ঢাকা | |
সংবাদ শিরোনাম :
আর্জেন্টিনার জার্সি পরে ট্রাইব্যুনালে পলক, ভিডিও ভাইরাল প্রথম ম্যাচে ইয়ামাল খেলবেন কিনা জানালেন স্পেনের কোচ ইরানের পারমাণবিক অস্ত্র থাকলে ইসরাইল দুই ঘণ্টাও টিকত না: ট্রাম্প দেশ মাদকমুক্ত না হলে বাজেট উপকারে আসবে না: স্বাস্থ্যমন্ত্রী বেনজীরকে আটক দেশের পুলিশের কৃতিত্ব নয়, ইন্টারপোলের কৃতিত্ব: জামায়াত আমির রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা আটক বুন্দেসলিগার পরিচিত মুখদের নিয়ে বিশ্বকাপ অভিযান শুরু জাপান-নেদারল্যান্ডসের সংসদীয় স্থায়ী কমিটি: আইনের সভাপতি পার্থ, অর্থের মুশিফকুর নেদারল্যান্ডসের বিপক্ষে ২–২ গোলে ড্র জাপানের অ্যান্টিবায়োটিকের অযৌক্তিক ব্যবহার রোধে উদ্যোগ জরুরি: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধার আহ্বান আহমদীয়া মুসলিম জামাত বাংলাদেশের শান্তি সম্মেলনে

ধর্মীয় সম্প্রীতি, ভালোবাসা ও পারস্পরিক শ্রদ্ধার মাধ্যমে মানুষের হৃদয় জয় করার আহ্বান জানিয়েছে আহমদীয়া মুসলিম জামা’ত বাংলাদেশ। বিভিন্ন
  • আপলোড সময় : ১৭ মে ২০২৬, দুপুর ১০:১৯ সময়
  • আপডেট সময় : ১৭ মে ২০২৬, দুপুর ১০:১৯ সময়
ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধার আহ্বান আহমদীয়া মুসলিম জামাত বাংলাদেশের শান্তি সম্মেলনে

ধর্মীয় সম্প্রীতি, ভালোবাসা ও পারস্পরিক শ্রদ্ধার মাধ্যমে মানুষের হৃদয় জয় করার আহ্বান জানিয়েছে আহমদীয়া মুসলিম জামা’ত বাংলাদেশ। বিভিন্ন ধর্মের প্রতিনিধিদের অংশগ্রহণে আয়োজিত এক শান্তি সম্মেলনে এই আহ্বান জানানো হয়। শনিবার (১৬ মে) বিকেল ৩টায় ঢাকার বকশী বাজারস্থ সংগঠনের কার্যালয় প্রাঙ্গণে শান্তি সম্মেলনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে দেশের বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের প্রতিনিধিরা অংশ নেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনের জাতীয় আমীর আলহাজ্ব মাওলানা আব্দুল আউয়াল খান চৌধুরী। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর বিভিন্ন ধর্মের প্রতিনিধিরা নিজ নিজ ধর্মের শান্তির শিক্ষা ও সহাবস্থানের বার্তা তুলে ধরেন।


আহমদীয়া জামাতের বক্তারা বলেন, বিশ্ব আহমদীয়া খলিফার জুমার খুতবার আলোকে মুসলিম দেশগুলোকে সমৃদ্ধি ও নিরাপত্তার জন্য নিজেদের মধ্যে ঐক্য বজায় রাখতে হবে এবং বাহ্যিক নির্ভরতার পরিবর্তে আল্লাহর ওপর ভরসা করে শান্তিপূর্ণ সমাধানের পথে অগ্রসর হতে হবে। তারা আরও বলেন, ধর্মীয় ক্ষুদ্র মতভেদ উপেক্ষা করে বৃহত্তর স্বার্থে ঐক্যবদ্ধ থাকা জরুরি। পবিত্র কোরআনের শিক্ষা অনুযায়ী শান্তি প্রতিষ্ঠার সব সুযোগ গ্রহণ করা উচিত, যতই সেই সম্ভাবনা সীমিত হোক না কেন।


বক্তারা ইসলামকে শান্তি ও সহাবস্থানের ধর্ম হিসেবে তুলে ধরে বলেন, ইসলাম কোনোভাবেই জোরজবরদস্তি বা বলপ্রয়োগকে সমর্থন করে না; বরং যুক্তি, প্রমাণ, ভালোবাসা ও মানবিকতার মাধ্যমে মানুষের হৃদয় জয় করার শিক্ষা দেয়। অনুষ্ঠানে আহমদীয়া মুসলিম জামাতের পক্ষ থেকে বক্তব্য রাখেন অধ্যাপক ড. আব্দুল্লাহ শামস বিন তারেক, মোহাম্মদ মোস্তফা আলী জিসান এবং জাতীয় আমীর মাওলানা আব্দুল আউয়াল খান চৌধুরী।


এছাড়া খ্রিস্টান, বৌদ্ধ ও হিন্দু ধর্মের প্রতিনিধিরাও শান্তি ও সহাবস্থানের গুরুত্ব নিয়ে বক্তব্য দেন। উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষাবিদ, সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠান শেষে দেশ ও বিশ্ব শান্তির জন্য বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি ৭৬টি ভাষায় অনূদিত পবিত্র কোরআনের প্রদর্শনীও আয়োজন করা হয়।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নবম বাংলাদেশ–চীন মৈত্রী সেতু নির্মাণ চুক্তি সই

নবম বাংলাদেশ–চীন মৈত্রী সেতু নির্মাণ চুক্তি সই