ঢাকা | |
সংবাদ শিরোনাম :
আর্জেন্টিনার জার্সি পরে ট্রাইব্যুনালে পলক, ভিডিও ভাইরাল প্রথম ম্যাচে ইয়ামাল খেলবেন কিনা জানালেন স্পেনের কোচ ইরানের পারমাণবিক অস্ত্র থাকলে ইসরাইল দুই ঘণ্টাও টিকত না: ট্রাম্প দেশ মাদকমুক্ত না হলে বাজেট উপকারে আসবে না: স্বাস্থ্যমন্ত্রী বেনজীরকে আটক দেশের পুলিশের কৃতিত্ব নয়, ইন্টারপোলের কৃতিত্ব: জামায়াত আমির রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা আটক বুন্দেসলিগার পরিচিত মুখদের নিয়ে বিশ্বকাপ অভিযান শুরু জাপান-নেদারল্যান্ডসের সংসদীয় স্থায়ী কমিটি: আইনের সভাপতি পার্থ, অর্থের মুশিফকুর নেদারল্যান্ডসের বিপক্ষে ২–২ গোলে ড্র জাপানের অ্যান্টিবায়োটিকের অযৌক্তিক ব্যবহার রোধে উদ্যোগ জরুরি: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

পাটগ্রাম সীমান্তে অনুপ্রবেশের সময় ৭ পাসপোর্টসহ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক ডিজি আটক

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক মহাপরিচালক (ডিজি) সাব্বির বিন শামসকে আটক
  • আপলোড সময় : ১৭ মে ২০২৬, দুপুর ১০:১৩ সময়
  • আপডেট সময় : ১৭ মে ২০২৬, দুপুর ১০:১৩ সময়
পাটগ্রাম সীমান্তে অনুপ্রবেশের সময় ৭ পাসপোর্টসহ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক ডিজি আটক

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক মহাপরিচালক (ডিজি) সাব্বির বিন শামসকে আটক করেছে পুলিশ। শনিবার (১৬ মে) দুপুরে উপজেলার দহগ্রাম সীমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয়। পুলিশ জানায়, আটক ব্যক্তির কাছ থেকে দুইটি কূটনৈতিক (ডিপ্লোমেটিক) পাসপোর্টসহ মোট সাতটি পাসপোর্ট জব্দ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন লালমনিরহাট জেলা পুলিশ সুপার মো. আসাদুজ্জামান।


তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে সাবেক ওই কূটনীতিককে অধিকতর তদন্তের জন্য জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, দহগ্রাম সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের পর তার সন্দেহজনক আচরণ লক্ষ্য করেন স্থানীয়রা। পরে বিষয়টি পাটগ্রাম থানা পুলিশকে জানানো হলে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।


সাব্বির বিন শামস দীর্ঘদিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন বলে জানা যায়। তিনি বিভিন্ন সময়ে বিদেশে বাংলাদেশ মিশনেও কাজ করেছেন। পুলিশ আরও জানিয়েছে, তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলা রয়েছে বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে। তবে বিষয়টি তদন্তের মাধ্যমে নিশ্চিত করা হবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নবম বাংলাদেশ–চীন মৈত্রী সেতু নির্মাণ চুক্তি সই

নবম বাংলাদেশ–চীন মৈত্রী সেতু নির্মাণ চুক্তি সই