ঢাকা | |
সংবাদ শিরোনাম :
অস্ট্রেলিয়া পাঠানোর প্রলোভনে ৬০ লাখ টাকা আত্মসাৎ, চক্রের দুই সদস্য গ্রেপ্তার যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় আরও সময় প্রয়োজন: কাতার জুনের শেষে পাইপলাইনে চট্টগ্রাম থেকে ঢাকায় আসবে জ্বালানি তেল অন্যান্য দেশেও আলোচিত বাংলাদেশের ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষ যে অধ্যাদেশ পাস হয়নি সেগুলো পুনর্বিবেচনা করার প্রক্রিয়া চলছে: চিফ হুইপ পল্লবীতে ৭ বছরের শিশুকে গলা কেটে হত্যা: অভিযুক্ত সোহেল ফতুল্লা থেকে গ্রেপ্তার নিখোঁজের একদিন পর পুকুরে ভেসে উঠলো যুবকের মরদেহ হজের উদ্দেশে বুধবার সৌদি আরব যাচ্ছেন জামায়াত আমির রাষ্ট্রীয় সফরে চীনে পৌঁছেছেন ভ্লাদিমির পুতিন যুদ্ধক্ষেত্রে জীবন দিতে চাওয়া ইরানিদের গণবিয়ে, মেশিনগান নিয়ে হাজির বর-কনে!

সৈয়দপুর রেলকারখানায় মেরামত হচ্ছে ১২৭ রেল কোচ, ব্যবহৃত হবে ঈদ যাত্রায়

ঈদে ঘরমুখো যাত্রীদের স্বস্তিদায়ক ভ্রমণ নিশ্চিত করতে দেশের বৃহত্তম রেলওয়ে কারখানায় চলছে ব্যাপক মেরামত কার্যক্রম। নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে
  • আপলোড সময় : ২০ মে ২০২৬, সকাল ৯:৫১ সময়
  • আপডেট সময় : ২০ মে ২০২৬, সকাল ৯:৫১ সময়
সৈয়দপুর রেলকারখানায় মেরামত হচ্ছে ১২৭ রেল কোচ, ব্যবহৃত হবে ঈদ যাত্রায়

ঈদে ঘরমুখো যাত্রীদের স্বস্তিদায়ক ভ্রমণ নিশ্চিত করতে দেশের বৃহত্তম রেলওয়ে কারখানায় চলছে ব্যাপক মেরামত কার্যক্রম। নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানায় পুরাতন রেলকোচ সংস্কার ও সচল করার কাজ জোরেশোরে চলছে। কারখানা সূত্রে জানা গেছে, ঈদ উপলক্ষে বাড়তি যাত্রীচাপ সামাল দিতে মোট ১২৭টি কোচ মেরামত ও প্রস্তুত করা হচ্ছে। মেরামত শেষে এসব কোচ দেশের বিভিন্ন আন্তঃনগর ট্রেনের সঙ্গে যুক্ত করা হবে। এর মধ্যে ইতিমধ্যে ৯৯টি কোচ ট্রাফিক বিভাগে হস্তান্তর করা হয়েছে, বাকি কোচগুলো আগামী কয়েক কর্মদিবসের মধ্যেই হস্তান্তর করা হবে।


কারখানার ২৮টি শপে শ্রমিক ও প্রকৌশলীরা নিয়মিত কাজের পাশাপাশি অতিরিক্ত সময় দিয়ে কোচ মেরামতের কাজ করছেন। জনবল সংকট থাকা সত্ত্বেও ঈদযাত্রাকে গুরুত্ব দিয়ে তারা দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। কারখানা সূত্রে আরও জানা যায়, ২ হাজার ৮৫৯টি অনুমোদিত পদের বিপরীতে বর্তমানে মাত্র ৬৬৪ জন কর্মী কর্মরত আছেন, যা মোট জনবলের প্রায় ২৩ শতাংশ। তীব্র জনবল সংকটের মধ্যেও কোচগুলোর চাকা, বগি, আসন, বৈদ্যুতিক ব্যবস্থা ও রং-সাজসজ্জার কাজ সম্পন্ন করা হচ্ছে।


ক্যারেজ ও অন্যান্য শপের ইনচার্জ প্রকৌশলীরা জানান, ঈদে যাত্রীসেবা নিশ্চিত করাই এখন প্রধান লক্ষ্য। যাত্রীচাপ মোকাবিলায় আন্তঃনগর ট্রেনগুলোতে অতিরিক্ত কোচ যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক জানান, ঢাকা ও চট্টগ্রামসহ বিভিন্ন রুটে যাত্রী পরিবহন সক্ষমতা বাড়াতে এসব কোচ যুক্ত করা হচ্ছে, যাতে ঈদযাত্রা আরও নির্বিঘ্ন হয়।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৩টি করে ভাষা শেখা বাধ্যতামূলক, জুলাই থেকে নবম ও দশম শ্রেণিতে কার্যকর

৩টি করে ভাষা শেখা বাধ্যতামূলক, জুলাই থেকে নবম ও দশম শ্রেণিতে কার্যকর