ঢাকা | |
সংবাদ শিরোনাম :
দিল্লির ব্রিকস আউটরিচে তারেক রহমানের অংশগ্রহণের সম্ভাবনা প্রায় শেষ গণমাধ্যমের আয়না হতে হবে নিখুঁত: তথ্যমন্ত্রী ওমরাহ করতে সৌদি যাচ্ছিলেন ডন, বিমানবন্দরে গ্রেপ্তার মক্কায় পাক-সৌদি-তুর্কি প্রতিরক্ষা চুক্তি: মধ্যপ্রাচ্যের নিরাপত্তা মানচিত্রে নতুন অধ্যায় মাঠ থেকে উড়ে যাওয়া বলে হাইওয়েতে দুর্ঘটনা, ভিডিও ভাইরাল ‘জাতির সাথে কখনো বেইমানি করব না’: রাষ্ট্রপতি প্রার্থী কর্নেল অলি ‘সমুদ্র উপকূলে কল-কারখানা স্থাপন করে এই অঞ্চলের বেকার সমস্যা সমাধান করা হবে’ ভারতে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত ‘জাতির সাথে কখনো বেইমানি করব না’: রাষ্ট্রপতি প্রার্থী কর্নেল অলি শেখ হাসিনা ফিরবেন- রুমিন ফারহানার কেন মনে হয়?

শাহ আলী মাজারে হামলা: ভিডিও ফুটেজ দেখে জামায়াতের ৩ কর্মী গ্রেপ্তার

রাজধানীর মিরপুরে ঐতিহ্যবাহী শাহ আলী মাজারে জিয়ারতকারী ও ভক্তদের ওপর হামলার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় ৯
  • আপলোড সময় : ১৭ মে ২০২৬, সকাল ৯:৫৯ সময়
  • আপডেট সময় : ১৭ মে ২০২৬, সকাল ৯:৫৯ সময়
শাহ আলী মাজারে হামলা: ভিডিও ফুটেজ দেখে জামায়াতের ৩ কর্মী গ্রেপ্তার

রাজধানীর মিরপুরে ঐতিহ্যবাহী শাহ আলী মাজারে জিয়ারতকারী ও ভক্তদের ওপর হামলার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় ৯ জনকে সুনির্দিষ্টভাবে এবং আরও ১০০ থেকে ১৫০ জন অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। ঘটনার পর পুলিশ এখন পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলেন— শেখ মো. সাজ্জাদুল হক রাসেল (৩৮), মো. আজম (৪০) এবং মো. আরমান দেওয়ান (২৯)। শনিবার (১৬ মে, ২০২৬) রাতে শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে হামলায় তাদের সম্পৃক্ততা পাওয়া গেছে এবং মিরপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।


পুলিশ জানায়, মামলার বাদী রেশমি বেগম, যিনি হামলায় আহত হয়েছেন। তিনি অভিযোগ করেন, ঘটনার সময় মাজার প্রাঙ্গণে ভক্ত ও জিয়ারতকারীদের ওপর আকস্মিকভাবে হামলা চালানো হয় এবং এতে তিনি নিজেও আহত হন। এজাহারে উল্লেখ করা হয়েছে, ঘটনার সময় হামলাকারীরা মাজার এলাকায় ভাঙচুর চালায় এবং জিয়ারতকারীদের ওপর হামলা করে। এতে কয়েকজন আহত হন এবং কিছু অর্থও ছিনিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। তবে এসব অভিযোগ তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।


শাহ আলী থানার ওসি জানান, প্রাথমিক তদন্ত ও ভিডিও ফুটেজ বিশ্লেষণের ভিত্তিতে গ্রেপ্তার অভিযান চলছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এদিকে ঘটনাটি নিয়ে বিভিন্ন মহলে উদ্বেগ প্রকাশ করা হয়েছে এবং দ্রুত ও নিরপেক্ষ তদন্তের দাবি উঠেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং মাজার এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শেখ হাসিনার সঙ্গে পালানোর ফ্লাইট কীভাবে মিস করেছিলেন সালমান এফ রহমান

শেখ হাসিনার সঙ্গে পালানোর ফ্লাইট কীভাবে মিস করেছিলেন সালমান এফ রহমান