ঢাকা | |
সংবাদ শিরোনাম :
একটি চক্র জ্বালানি খাতকে অস্থিতিশীল করার জন্য সক্রিয়: প্রধানমন্ত্রী বিশ্বকাপে মেসিকে ‘বোমা মেরে উড়িয়ে দেওয়ার’ হুমকি, চাঞ্চল্যকর তথ্য ফাঁস পাহাড়ি ঢল ঠেকাতে টেকসই বেড়িবাঁধ নির্মাণ করা হবে: ত্রাণমন্ত্রী তারেক রহমানকেও জেআইসি সেলে বন্দি রেখে নির্যাতন করা হয়েছিল: চিফ প্রসিকিউটর জামায়াত-এনসিপি নন-ইস্যুকে ইস্যু করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চায় : খায়রুল কবির খোকন হরমুজ থেকে যেভাবে বছরে ১৪ হাজার কোটি ডলার আয় করতে পারে ইরান! টাকা-পয়সা নিয়ে দ্বন্দ্ব, গোয়ালন্দে ছুরিকাঘাতে যুবলীগ নেতার মৃত্যু নাটোরে বিশ্বমানের পর্যটন ব্যবস্থা গড়ে তোলা হবে: পর্যটনমন্ত্রী ফাঁকা সড়কে দুই বাসই দ্রুতগতিতে চলছিল, চালকদের চোখে ছিল ঘুম: পুলিশ নাটোরে পর্যটনমন্ত্রীর পথসভা থেকে পিস্তলসহ যুবক আটক

আমেরিকার সঙ্গে চুক্তির সময় অন্তর্বর্তী সরকার জামায়াতকে কিছুই জানায়নি: জামায়াতের আমির

অন্তর্বর্তী সরকারের সময়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া চুক্তি নিয়ে সরকারের পক্ষ থেকে জামায়াতে ইসলামীর সঙ্গে কোনো ধরনের আলোচনা করা
  • আপলোড সময় : ১৬ মে ২০২৬, দুপুর ১০:৬ সময়
  • আপডেট সময় : ১৬ মে ২০২৬, দুপুর ১০:৬ সময়
আমেরিকার সঙ্গে চুক্তির সময় অন্তর্বর্তী সরকার জামায়াতকে কিছুই জানায়নি: জামায়াতের আমির

অন্তর্বর্তী সরকারের সময়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া চুক্তি নিয়ে সরকারের পক্ষ থেকে জামায়াতে ইসলামীর সঙ্গে কোনো ধরনের আলোচনা করা হয়নি বলে অভিযোগ করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, “তৎকালীন সরকারের পক্ষ থেকে এ বিষয়ে আমাদের সঙ্গে কোনো একজন মানুষও একটি শব্দও উচ্চারণ করেনি।” শুক্রবার (১৫ মে) বিকেলে রংপুর শিল্পকলা একাডেমিতে মহানগর জামায়াত আয়োজিত সুধী সমাবেশে যোগ দেওয়ার আগে তিনি গণমাধ্যমকর্মীদের এসব কথা বলেন।


তিস্তা মহাপরিকল্পনা প্রসঙ্গে তিনি বলেন, “আমরা পদ্মা ব্যারাজের উদ্যোগকে স্বাগত জানাই, তবে এটি তিস্তার বিকল্প নয়। তিস্তার প্রাপ্য তিস্তাকে অবশ্যই দিতে হবে এবং মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে হবে—এতে আমাদের অবস্থান পরিষ্কার।” স্থানীয় সরকার নির্বাচন নিয়েও তিনি দলের অবস্থান তুলে ধরে বলেন, জামায়াতে ইসলামী একটি নির্বাচনমুখী দল এবং সব পর্যায়ের নির্বাচনে অংশ নিতে আগ্রহী। তিনি জানান, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনেও দলটি সব স্তরে অংশগ্রহণ করবে।


সাম্প্রতিক নির্বাচনী পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, সাম্প্রতিক দুটি উপ-নির্বাচনে অনিয়ম দেখা গেছে বলে তাদের শঙ্কা তৈরি হয়েছে যে ভবিষ্যতে সুষ্ঠু নির্বাচন হবে কি না। তবে জনগণকে নিজেদের অধিকার রক্ষায় আরও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। গণভোট প্রসঙ্গে জামায়াত আমির বলেন, জনগণ গণভোটের পক্ষে রায় দিলেও তা সরকার উপেক্ষা করেছে। তিনি দাবি করেন, এই রায় বাস্তবায়নের জন্য তারা সংসদ ও সংসদের বাইরে আন্দোলন চালিয়ে যাবেন। এছাড়া প্রশাসনিক নিয়োগ প্রসঙ্গে তিনি বলেন, সরকার বিভিন্ন জেলায় প্রশাসক নিয়োগ ও গুরুত্বপূর্ণ পদে বিতর্কিত ব্যক্তিদের বসিয়েছে, যা গণতান্ত্রিক চর্চার পরিপন্থী।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পরকীয়ার অভিযোগে গ্রামবাসীর হাতে আটক কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া

পরকীয়ার অভিযোগে গ্রামবাসীর হাতে আটক কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া