ঢাকা | |
সংবাদ শিরোনাম :
হজের উদ্দেশে বুধবার সৌদি আরব যাচ্ছেন জামায়াত আমির রাষ্ট্রীয় সফরে চীনে পৌঁছেছেন ভ্লাদিমির পুতিন যুদ্ধক্ষেত্রে জীবন দিতে চাওয়া ইরানিদের গণবিয়ে, মেশিনগান নিয়ে হাজির বর-কনে! ‘ইন্টারনেট চালু করবা না’, পলককে বলেছিলেন সালমান আবার হামলা হলে যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে যেভাবে পাল্টা জবাব দিতে পারে ইরান সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত, সব কর্মকর্তাকে আইন মন্ত্রণালয়ে সংযুক্ত ধারণার চেয়েও দ্রুত ছড়াতে শুরু করেছে ‘ইবোলা ভাইরাস’ লীগ সেদিনই ব্যাক করেছে, যেদিন মবস্টারদের এদেশে হিরো বানানো হয়েছিল প্রয়োজনে জীবন দিয়ে দেবো: নেইমার রাঙ্গামাটিতে গণসংহতি’র ২৫ সদস্যের কমিটি, ১৭ জনই এনসিপি থেকে পদত্যাগ করা

বিরল রোগে আক্রান্ত হাবিবার নাম এখন ‘জুবাইদা’

গাজীপুর সদর উপজেলার বিরল শারীরিক জটিলতা নিয়ে জন্ম নেওয়া কন্যাশিশু হাবিবার সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। অস্ত্রোপচারের পর শিশুটির
  • আপলোড সময় : ২০ মে ২০২৬, সকাল ৯:৩৮ সময়
  • আপডেট সময় : ২০ মে ২০২৬, সকাল ৯:৩৮ সময়
বিরল রোগে আক্রান্ত হাবিবার নাম এখন ‘জুবাইদা’

গাজীপুর সদর উপজেলার বিরল শারীরিক জটিলতা নিয়ে জন্ম নেওয়া কন্যাশিশু হাবিবার সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। অস্ত্রোপচারের পর শিশুটির নতুন নাম রাখা হয়েছে ‘জুবাইদা’। মঙ্গলবার (১৯ মে) রাজধানীর শেরেবাংলা নগরের শিশু হাসপাতালে তার অস্ত্রোপচার করা হয়। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, জিয়াউর রহমান ফাউন্ডেশনের সহায়তায় শিশুটির চিকিৎসা কার্যক্রম পরিচালিত হয়। অস্ত্রোপচার সফল হওয়ায় চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শিশুটির মা দিলরুবা আক্তার তার নাম পরিবর্তন করে ‘জুবাইদা’ রাখেন।


জন্মগতভাবে শিশুটির দুই মাড়ি ও চোয়াল একসঙ্গে যুক্ত ছিল। ফলে সে মুখ খুলতে পারত না এবং স্বাভাবিকভাবে খাবার গ্রহণ করাও সম্ভব ছিল না। বিরল এই জটিলতার কারণে জন্মের পর থেকেই চরম কষ্টে ছিল শিশুটি। একই সঙ্গে ব্যয়বহুল চিকিৎসা নিয়ে দুশ্চিন্তায় পড়ে পরিবার। গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর শিশুটির চিকিৎসায় সহায়তার হাত বাড়িয়ে দেয় জিয়াউর রহমান ফাউন্ডেশন। মঙ্গলবার সকালে বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল সফলভাবে অস্ত্রোপচার সম্পন্ন করেন।


ফাউন্ডেশনের পরিচালক ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহর নেতৃত্বে চিকিৎসক দল অস্ত্রোপচার পরিচালনা করেন। পুরো চিকিৎসা কার্যক্রম সমন্বয় করেন ফাউন্ডেশনের সদস্য ডা. এম আর হাসান। চিকিৎসকদের ভাষ্য, শিশুটিকে পুরোপুরি সুস্থ করতে আরও কয়েকটি ধাপে অস্ত্রোপচার প্রয়োজন হতে পারে। তবে প্রথম ধাপ সফল হওয়ায় ভবিষ্যতে স্বাভাবিক জীবনে ফেরার সম্ভাবনা তৈরি হয়েছে।


শিশুটির বাড়ি গাজীপুর সদর উপজেলার ভাওয়াল মির্জাপুর ইউনিয়নের বি-কে বাড়ি এলাকায়। গত এপ্রিলে হাবিবুর রহমান ও দিলরুবা আক্তারের ঘরে তার জন্ম হয়। বিয়ের এক বছর পর প্রথম সন্তান জন্ম নেওয়ায় পরিবারে আনন্দের আবহ তৈরি হলেও জন্মের পরপরই ধরা পড়ে তার শারীরিক জটিলতা। এতদিন শিশুটিকে নাকের নলের মাধ্যমে সিরিঞ্জ দিয়ে বুকের দুধ খাওয়াতে হতো বলে জানিয়েছেন তার মা। পরিবারটি জানায়, চিকিৎসার ব্যয় বহন করা তাদের জন্য অত্যন্ত কঠিন হয়ে পড়েছিল।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৩টি করে ভাষা শেখা বাধ্যতামূলক, জুলাই থেকে নবম ও দশম শ্রেণিতে কার্যকর

৩টি করে ভাষা শেখা বাধ্যতামূলক, জুলাই থেকে নবম ও দশম শ্রেণিতে কার্যকর