ঢাকা | |
সংবাদ শিরোনাম :
শেখ হাসিনার সঙ্গে পালানোর ফ্লাইট কীভাবে মিস করেছিলেন সালমান এফ রহমান অস্ত্র-সংকট সম্পর্কে জানতেন না ট্রাম্প, হেগসেথের সঙ্গে বাগ্‌যুদ্ধে জড়ান প্রেসিডেন্ট নদীদূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার সুযোগ নেই: প্রধানমন্ত্রী ড. জাফর ইকবাল, ঢাবির সাবেক ভিসির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে আরও বেশি ডিজেল চেয়েছি: জ্বালানিমন্ত্রী জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে লংমার্চের ঘোষণা ১১-দলীয় ঐক্যের বিএনপির সভায় আওয়ামী লীগ নেতার ফুলেল শুভেচ্ছা, কয়েক লাখ টাকার লেনদেনের অভিযোগ প্রথম দিনেই জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে ভিড়, শেষ ৯০০ টিকিট আবারও বিক্ষোভে উত্তাল ভারতের ঝাড়খণ্ড, চলছে ৯ দিন ধরে রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত তারিখ ঘোষণা

ফেসবুক পোস্টের সূত্র ধরে ভারতে নিখোঁজ যুবককে ফেরালো বিজিবি

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত দিয়ে ভারতে চলে যাওয়া মানসিক ভারসাম্যহীন এক যুবককে বাংলাদেশে ফিরিয়ে এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
  • আপলোড সময় : ১৮ মে ২০২৬, দুপুর ১০:৫ সময়
  • আপডেট সময় : ১৮ মে ২০২৬, দুপুর ১০:৫ সময়
ফেসবুক পোস্টের সূত্র ধরে ভারতে নিখোঁজ যুবককে ফেরালো বিজিবি

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত দিয়ে ভারতে চলে যাওয়া মানসিক ভারসাম্যহীন এক যুবককে বাংলাদেশে ফিরিয়ে এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ভারতীয় একটি ফেসবুক আইডিতে তার ছবি প্রকাশ পাওয়ার পর দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর সমন্বয়ে তাকে উদ্ধার করা হয়। শনিবার (১৬ মে) রাত সাড়ে ১০টার দিকে সীমান্তের মেইন পিলার ১৫৭/২-এস-এর কাছে বিজিবি ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকের মাধ্যমে বিএসএফ যুবকটিকে বিজিবির কাছে হস্তান্তর করে।


ফেরত আসা যুবকের নাম মো. বকুল মণ্ডল (২৫)। তিনি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার চিলমারী ইউনিয়নের মরারপাড়া গ্রামের বাসিন্দা। পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, তিনি মানসিক ভারসাম্যহীন। বিজিবি সূত্রে জানা যায়, প্রায় এক সপ্তাহ আগে বকুল বাড়ি থেকে নিখোঁজ হন। পরে পরিবার বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে না পেয়ে গত শুক্রবার মাইকিং করে নিখোঁজ সংবাদ প্রচার করে। এরপর একটি ভারতীয় ফেসবুক আইডিতে তার কলকাতায় ঘোরাঘুরির ছবি দেখে পরিবারের সদস্যরা বিষয়টি বিজিবিকে জানান।


পরবর্তীতে বিজিবি বিএসএফের সঙ্গে যোগাযোগ করে। বিএসএফ সংশ্লিষ্ট ফেসবুক আইডির সহায়তায় তাকে আটক করে এবং পরে পতাকা বৈঠকের মাধ্যমে বাংলাদেশে ফেরত দেয়। পতাকা বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন চিলমারী কোম্পানি কমান্ডার সুবেদার মো. মোশারফ হোসেন এবং ভারতের পক্ষে নেতৃত্ব দেন ১৪৬ বিএসএফ ব্যাটালিয়নের চরভদ্রা ক্যাম্পের কোম্পানি কমান্ডার এসআই নীতীন কুমার।


কুষ্টিয়া ৪৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল জানান, রোববার (১৭ মে) সকালে ওই যুবককে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তিনি সীমান্ত এলাকায় সন্দেহজনক ব্যক্তি বা কার্যক্রম দেখলে দ্রুত বিজিবিকে জানানোর জন্য স্থানীয়দের প্রতি আহ্বান জানান।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান

শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান