ঢাকা | |
সংবাদ শিরোনাম :
দিল্লির ব্রিকস আউটরিচে তারেক রহমানের অংশগ্রহণের সম্ভাবনা প্রায় শেষ গণমাধ্যমের আয়না হতে হবে নিখুঁত: তথ্যমন্ত্রী ওমরাহ করতে সৌদি যাচ্ছিলেন ডন, বিমানবন্দরে গ্রেপ্তার মক্কায় পাক-সৌদি-তুর্কি প্রতিরক্ষা চুক্তি: মধ্যপ্রাচ্যের নিরাপত্তা মানচিত্রে নতুন অধ্যায় মাঠ থেকে উড়ে যাওয়া বলে হাইওয়েতে দুর্ঘটনা, ভিডিও ভাইরাল ‘জাতির সাথে কখনো বেইমানি করব না’: রাষ্ট্রপতি প্রার্থী কর্নেল অলি ‘সমুদ্র উপকূলে কল-কারখানা স্থাপন করে এই অঞ্চলের বেকার সমস্যা সমাধান করা হবে’ ভারতে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত ‘জাতির সাথে কখনো বেইমানি করব না’: রাষ্ট্রপতি প্রার্থী কর্নেল অলি শেখ হাসিনা ফিরবেন- রুমিন ফারহানার কেন মনে হয়?

ময়মনসিংহে চোরাই মোটরসাইকেল উদ্ধার, ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৩

ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় অভিযান চালিয়ে চোরাই সুজুকি ব্র্যান্ডের একটি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ
  • আপলোড সময় : ১৬ মে ২০২৬, সকাল ৯:৫৯ সময়
  • আপডেট সময় : ১৬ মে ২০২৬, সকাল ৯:৫৯ সময়
ময়মনসিংহে চোরাই মোটরসাইকেল উদ্ধার, ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৩

ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় অভিযান চালিয়ে চোরাই সুজুকি ব্র্যান্ডের একটি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ ঘটনায় মোটরসাইকেল চুরি ও কেনাবেচা চক্রে জড়িত থাকার অভিযোগে ছাত্রদলের পদধারী এক নেতাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (১৫ মে) ভোরে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছেন ময়মনসিংহ পিবিআইয়ের পুলিশ সুপার মিজানুর রহমান।


গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—উত্তর জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক আশিক মিয়া (২৭), শাহবাজপুর গ্রামের সোহেল মিয়া (২৩) এবং ‘ফ্রিডম মানিক’ ওরফে মানিক চৌধুরী (৩৯)। পিবিআই সূত্রে জানা যায়, ২৯ এপ্রিল ময়মনসিংহ নগরীর হেরা মার্কেটের সামনে থেকে আলামিন শরীফ সিফাত নামে এক ব্যক্তির সুজুকি মোটরসাইকেল চুরি হয়। পরে অভিযোগের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্ত শুরু করে পিবিআই।


তদন্তের একপর্যায়ে গৌরীপুর এলাকা থেকে ২৯ মামলার পলাতক আসামি মানিক চৌধুরীকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে পরবর্তী অভিযানে পালান্দার গ্রামে অভিযান চালিয়ে আশিক মিয়াকে চোরাই মোটরসাইকেলসহ আটক করা হয়। একই অভিযানে সোহেল মিয়াকেও গ্রেপ্তার করা হয় বলে জানায় পুলিশ।


পিবিআই জানায়, উদ্ধার হওয়া মোটরসাইকেলটির রেজিস্ট্রেশন নম্বর নেত্রকোনা-ল ১১-১৩৪৭। চক্রটি চোরাই মোটরসাইকেলের রং পরিবর্তন ও কেনাবেচার সঙ্গে জড়িত ছিল বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। পিবিআই পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, তথ্যপ্রযুক্তিনির্ভর অভিযান চালিয়ে চক্রের সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তার করা হয়েছে। অন্য সদস্যদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।


গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে এবং আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। এদিকে ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সভাপতি নুরুজ্জামান সোহেল বলেন, অভিযোগের বিষয়টি তারা খতিয়ে দেখছেন এবং প্রমাণ পাওয়া গেলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। তিনি দাবি করেন, অভিযুক্ত ব্যক্তি দলীয় দায়িত্বে থাকলেও তার বিরুদ্ধে ষড়যন্ত্র থাকতে পারে কি না, তাও যাচাই করা হচ্ছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শেখ হাসিনার সঙ্গে পালানোর ফ্লাইট কীভাবে মিস করেছিলেন সালমান এফ রহমান

শেখ হাসিনার সঙ্গে পালানোর ফ্লাইট কীভাবে মিস করেছিলেন সালমান এফ রহমান