ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে মন্ত্রিসভায় রদবদল, কে হচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব? দিল্লির সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে উপযুক্ত পরিবেশ চায় ঢাকা ইংরেজি ও গণিতের ‘ধাক্কায়’ বিপর্যয় কলম্বিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১১১ ইনফান্তিনোর পদত্যাগের দাবি, উয়েফা, এএফসি ও কনকাকাফের যৌথ চিঠি রাতে আমগাছের মগডাল গৃহবধূ, অচেতন অবস্থায় উদ্ধার ইরানের কাছে পাল্টা যুদ্ধের ক্ষতিপূরণ দাবি ট্রাম্পের ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস দুই বছরেও ধরা পড়েনি শেরপুর কারাগারের ৩৪৫ পলাতক বন্দি, উদ্ধার হয়নি ১১৪৩ রাউন্ড গুলি দুই বছরেও ধরা পড়েনি শেরপুর কারাগারের ৩৪৫ পলাতক বন্দি, উদ্ধার হয়নি ১১৪৩ রাউন্ড গুলি

যোগ্যতার ভিত্তিতে নারী উদ্যোক্তাদের উৎসাহ দেওয়া দরকার: জুবাইদা রহমান

ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্পে যোগ্যতার ভিত্তিতে নারী উদ্যোক্তাদের উৎসাহ দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
  • আপলোড সময় : ১২ মে ২০২৬, দুপুর ১০:৩০ সময়
  • আপডেট সময় : ১২ মে ২০২৬, দুপুর ১০:৩০ সময়
যোগ্যতার ভিত্তিতে নারী উদ্যোক্তাদের উৎসাহ দেওয়া দরকার: জুবাইদা রহমান

ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্পে যোগ্যতার ভিত্তিতে নারী উদ্যোক্তাদের উৎসাহ দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। তিনি বলেন, নারীদের স্বনির্ভর করতে প্রয়োজনীয় প্রশিক্ষণ, উন্নয়ন ও বাজারজাত সহায়তা নিশ্চিত করা জরুরি। সোমবার (১১ মে) সকালে রাজারবাগ পুলিশ লাইন্সে পুলিশ অডিটরিয়ামে অনুষ্ঠিত বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)-এর বার্ষিক সমাবেশ ও আনন্দ মেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিষয়টি জানিয়েছে দৈনিক ইত্তেফাক।


ডা. জুবাইদা রহমান বলেন, নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা গেলে পারিবারিক সচ্ছলতা বৃদ্ধি পাবে এবং সন্তানদের শিক্ষা ও দারিদ্র্য বিমোচনের লক্ষ্য অর্জন সহজ হবে। তিনি আরও বলেন, পুনাক সদস্যরা সমাজের বিভিন্ন পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন এবং তাদের কাজ ভবিষ্যৎ প্রজন্মকে সমাজে অবদান রাখতে অনুপ্রাণিত করছে। নারী উন্নয়নের প্রসঙ্গে তিনি বলেন, পরিবার ও সমাজ উন্নয়নে নারীরা কেন্দ্রীয় ভূমিকা রাখতে পারেন। বিশেষ করে স্বাস্থ্য, গ্রামীণ উন্নয়ন এবং কন্যা শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে নারীদের অংশগ্রহণ আরও বাড়ানো প্রয়োজন।


অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের মেধাবৃত্তি এবং কম্পিউটার প্রশিক্ষণে সফলদের মাঝে সনদ বিতরণ করা হয়। একই সঙ্গে পুনাক মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন জেলা ইউনিটের মধ্যে সাতক্ষীরা প্রথম, রাজশাহী দ্বিতীয় এবং লালমনিরহাট তৃতীয় স্থান অর্জন করে। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এবং অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শেখ হাসিনার সঙ্গে পালানোর ফ্লাইট কীভাবে মিস করেছিলেন সালমান এফ রহমান

শেখ হাসিনার সঙ্গে পালানোর ফ্লাইট কীভাবে মিস করেছিলেন সালমান এফ রহমান