ঢাকা | |
সংবাদ শিরোনাম :
একটি চক্র জ্বালানি খাতকে অস্থিতিশীল করার জন্য সক্রিয়: প্রধানমন্ত্রী বিশ্বকাপে মেসিকে ‘বোমা মেরে উড়িয়ে দেওয়ার’ হুমকি, চাঞ্চল্যকর তথ্য ফাঁস পাহাড়ি ঢল ঠেকাতে টেকসই বেড়িবাঁধ নির্মাণ করা হবে: ত্রাণমন্ত্রী তারেক রহমানকেও জেআইসি সেলে বন্দি রেখে নির্যাতন করা হয়েছিল: চিফ প্রসিকিউটর জামায়াত-এনসিপি নন-ইস্যুকে ইস্যু করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চায় : খায়রুল কবির খোকন হরমুজ থেকে যেভাবে বছরে ১৪ হাজার কোটি ডলার আয় করতে পারে ইরান! টাকা-পয়সা নিয়ে দ্বন্দ্ব, গোয়ালন্দে ছুরিকাঘাতে যুবলীগ নেতার মৃত্যু নাটোরে বিশ্বমানের পর্যটন ব্যবস্থা গড়ে তোলা হবে: পর্যটনমন্ত্রী ফাঁকা সড়কে দুই বাসই দ্রুতগতিতে চলছিল, চালকদের চোখে ছিল ঘুম: পুলিশ নাটোরে পর্যটনমন্ত্রীর পথসভা থেকে পিস্তলসহ যুবক আটক

শরীয়তপুর ও ফরিদপুরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল

নিষিদ্ধ ঘোষিত দুটি রাজনৈতিক সংগঠনের নেতা-কর্মীদের ঝটিকা মিছিলের ঘটনা ঘটেছে দেশের দুই জেলায়। শরীয়তপুরের জাজিরায় নিষিদ্ধ ছাত্রলীগ এবং
  • আপলোড সময় : ১৯ মে ২০২৬, দুপুর ১০:৩৪ সময়
  • আপডেট সময় : ১৯ মে ২০২৬, দুপুর ১০:৩৪ সময়
শরীয়তপুর ও ফরিদপুরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল

নিষিদ্ধ ঘোষিত দুটি রাজনৈতিক সংগঠনের নেতা-কর্মীদের ঝটিকা মিছিলের ঘটনা ঘটেছে দেশের দুই জেলায়। শরীয়তপুরের জাজিরায় নিষিদ্ধ ছাত্রলীগ এবং ফরিদপুর শহরে নিষিদ্ধ যুবলীগের নেতা-কর্মীরা পৃথকভাবে এসব মিছিল করেন। পরে মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। পুলিশ জানিয়েছে, ঘটনাগুলো তদন্ত করে দেখা হচ্ছে। সোমবার (১৮ মে) দুপুরে শরীয়তপুরের জাজিরা উপজেলার মানিকনগর এলাকায় ঢাকা–শরীয়তপুর সড়কে ব্যানার হাতে মিছিল করেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা। ভিডিওতে দেখা যায়, মিছিলের সামনে জাতীয় পতাকা হাতে ছিলেন শরীয়তপুর জেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক রাশেদুজ্জামান এবং সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান শিকদার।


মিছিলে অংশগ্রহণকারীরা শেখ হাসিনা ও শেখ মুজিবুর রহমানের নামে স্লোগান দেন এবং শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা ও আটক রাজনীতিবিদদের মুক্তির দাবি জানান। ভিডিওটি আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজেও পোস্ট করা হয়েছে বলে জানা গেছে। জাজিরা থানার ওসি সালেহ আহম্মদ বলেন, “একটি মিছিলের ভিডিও আমরা পেয়েছি। বিষয়টি তদন্ত করা হচ্ছে। তবে এখনো সংশ্লিষ্টদের শনাক্ত করা যায়নি।”


এর আগে একই এলাকায় বিভিন্ন সময়ে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের একাধিক কর্মসূচির তথ্যও পাওয়া গেছে বলে স্থানীয় সূত্রে জানা যায়। অন্যদিকে, রোববার সন্ধ্যায় ফরিদপুর শহরসংলগ্ন ঢাকা–বরিশাল মহাসড়কের বাইপাস এলাকায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের নেতা-কর্মীদের আরেকটি ঝটিকা মিছিলের ভিডিও প্রকাশ্যে আসে।


ভিডিওতে দেখা যায়, ব্যানার হাতে নেতাকর্মীরা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ ও ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ স্লোগান দিচ্ছেন। ব্যানারে ফরিদপুর জেলা যুবলীগের নাম উল্লেখ ছিল বলে জানা গেছে। ফরিদপুর কোতোয়ালি থানার ওসি মাহমুদুল হাসান বলেন, “ফেসবুকে ভিডিওটি দেখা গেছে, তবে মিছিলের সুনির্দিষ্ট স্থান এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পরকীয়ার অভিযোগে গ্রামবাসীর হাতে আটক কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া

পরকীয়ার অভিযোগে গ্রামবাসীর হাতে আটক কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া