ঢাকা | |
সংবাদ শিরোনাম :
আর্জেন্টিনার জার্সি পরে ট্রাইব্যুনালে পলক, ভিডিও ভাইরাল প্রথম ম্যাচে ইয়ামাল খেলবেন কিনা জানালেন স্পেনের কোচ ইরানের পারমাণবিক অস্ত্র থাকলে ইসরাইল দুই ঘণ্টাও টিকত না: ট্রাম্প দেশ মাদকমুক্ত না হলে বাজেট উপকারে আসবে না: স্বাস্থ্যমন্ত্রী বেনজীরকে আটক দেশের পুলিশের কৃতিত্ব নয়, ইন্টারপোলের কৃতিত্ব: জামায়াত আমির রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা আটক বুন্দেসলিগার পরিচিত মুখদের নিয়ে বিশ্বকাপ অভিযান শুরু জাপান-নেদারল্যান্ডসের সংসদীয় স্থায়ী কমিটি: আইনের সভাপতি পার্থ, অর্থের মুশিফকুর নেদারল্যান্ডসের বিপক্ষে ২–২ গোলে ড্র জাপানের অ্যান্টিবায়োটিকের অযৌক্তিক ব্যবহার রোধে উদ্যোগ জরুরি: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি করলে পুলিশে দিন: এমপি এনাম

চট্টগ্রামের পটিয়া আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম বিএনপির নাম ব্যবহার করে চাঁদাবাজি, মাদক ব্যবসা ও সন্ত্রাসী কার্যক্রমে
  • আপলোড সময় : ১৩ মে ২০২৬, সকাল ৯:৫৯ সময়
  • আপডেট সময় : ১৩ মে ২০২৬, সকাল ৯:৫৯ সময়
বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি করলে পুলিশে দিন: এমপি এনাম

চট্টগ্রামের পটিয়া আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম বিএনপির নাম ব্যবহার করে চাঁদাবাজি, মাদক ব্যবসা ও সন্ত্রাসী কার্যক্রমে জড়িতদের পুলিশের হাতে তুলে দেওয়ার আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার (১২ মে) দুপুরে পটিয়া উপজেলার হাইদগাঁও রাজঘাটা সেতু এলাকায় পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে হাইড্রোলিক এলিভেটর ড্যামের নির্মাণকাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।


তিনি বলেন, দলীয় পরিচয় ব্যবহার করে কেউ যদি অনিয়ম, চাঁদাবাজি বা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়ায়, তবে তাকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না এবং সরাসরি পুলিশের কাছে সোপর্দ করতে হবে। এ সময় তিনি আরও জানান, উন্নয়ন কাজে বাধা প্রদান বা অনিয়ম বরদাশত করা হবে না। পাশাপাশি দলীয় পরিচয় ব্যবহার করে সালিশ বা স্থানীয় প্রভাব খাটানোর চেষ্টাও বন্ধ করার নির্দেশ দেন তিনি।


উন্নয়ন প্রকল্প নিয়ে বক্তব্যে তিনি বলেন, শ্রীমাই খালের ওপর নির্মিত হাইড্রোলিক এলিভেটর ড্যাম বাস্তবায়িত হলে এলাকায় কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে, জলাবদ্ধতা কমবে এবং নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। একই সঙ্গে এলাকায় পর্যটনের সম্ভাবনাও তৈরি হবে বলে তিনি আশা প্রকাশ করেন।


প্রকল্প সূত্রে জানা যায়, ১৩৩ কোটি টাকা ব্যয়ে এই অবকাঠামো প্রকল্পের কাজ ২০২৭ সাল পর্যন্ত চলবে। অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা ও পানি উন্নয়ন বোর্ডের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নবম বাংলাদেশ–চীন মৈত্রী সেতু নির্মাণ চুক্তি সই

নবম বাংলাদেশ–চীন মৈত্রী সেতু নির্মাণ চুক্তি সই