংরেজি ও গণিতের ‘ধাক্কায়’ বিপর্যয় কলম্বিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১১১

পবিপ্রবিতে হামলার ঘটনায় বিএনপির চার নেতা বহিষ্কার

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে বিএনপির চার নেতাকে
  • আপলোড সময় : ১২ মে ২০২৬, সকাল ৯:৫০ সময়
  • আপডেট সময় : ১২ মে ২০২৬, সকাল ৯:৫০ সময়
পবিপ্রবিতে হামলার ঘটনায় বিএনপির চার নেতা বহিষ্কার

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে বিএনপির চার নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। সোমবার (১১ মে) রাতে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়ার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও আদর্শবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বহিষ্কৃতদের মধ্যে রয়েছেন দুমকি উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব রিপন শরীফ, উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ বশির উদ্দিন এবং স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মুছা ফারজীসহ আরও একজন নেতা।


এ ছাড়া পৃথক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, তাদের কোনো অপকর্মের দায় দল নেবে না এবং দলের নেতাকর্মীদের তাদের সঙ্গে কোনো সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ঘটনার পর যুবদল কেন্দ্রীয় কমিটি হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছে।


বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, সোমবার সকালে উপাচার্য ড. কাজী রফিকুল ইসলামের অপসারণ দাবিতে অবস্থান কর্মসূচি চলাকালে ভিসির সমর্থনে বহিরাগত একটি দল ক্যাম্পাসে প্রবেশ করে হামলা চালায়। এতে কয়েকজন শিক্ষক ও কর্মকর্তা আহত হন এবং ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনার পর শিক্ষক সমিতিসহ বিভিন্ন সংগঠন হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে লংমার্চের ঘোষণা ১১-দলীয় ঐক্যের

জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে লংমার্চের ঘোষণা ১১-দলীয় ঐক্যের