ঢাকা | |
সংবাদ শিরোনাম :
পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী এক্সে চালু হলো অর্থ লেনদেন-সুবিধা, করা যাবে কেনাকাটাও স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকদের প্রার্থিতার সুযোগ বন্ধে জামায়াতের আপত্তি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করল হাসিতে মন জয় করা মাইলস্টোনে বোন হারানো সেই তাহসিন বাকস্বাধীনতার নামে যা ইচ্ছা তাই বলা যাবে না: সমাজকল্যাণমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় বিল থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার ইসরায়েলে প্রভাব হারাচ্ছে নেতানিয়াহুর ‘ট্রাম্প কার্ড’ ১৭ বছরের আন্দোলনের ধারাবাহিকতায় জুলাই গণঅভ্যুত্থান: রিজভী এক হতে পারে রাশিয়া-ইউক্রেন ও ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ টুথপেস্টের পর এবার সয়াবিন তেলে মিলল ভয়াবহ মাত্রার মাইক্রোপ্লাস্টিক

শ্রেণিকক্ষে অনৈতিক আচরণের অভিযোগে জবির দুই শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

অনৈতিক ও অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার (১৯ মে) রাতে
  • আপলোড সময় : ২০ মে ২০২৬, সকাল ৯:৩৪ সময়
  • আপডেট সময় : ২০ মে ২০২৬, সকাল ৯:৩৪ সময়
শ্রেণিকক্ষে অনৈতিক আচরণের অভিযোগে জবির দুই শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

অনৈতিক ও অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার (১৯ মে) রাতে প্রশাসনের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়। বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন আইন বিভাগের ২১ ব্যাচের শিক্ষার্থী উৎস দাস এবং সমাজকর্ম বিভাগের ২১ ব্যাচের শিক্ষার্থী স্নেহা সাহা। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।


ভাইরাল হওয়া ভিডিওতে বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের একটি শ্রেণিকক্ষে অভিযুক্ত দুই শিক্ষার্থীকে আপত্তিকর ও অসামাজিক আচরণে জড়িত থাকতে দেখা যায় বলে অভিযোগ ওঠে। ভিডিওটি বিভিন্ন ফেসবুক গ্রুপে ছড়িয়ে পড়ার পর শিক্ষার্থীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। পরে বিষয়টি প্রশাসনের নজরে এলে তদন্ত কমিটি গঠন করা হয় এবং তদন্তের ভিত্তিতে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রইস উদ্দিন বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ ও সুনাম নষ্ট হয়—এমন কোনো কর্মকাণ্ড মেনে নেয়া হবে না। তদন্ত প্রতিবেদনের আলোকে প্রশাসন প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে।


আইন বিভাগের ডিন খ্রিস্টিন রিচার্ডসন জানান, শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ ও একাডেমিক পরিবেশ রক্ষা করা বিশ্ববিদ্যালয়ের অন্যতম দায়িত্ব। অভিযুক্তদের আচরণ অত্যন্ত দুঃখজনক এবং এটি প্রতিষ্ঠানের ভাবমূর্তিতে নেতিবাচক প্রভাব ফেলেছে। ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে আরও কঠোর নজরদারি করা হবে বলেও জানান তিনি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সিটি কলেজসহ তিন শিক্ষাপ্রতিষ্ঠানে ১০ কোটি টাকা লুটপাট, ১১১ শিক্ষক অবৈধ

সিটি কলেজসহ তিন শিক্ষাপ্রতিষ্ঠানে ১০ কোটি টাকা লুটপাট, ১১১ শিক্ষক অবৈধ