ঢাকা | |
সংবাদ শিরোনাম :
আর্জেন্টিনার জার্সি পরে ট্রাইব্যুনালে পলক, ভিডিও ভাইরাল প্রথম ম্যাচে ইয়ামাল খেলবেন কিনা জানালেন স্পেনের কোচ ইরানের পারমাণবিক অস্ত্র থাকলে ইসরাইল দুই ঘণ্টাও টিকত না: ট্রাম্প দেশ মাদকমুক্ত না হলে বাজেট উপকারে আসবে না: স্বাস্থ্যমন্ত্রী বেনজীরকে আটক দেশের পুলিশের কৃতিত্ব নয়, ইন্টারপোলের কৃতিত্ব: জামায়াত আমির রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা আটক বুন্দেসলিগার পরিচিত মুখদের নিয়ে বিশ্বকাপ অভিযান শুরু জাপান-নেদারল্যান্ডসের সংসদীয় স্থায়ী কমিটি: আইনের সভাপতি পার্থ, অর্থের মুশিফকুর নেদারল্যান্ডসের বিপক্ষে ২–২ গোলে ড্র জাপানের অ্যান্টিবায়োটিকের অযৌক্তিক ব্যবহার রোধে উদ্যোগ জরুরি: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

জাবি ছাত্রীকে জঙ্গলে নিয়ে ধর্ষণের চেষ্টা, শিক্ষার্থীদের মশাল মিছিল

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্যাম্পাসে এক ছাত্রীকে গলায় কাপড় পেঁচিয়ে জঙ্গলে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে তীব্র
  • আপলোড সময় : ১৪ মে ২০২৬, সকাল ৯:৪২ সময়
  • আপডেট সময় : ১৪ মে ২০২৬, সকাল ৯:৪২ সময়
জাবি ছাত্রীকে জঙ্গলে নিয়ে ধর্ষণের চেষ্টা, শিক্ষার্থীদের মশাল মিছিল

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্যাম্পাসে এক ছাত্রীকে গলায় কাপড় পেঁচিয়ে জঙ্গলে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঘটনার প্রতিবাদে বুধবার রাতে সহস্রাধিক শিক্ষার্থী মশাল মিছিল করেন এবং প্রশাসনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান। ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী, মঙ্গলবার রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের পরিত্যক্ত পুরাতন ফজিলাতুন্নেছা হলের পাশে এক ব্যক্তি তাকে গলায় কাপড় পেঁচিয়ে নির্জন স্থানে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করে। এ সময় আশপাশের পথচারীরা টের পেয়ে তাকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে নিয়ে যান। পরে অভিযুক্ত পালিয়ে যায়।


ঘটনার পর ভুক্তভোগীকে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখায় নিয়ে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হয়। সেখানে উপস্থিত শিক্ষার্থী, প্রক্টর এবং জাকসু নেতাদের মাধ্যমে অভিযুক্তকে প্রাথমিকভাবে বহিরাগত হিসেবে শনাক্ত করা হয়েছে বলে জানা যায়। এ ঘটনার প্রতিবাদে বুধবার রাত ১০টার দিকে বটতলা এলাকা থেকে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল শুরু করেন। পরে টারজান এলাকা থেকে নারী শিক্ষার্থীরা মশাল মিছিলে অংশ নেন। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্রী হল প্রদক্ষিণ করে প্রক্টর কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।


মিছিলে শিক্ষার্থীরা ধর্ষণ ও নিরাপত্তাহীনতার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং প্রশাসনের ব্যর্থতার সমালোচনা করেন। পরে তারা প্রক্টর কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে পাঁচ দফা দাবি উত্থাপন করেন। শিক্ষার্থীদের দাবিগুলোর মধ্যে রয়েছে— ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্তকে গ্রেপ্তার, প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলমের পদত্যাগ, প্রক্টরিয়াল বডির ব্যর্থতার দায় স্বীকার করে পদত্যাগ, নারী শিক্ষার্থীদের নিরাপত্তায় কার্যকর কুইক রেসপন্স টিম গঠন এবং ক্যাম্পাসে নারী নিরাপত্তাকর্মী নিয়োগ।


বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নবম বাংলাদেশ–চীন মৈত্রী সেতু নির্মাণ চুক্তি সই

নবম বাংলাদেশ–চীন মৈত্রী সেতু নির্মাণ চুক্তি সই