ঢাকা | |
সংবাদ শিরোনাম :
একটি চক্র জ্বালানি খাতকে অস্থিতিশীল করার জন্য সক্রিয়: প্রধানমন্ত্রী বিশ্বকাপে মেসিকে ‘বোমা মেরে উড়িয়ে দেওয়ার’ হুমকি, চাঞ্চল্যকর তথ্য ফাঁস পাহাড়ি ঢল ঠেকাতে টেকসই বেড়িবাঁধ নির্মাণ করা হবে: ত্রাণমন্ত্রী তারেক রহমানকেও জেআইসি সেলে বন্দি রেখে নির্যাতন করা হয়েছিল: চিফ প্রসিকিউটর জামায়াত-এনসিপি নন-ইস্যুকে ইস্যু করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চায় : খায়রুল কবির খোকন হরমুজ থেকে যেভাবে বছরে ১৪ হাজার কোটি ডলার আয় করতে পারে ইরান! টাকা-পয়সা নিয়ে দ্বন্দ্ব, গোয়ালন্দে ছুরিকাঘাতে যুবলীগ নেতার মৃত্যু নাটোরে বিশ্বমানের পর্যটন ব্যবস্থা গড়ে তোলা হবে: পর্যটনমন্ত্রী ফাঁকা সড়কে দুই বাসই দ্রুতগতিতে চলছিল, চালকদের চোখে ছিল ঘুম: পুলিশ নাটোরে পর্যটনমন্ত্রীর পথসভা থেকে পিস্তলসহ যুবক আটক

তারেক রহমানকেও জেআইসি সেলে বন্দি রেখে নির্যাতন করা হয়েছিল: চিফ প্রসিকিউটর

এক-এগারোর সময় বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে জয়েন্ট ইন্টারোগেশন সেন্টারের একটি কক্ষে বন্দি রেখে নির্যাতন করা হয়েছিল বলে জানিয়েছেন
  • আপলোড সময় : ৮ আগস্ট ২০২৬, বিকাল ৫:৫৬ সময়
  • আপডেট সময় : ৮ আগস্ট ২০২৬, বিকাল ৫:৫৬ সময়
তারেক রহমানকেও জেআইসি সেলে বন্দি রেখে নির্যাতন করা হয়েছিল: চিফ প্রসিকিউটর

এক-এগারোর সময় বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে জয়েন্ট ইন্টারোগেশন সেন্টারের একটি কক্ষে বন্দি রেখে নির্যাতন করা হয়েছিল বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। শনিবার দুপুরে ডিজিএফআই সদর দপ্তরে থাকা জয়েন্ট ইন্টারোগেশন সেন্টার পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।


চিফ প্রসিকিউটর বলেন, এক-এগারোর সময় তারেক রহমানকে জয়েন্ট ইন্টারোগেশন সেন্টারের একটি কক্ষে আনা হয়েছিল এবং সেখানে তার ওপর নির্যাতন চালানো হয়। বিভিন্ন সাক্ষীর বক্তব্য থেকে তদন্তে এ বিষয়ে তথ্য পাওয়া গেছে বলেও জানান তিনি। তিনি বলেন, আয়নাঘর হিসেবে পরিচিত এই স্থানে মানুষকে ধরে এনে বন্দি রাখা এবং অত্যাচার-নির্যাতন চালানো হতো। ঘটনাস্থল পরিদর্শনের মাধ্যমে সেই নির্মম পরিস্থিতির কিছুটা অনুভব করা গেছে।


আমিনুল ইসলাম আরও অভিযোগ করেন, ৫ আগস্টের পর জয়েন্ট ইন্টারোগেশন সেন্টারের অনেক আলামত ও গুরুত্বপূর্ণ তথ্য-প্রমাণ নষ্ট করা হয়েছে। তিনি বলেন, কোনো নাগরিক অপরাধ করলে তাকে অবশ্যই আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করতে হবে। তবে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড কিংবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে অহেতুক হয়রানি কোনোভাবেই কাম্য নয়।


চিফ প্রসিকিউটর বলেন, ন্যায়বিচার নিশ্চিত করার ক্ষেত্রে জয়েন্ট ইন্টারোগেশন সেন্টার পরিদর্শন গুরুত্বপূর্ণ। ঘটনাস্থলের বর্তমান অবস্থা, সেখানে থাকা আলামত এবং তথ্য-প্রমাণ সম্পর্কে ধারণা নেওয়া তদন্ত ও বিচারের স্বার্থে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি জানান, ঘটনাস্থল পরিদর্শনের মাধ্যমে অতীতের ঘটনাগুলো সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পাওয়া এবং ন্যায়বিচার নিশ্চিত করার প্রক্রিয়াকে এগিয়ে নেওয়া সম্ভব হবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পরকীয়ার অভিযোগে গ্রামবাসীর হাতে আটক কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া

পরকীয়ার অভিযোগে গ্রামবাসীর হাতে আটক কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া