ঢাকা | |
সংবাদ শিরোনাম :
একটি চক্র জ্বালানি খাতকে অস্থিতিশীল করার জন্য সক্রিয়: প্রধানমন্ত্রী বিশ্বকাপে মেসিকে ‘বোমা মেরে উড়িয়ে দেওয়ার’ হুমকি, চাঞ্চল্যকর তথ্য ফাঁস পাহাড়ি ঢল ঠেকাতে টেকসই বেড়িবাঁধ নির্মাণ করা হবে: ত্রাণমন্ত্রী তারেক রহমানকেও জেআইসি সেলে বন্দি রেখে নির্যাতন করা হয়েছিল: চিফ প্রসিকিউটর জামায়াত-এনসিপি নন-ইস্যুকে ইস্যু করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চায় : খায়রুল কবির খোকন হরমুজ থেকে যেভাবে বছরে ১৪ হাজার কোটি ডলার আয় করতে পারে ইরান! টাকা-পয়সা নিয়ে দ্বন্দ্ব, গোয়ালন্দে ছুরিকাঘাতে যুবলীগ নেতার মৃত্যু নাটোরে বিশ্বমানের পর্যটন ব্যবস্থা গড়ে তোলা হবে: পর্যটনমন্ত্রী ফাঁকা সড়কে দুই বাসই দ্রুতগতিতে চলছিল, চালকদের চোখে ছিল ঘুম: পুলিশ নাটোরে পর্যটনমন্ত্রীর পথসভা থেকে পিস্তলসহ যুবক আটক

বিছনাকান্দিতে পাহাড়ি ঢলে তলিয়ে গেলেন শাবিপ্রবি শিক্ষার্থী, সাড়ে ৫ ঘণ্টা পর মরদেহ উদ্ধার

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জনপ্রিয় পর্যটনকেন্দ্র বিছনাকান্দিতে গোসলে নেমে নিখোঁজ হওয়ার সাড়ে পাঁচ ঘণ্টা পর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি
  • আপলোড সময় : ১৬ মে ২০২৬, সকাল ৯:৫২ সময়
  • আপডেট সময় : ১৬ মে ২০২৬, সকাল ৯:৫২ সময়
বিছনাকান্দিতে পাহাড়ি ঢলে তলিয়ে গেলেন শাবিপ্রবি শিক্ষার্থী, সাড়ে ৫ ঘণ্টা পর মরদেহ উদ্ধার

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জনপ্রিয় পর্যটনকেন্দ্র বিছনাকান্দিতে গোসলে নেমে নিখোঁজ হওয়ার সাড়ে পাঁচ ঘণ্টা পর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৫ মে) রাত ১০টার দিকে স্থানীয়দের সহায়তায় পুলিশ পিয়াইন নদী থেকে তার মরদেহ উদ্ধার করে। নিহত শিক্ষার্থীর নাম শান্ত বণিক। তিনি বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং (পিএমই) বিভাগের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি ঠাকুরগাঁও জেলায়।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে শান্তসহ শাবিপ্রবির ১০-১১ জন শিক্ষার্থীর একটি দল বিছনাকান্দিতে ঘুরতে যান। বিকেল সোয়া পাঁচটার দিকে তারা নদীর স্বচ্ছ পানিতে গোসলে নামেন। এ সময় হঠাৎ উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে পানির স্রোত তীব্র হয়ে ওঠে। সাঁতার কাটার একপর্যায়ে প্রবল স্রোতের টানে শান্ত পানির নিচে তলিয়ে যান এবং নিখোঁজ হন। তাকে ডুবে যেতে দেখে বন্ধুরা চিৎকার করলে স্থানীয়রা নৌকা নিয়ে উদ্ধার তৎপরতা শুরু করেন।


পরবর্তীতে খবর পেয়ে টুরিস্ট পুলিশ ও গোয়াইনঘাট থানা পুলিশ যৌথভাবে উদ্ধার অভিযান চালায়। প্রায় পাঁচ ঘণ্টা পর রাত ১০টার দিকে তার মরদেহ উদ্ধার করা সম্ভব হয়। শাবিপ্রবির প্রক্টর অধ্যাপক মো. মোখলেছুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। প্রশাসন স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে এবং আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পরকীয়ার অভিযোগে গ্রামবাসীর হাতে আটক কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া

পরকীয়ার অভিযোগে গ্রামবাসীর হাতে আটক কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া