ঢাকা | |
সংবাদ শিরোনাম :
দিল্লির ব্রিকস আউটরিচে তারেক রহমানের অংশগ্রহণের সম্ভাবনা প্রায় শেষ গণমাধ্যমের আয়না হতে হবে নিখুঁত: তথ্যমন্ত্রী ওমরাহ করতে সৌদি যাচ্ছিলেন ডন, বিমানবন্দরে গ্রেপ্তার মক্কায় পাক-সৌদি-তুর্কি প্রতিরক্ষা চুক্তি: মধ্যপ্রাচ্যের নিরাপত্তা মানচিত্রে নতুন অধ্যায় মাঠ থেকে উড়ে যাওয়া বলে হাইওয়েতে দুর্ঘটনা, ভিডিও ভাইরাল ‘জাতির সাথে কখনো বেইমানি করব না’: রাষ্ট্রপতি প্রার্থী কর্নেল অলি ‘সমুদ্র উপকূলে কল-কারখানা স্থাপন করে এই অঞ্চলের বেকার সমস্যা সমাধান করা হবে’ ভারতে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত ‘জাতির সাথে কখনো বেইমানি করব না’: রাষ্ট্রপতি প্রার্থী কর্নেল অলি শেখ হাসিনা ফিরবেন- রুমিন ফারহানার কেন মনে হয়?

৭.৫ মাত্রায় ভূমিকম্প, সুনামির আশঙ্কা

ফিলিপাইনের মিন্দানাওতে আজ শনিবার ৭ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এর কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে ৬৩ কিমি
  • আপলোড সময় : ৩ ডিসেম্বর ২০২৩, দুপুর ১০:২০ সময়
  • আপডেট সময় : ৩ ডিসেম্বর ২০২৩, দুপুর ১০:২৫ সময়
৭.৫ মাত্রায় ভূমিকম্প, সুনামির আশঙ্কা ছবি: সংগৃহীত
ফিলিপাইনের মিন্দানাওতে আজ শনিবার ৭ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এর কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে ৬৩ কিমি গভীরে। এই ভূমিকম্পের ফলে শিগগির ফিলিপাইন ও জাপানে সুনামি আঘান হানবে বলে আশঙ্কা করা হচ্ছে।  
ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টারের (ইএমএসসি) বরাত দিয়ে বার্তাসংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

ফিলিপাইন সিসমোলজি এজেন্সি জানিয়েছে, সুনামির ঢেউ ফিলিপাইনে স্থানীয় সময় মধ্যরাতের মধ্যে আঘাত হানতে পারে এবং কয়েক ঘণ্টা ধরে চলতে পারে।
জাপানি সম্প্রচারমাধ্যম এনএইচকে জানিয়েছে, জাপানে সুনামির আঘাত কিছুটা পরে আসবে। স্থানীয় সময় রোববার রাত দেড়টা নাগাদ ১ মিটার (৩ ফুট) উচ্চতার সুনামির ঢেউ জাপানের পশ্চিম উপকূলে পৌঁছবে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের তথ্য অনুসারে, ভূমিকম্পটি ৭ দশমিক ৬ মাত্রার ছিল এবং এর কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে ৩২ কিলোমিটার গভীরে। বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টার দিকে এটি আঘাত হানে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শেখ হাসিনার সঙ্গে পালানোর ফ্লাইট কীভাবে মিস করেছিলেন সালমান এফ রহমান

শেখ হাসিনার সঙ্গে পালানোর ফ্লাইট কীভাবে মিস করেছিলেন সালমান এফ রহমান