ঢাকা | |
সংবাদ শিরোনাম :
বেসরকারি হাসপাতালের এনআইসিইউতে নবজাতক দগ্ধ, জীবন নিয়ে শঙ্কা ব্রাহ্মণবাড়িয়ার কসবায় দুই পক্ষের সংঘর্ষ, সাংবাদিকসহ আহত ১০ নির্বাচনের আগে ইরানে হামলার পরিকল্পনা করেছিলেন নেতানিয়াহু, বাধা দেয় যুক্তরাষ্ট্র দেশভাগ ও ভাষা আন্দোলনের গল্পে আনজুম হয়ে পর্দায় আসছেন ভাবনা ফেনী সীমান্তে ৮ লাখ টাকার ভারতীয় মদ, শাড়ি ও প্রসাধনী জব্দ ডিসেম্বরে আপার দেশে ফেরার সুযোগ নেই : নাহিদ ইসলাম যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরছেন শাকিব, শুরু ‘নিঃস্ব’র প্রস্তুতি চীনের মহাকাশ স্টেশনে যাচ্ছেন প্রথম পাকিস্তানি নভোচারী তাহসিফ সৌরি হত্যা মামলা: রিমান্ড শেষে কারাগারে দীপ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিদেশি পিস্তলসহ ডিবির অভিযানে গ্রেপ্তার ৩

হুইপের টিস্যুবক্স নিক্ষেপ নিয়ে অপপ্রচার, শরীয়তপুর প্রেস ক্লাবের নিন্দা

শরীয়তপুরের গোসাইরহাট উপজেলা হলরুমে জেলেদের মাঝে বাছুর বিতরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু ভুয়া অনলাইন প্ল্যাটফর্মে
  • আপলোড সময় : ১৩ মে ২০২৬, দুপুর ১০:১ সময়
  • আপডেট সময় : ১৩ মে ২০২৬, দুপুর ১০:১ সময়
হুইপের টিস্যুবক্স নিক্ষেপ নিয়ে অপপ্রচার, শরীয়তপুর প্রেস ক্লাবের নিন্দা

শরীয়তপুরের গোসাইরহাট উপজেলা হলরুমে জেলেদের মাঝে বাছুর বিতরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু ভুয়া অনলাইন প্ল্যাটফর্মে ছড়ানো বিভ্রান্তিকর তথ্যের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে শরীয়তপুর প্রেস ক্লাব। প্রচারে দাবি করা হয়েছিল যে, অনুষ্ঠানে উপস্থিত মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু সাংবাদিকদের উদ্দেশে টিস্যু বক্স নিক্ষেপ করেছেন। তবে প্রেস ক্লাব ও উপস্থিত সাংবাদিকরা এই অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে উল্লেখ করেছেন।


প্রত্যক্ষদর্শীদের বরাতে জানানো হয়, অনুষ্ঠানে সাময়িক বিশৃঙ্খলা তৈরি হলে তিনি ক্ষোভ প্রকাশ করেন এবং একটি টিস্যু বক্স তার দলের এক কর্মীর দিকে নিক্ষেপ করেন—কোনো সাংবাদিককে লক্ষ্য করে নয়। এছাড়া কোনো সাংবাদিকও এ বিষয়ে আনুষ্ঠানিক অভিযোগ করেননি বলে জানা গেছে। বিষয়টি ঘিরে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়ার পর মঙ্গলবার (১২ মে) শরীয়তপুর প্রেস ক্লাব জরুরি সভা আহ্বান করে। সভায় সভাপতিত্ব করেন সভাপতি মো. আবুল হোসেন সরদার এবং উপস্থিত ছিলেন ক্লাবের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।


সভায় বলা হয়, যাচাই-বাছাই ছাড়া এ ধরনের তথ্য প্রচার সাংবাদিকতার নীতিমালার পরিপন্থি এবং এটি জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে। প্রেস ক্লাব আরও আহ্বান জানায়, গণমাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্মগুলো যেন সত্যতা যাচাই করে দায়িত্বশীলভাবে সংবাদ প্রকাশ করে। সব মিলিয়ে ঘটনাটি ঘিরে ছড়ানো গুজব ও অপপ্রচারের বিরুদ্ধে স্থানীয় সাংবাদিক সমাজ কঠোর অবস্থান নিয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী

৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী