ঢাকা | |
সংবাদ শিরোনাম :
আসামের মুখ্যমন্ত্রী হিসেবে দ্বিতীয়বার শপথ নিলেন হিমন্ত বিশ্ব শর্মা ধানের মণ ৮০০ টাকা, শ্রমিকের মজুরি ১২০০ শাপলা গণহত্যার পর জবাবদিহিতা নিশ্চিত হলে জুলাই হতো না: নাহিদ ফুটবল খেলাকে কেন্দ্র করে স্কুলছাত্রকে ছুরিকাঘাত, আটক ২ ফেন্টানাইল পাচারের অভিযোগে ভারতীয় প্রতিষ্ঠানসহ ১৩ জনের ওপর মার্কিন নিষেধাজ্ঞা একসঙ্গে এসএসসি পরীক্ষা দিচ্ছেন মা-ছেলে বিশ্ববাজারে তেলের দামে বড় লাফ ৩০ জুনের মধ্যে খাজনা পরিশোধে ভূমি মালিকদের জরুরি নির্দেশনা নির্বাচনে বিএনপি ভোট কারচুপি করে নির্বাচনী ফলাফল পরিবর্তন করেছে: এটিএম আজহার প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন মোহাম্মদ হেলাল উদ্দিন

ফেসবুকে ‘অবশেষে দপ্তর রাজনৈতিক কার্যালয়ে পরিণত হলো’ স্ট্যাটাস দেওয়ায় বিএমডিএ প্রকৌশলী বরখাস্ত

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিতর্কিত স্ট্যাটাস দেওয়ার অভিযোগে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) এক উপ-সহকারী প্রকৌশলীকে সাময়িক বরখাস্ত করা
  • আপলোড সময় : ১৩ মে ২০২৬, সকাল ৯:৩৭ সময়
  • আপডেট সময় : ১৩ মে ২০২৬, সকাল ৯:৩৭ সময়
ফেসবুকে ‘অবশেষে দপ্তর রাজনৈতিক কার্যালয়ে পরিণত হলো’ স্ট্যাটাস দেওয়ায় বিএমডিএ প্রকৌশলী বরখাস্ত

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিতর্কিত স্ট্যাটাস দেওয়ার অভিযোগে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) এক উপ-সহকারী প্রকৌশলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। অভিযুক্ত কর্মকর্তা সাব্বির রহমান বিএমডিএর প্রধান কার্যালয়ের আইটি শাখায় কর্মরত ছিলেন। মঙ্গলবার (১২ মে) জারি করা এক অফিস আদেশে তাকে সাময়িক বরখাস্তের পাশাপাশি রাজশাহী সার্কেল কার্যালয়ে সংযুক্ত করা হয়। বিএমডিএর নির্বাহী পরিচালক আবু সাঈদ মো. কামরুজ্জামানের স্বাক্ষরিত ওই আদেশে বলা হয়, গত ১০ মে সাব্বির রহমান নিজের ফেসবুক আইডিতে ‘অবশেষে দপ্তর রাজনৈতিক কার্যালয়ে পরিণত হলো! মাশাআল্লাহ!’ শিরোনামে একটি স্ট্যাটাস দেন। পরে সেটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে এবং প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসে।


অফিস আদেশে উল্লেখ করা হয়, ওই মন্তব্যের কারণে বিএমডিএ চেয়ারম্যানসহ প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে। চাকরি বিধিমালা ও সরকারি কর্মচারীদের শৃঙ্খলা সংক্রান্ত নীতিমালা অনুযায়ী এ ধরনের মন্তব্য দাপ্তরিক আচরণবিধির পরিপন্থী। এজন্য তার বিরুদ্ধে ‘অসদাচরণের’ অভিযোগ আনা হয়েছে। এদিকে, সাময়িক বরখাস্তকালীন সময়ে বিধি অনুযায়ী তিনি খোরাকি ভাতা পাবেন বলেও জানানো হয়েছে। সম্প্রতি জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় নেতা মো. হাসান জাফির তুহিনকে সচিব পদমর্যাদায় এক বছরের চুক্তিতে বিএমডিএ চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। দায়িত্ব গ্রহণের পর থেকেই বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়।


ঘটনার বিষয়ে সাব্বির রহমানের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। তবে বিএমডিএর নির্বাহী পরিচালক জানান, সাব্বির রহমান নিজেই স্ট্যাটাস দেওয়ার বিষয়টি স্বীকার করেছেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দেশের বিভিন্ন এলাকা থেকে আকাশে দেখা গেল ‘রহস্যময়’ আলো

দেশের বিভিন্ন এলাকা থেকে আকাশে দেখা গেল ‘রহস্যময়’ আলো