ঢাকা | |
সংবাদ শিরোনাম :
আর্জেন্টিনার জার্সি পরে ট্রাইব্যুনালে পলক, ভিডিও ভাইরাল প্রথম ম্যাচে ইয়ামাল খেলবেন কিনা জানালেন স্পেনের কোচ ইরানের পারমাণবিক অস্ত্র থাকলে ইসরাইল দুই ঘণ্টাও টিকত না: ট্রাম্প দেশ মাদকমুক্ত না হলে বাজেট উপকারে আসবে না: স্বাস্থ্যমন্ত্রী বেনজীরকে আটক দেশের পুলিশের কৃতিত্ব নয়, ইন্টারপোলের কৃতিত্ব: জামায়াত আমির রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা আটক বুন্দেসলিগার পরিচিত মুখদের নিয়ে বিশ্বকাপ অভিযান শুরু জাপান-নেদারল্যান্ডসের সংসদীয় স্থায়ী কমিটি: আইনের সভাপতি পার্থ, অর্থের মুশিফকুর নেদারল্যান্ডসের বিপক্ষে ২–২ গোলে ড্র জাপানের অ্যান্টিবায়োটিকের অযৌক্তিক ব্যবহার রোধে উদ্যোগ জরুরি: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

রাজধানীজুড়ে পুলিশের কড়া সতর্কতা

নিষিদ্ধঘোষিত সংগঠনের সম্ভাব্য তৎপরতা ও যেকোনো ধরনের অপতৎপরতা ঠেকাতে রাজধানীতে সর্বোচ্চ সতর্ক অবস্থান নিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
  • আপলোড সময় : ১৭ মে ২০২৬, সকাল ৯:৪৩ সময়
  • আপডেট সময় : ১৭ মে ২০২৬, সকাল ৯:৪৩ সময়
রাজধানীজুড়ে পুলিশের কড়া সতর্কতা

নিষিদ্ধঘোষিত সংগঠনের সম্ভাব্য তৎপরতা ও যেকোনো ধরনের অপতৎপরতা ঠেকাতে রাজধানীতে সর্বোচ্চ সতর্ক অবস্থান নিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো বিভিন্ন কার্যক্রম নজরদারিতে রেখে নগরজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। শনিবার দিবাগত রাতে ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার এস এন মো. নজরুল ইসলাম জানান, রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।


ডিএমপি সূত্র জানায়, সম্প্রতি কন্ট্রোল রুম থেকে রাজধানীর সব থানায় বিশেষ নির্দেশনা পাঠানো হয়েছে। এতে বলা হয়েছে, ভোরের সময় অলিগলি, গুরুত্বপূর্ণ সড়ক এবং জনসমাগমস্থলে অতিরিক্ত টহল ও নজরদারি বাড়াতে হবে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে বিশেষ করে ফেসবুকে ছড়ানো বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করা হচ্ছে এবং যেকোনো ধরনের উসকানিমূলক বা অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিহত করতে প্রস্তুত রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।


ডিএমপি সূত্র আরও জানায়, ১৭ মে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসকে কেন্দ্র করে নিষিদ্ধঘোষিত সংগঠনের পক্ষ থেকে কিছু কর্মসূচির চেষ্টা থাকতে পারে—এমন আশঙ্কায় নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করা হয়েছে। এদিকে শনিবার ভোরে বনানী থানাধীন ঢাকা-ময়মনসিংহ সড়ক এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধঘোষিত সংগঠনের পোস্টার ও লিফলেটসহ মো. আশিক তপেদার (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।


ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার আরও বলেন, রাজধানীতে যেকোনো ধরনের অপতৎপরতা রোধে পুলিশ রাত থেকেই বিশেষ অভিযান ও নজরদারি চালাচ্ছে। তিনি বলেন, কোনো ধরনের হুমকি না থাকলেও সতর্কতা হিসেবে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নবম বাংলাদেশ–চীন মৈত্রী সেতু নির্মাণ চুক্তি সই

নবম বাংলাদেশ–চীন মৈত্রী সেতু নির্মাণ চুক্তি সই