ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে মন্ত্রিসভায় রদবদল, কে হচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব? দিল্লির সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে উপযুক্ত পরিবেশ চায় ঢাকা ইংরেজি ও গণিতের ‘ধাক্কায়’ বিপর্যয় কলম্বিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১১১ ইনফান্তিনোর পদত্যাগের দাবি, উয়েফা, এএফসি ও কনকাকাফের যৌথ চিঠি রাতে আমগাছের মগডাল গৃহবধূ, অচেতন অবস্থায় উদ্ধার ইরানের কাছে পাল্টা যুদ্ধের ক্ষতিপূরণ দাবি ট্রাম্পের ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস দুই বছরেও ধরা পড়েনি শেরপুর কারাগারের ৩৪৫ পলাতক বন্দি, উদ্ধার হয়নি ১১৪৩ রাউন্ড গুলি দুই বছরেও ধরা পড়েনি শেরপুর কারাগারের ৩৪৫ পলাতক বন্দি, উদ্ধার হয়নি ১১৪৩ রাউন্ড গুলি

রাঙ্গামাটিতে মলম পার্টির খপ্পরে দুই গরু ব্যবসায়ী

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার গরুর হাটে সক্রিয় হয়ে উঠেছে কথিত ‘মলম পার্টি’ নামে পরিচিত
  • আপলোড সময় : ১৪ মে ২০২৬, সকাল ৯:৫৮ সময়
  • আপডেট সময় : ১৪ মে ২০২৬, সকাল ৯:৫৮ সময়
রাঙ্গামাটিতে মলম পার্টির খপ্পরে দুই গরু ব্যবসায়ী

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার গরুর হাটে সক্রিয় হয়ে উঠেছে কথিত ‘মলম পার্টি’ নামে পরিচিত একটি প্রতারক চক্র। স্থানীয় গরু ব্যবসায়ীদের অভিযোগ, এই চক্রের ফাঁদে পড়ে ইতোমধ্যে দুইজন বিক্রেতা মোট ২ লাখ ৪১ হাজার টাকা হারিয়েছেন। বুধবার (১৩ মে) সকালে উপজেলার মারিশ্যা বাজারে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। ভুক্তভোগীদের মধ্যে একজন, মাস্টারপাড়া এলাকার গরু বিক্রেতা ছলিমুল্লাহ ৬১ হাজার টাকায় একটি গরু বিক্রি করার পর প্রতারক চক্রের সদস্যরা কৌশলে তার পুরো টাকা হাতিয়ে নেয়। পরে তিনি অসুস্থ হয়ে অচেতন হয়ে পড়লে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।


একই কৌশলে আরেক গরু বিক্রেতা বিকাশ চাকমার কাছ থেকে প্রায় ১ লাখ ৮০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর থেকে তিনি নিখোঁজ রয়েছেন বলেও দাবি করেন স্থানীয়রা। স্থানীয় ব্যবসায়ীরা জানান, ঈদ সামনে রেখে হাটে এমন প্রতারক চক্র সক্রিয় হয়ে উঠেছে এবং সুযোগ বুঝে সহজ-সরল বিক্রেতাদের টার্গেট করছে। স্থানীয় গরু ব্যবসায়ী শাহ আলম বলেন, দুইজন ভুক্তভোগীর কাছ থেকে মোট ২ লাখ ৪১ হাজার টাকা নিয়ে গেছে প্রতারক চক্র। একজনকে পাওয়া গেলেও অন্যজনের খোঁজ পাওয়া যাচ্ছে না।


এ বিষয়ে বাঘাইছড়ি থানার ওসি নাছির উদ্দিন মজুমদার বলেন, এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে ঘটনাটি জানার পরই পুলিশ মোবাইল টিম পাঠিয়েছে এবং হাট এলাকায় নজরদারি জোরদার করা হয়েছে। তিনি আরও জানান, ভবিষ্যতে নিরাপত্তা নিশ্চিতে পুলিশ ও বাজার কমিটির সমন্বয়ে স্বেচ্ছাসেবক নিয়োগ দেওয়া হবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শেখ হাসিনার সঙ্গে পালানোর ফ্লাইট কীভাবে মিস করেছিলেন সালমান এফ রহমান

শেখ হাসিনার সঙ্গে পালানোর ফ্লাইট কীভাবে মিস করেছিলেন সালমান এফ রহমান