ঢাকা | |

লেবাননে নিহত প্রবাসী শফিকুলের বাড়িতে শোকের মাতম

পরিবারের অভাব দূর করে মুখে হাসি ফোটানোর আশায় ধারদেনা করে লেবাননে গিয়েছিলেন সাতক্ষীরার শফিকুল ইসলাম। কিন্তু বিদেশে যাওয়ার
  • আপলোড সময় : ১২ মে ২০২৬, দুপুর ২:২৫ সময়
  • আপডেট সময় : ১২ মে ২০২৬, দুপুর ২:২৫ সময়
লেবাননে নিহত প্রবাসী শফিকুলের বাড়িতে শোকের মাতম

পরিবারের অভাব দূর করে মুখে হাসি ফোটানোর আশায় ধারদেনা করে লেবাননে গিয়েছিলেন সাতক্ষীরার শফিকুল ইসলাম। কিন্তু বিদেশে যাওয়ার মাত্র দুই মাসের মাথায় বোমা হামলায় প্রাণ হারাতে হলো তাকে। সোমবার (১১ মে) সন্ধ্যায় মৃত্যুর খবর গ্রামে পৌঁছালে শোকে ভেঙে পড়ে পুরো পরিবার। বিষয়টি জানিয়েছে দৈনিক ইত্তেফাক। শফিকুল ইসলামের বাড়ি সাতক্ষীরার ভালুকা চাঁদপুর গ্রামে। তিনি দিনমজুর আফসার আলীর একমাত্র ছেলে। স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে পুরো এলাকা। প্রতিবেশীরাও ছুটে আসছেন শোকাহত পরিবারকে সান্ত্বনা দিতে।


নিহতের বাবা আফসার আলী বলেন, সংসারের কষ্ট দূর করার আশায় এনজিও ও মানুষের কাছ থেকে ঋণ নিয়ে ছেলেকে বিদেশ পাঠিয়েছিলেন। মাত্র দুই মাস আগে শফিকুল লেবাননে যান। এখন ঋণের বোঝা তো রয়েছেই, ছেলের মরদেহ দেশে ফেরানো নিয়েও দুশ্চিন্তায় পরিবার। তিনি সরকারের কাছে দ্রুত মরদেহ দেশে ফিরিয়ে আনার আবেদন জানিয়েছেন।


পরিবার সূত্রে জানা গেছে, শফিকুল ইসলামের পরিবারে রয়েছেন অসুস্থ মা আজেয়া খাতুন, স্ত্রী রুমা খাতুন এবং দুই মেয়ে। বড় মেয়ে তামান্না আকতার মৌ স্থানীয় একটি কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী এবং ছোট মেয়ে তন্বী আকতার বৃষ্টি মাদ্রাসায় অষ্টম শ্রেণিতে পড়ছে। স্বামীর মৃত্যুর পর দুই মেয়ের পড়াশোনা ও ভবিষ্যৎ নিয়ে গভীর উদ্বেগে পড়েছেন স্ত্রী রুমা খাতুন। তিনি সরকারের কাছে আর্থিক সহায়তা এবং পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।


গ্রামের মানুষ বলছেন, দরিদ্র পরিবারটির একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে তারা এখন অসহায় অবস্থায় রয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
দেশের বিভিন্ন এলাকা থেকে আকাশে দেখা গেল ‘রহস্যময়’ আলো

দেশের বিভিন্ন এলাকা থেকে আকাশে দেখা গেল ‘রহস্যময়’ আলো