ঢাকা | |
সংবাদ শিরোনাম :
একটি চক্র জ্বালানি খাতকে অস্থিতিশীল করার জন্য সক্রিয়: প্রধানমন্ত্রী বিশ্বকাপে মেসিকে ‘বোমা মেরে উড়িয়ে দেওয়ার’ হুমকি, চাঞ্চল্যকর তথ্য ফাঁস পাহাড়ি ঢল ঠেকাতে টেকসই বেড়িবাঁধ নির্মাণ করা হবে: ত্রাণমন্ত্রী তারেক রহমানকেও জেআইসি সেলে বন্দি রেখে নির্যাতন করা হয়েছিল: চিফ প্রসিকিউটর জামায়াত-এনসিপি নন-ইস্যুকে ইস্যু করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চায় : খায়রুল কবির খোকন হরমুজ থেকে যেভাবে বছরে ১৪ হাজার কোটি ডলার আয় করতে পারে ইরান! টাকা-পয়সা নিয়ে দ্বন্দ্ব, গোয়ালন্দে ছুরিকাঘাতে যুবলীগ নেতার মৃত্যু নাটোরে বিশ্বমানের পর্যটন ব্যবস্থা গড়ে তোলা হবে: পর্যটনমন্ত্রী ফাঁকা সড়কে দুই বাসই দ্রুতগতিতে চলছিল, চালকদের চোখে ছিল ঘুম: পুলিশ নাটোরে পর্যটনমন্ত্রীর পথসভা থেকে পিস্তলসহ যুবক আটক

থানায় সেবা গ্রহণে হয়রানি হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে: ডিএমপি কমিশনার

থানায় গিয়ে কোনো নাগরিক হয়রানির শিকার হলে সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা
  • আপলোড সময় : ২০ মে ২০২৬, দুপুর ২:৪২ সময়
  • আপডেট সময় : ২০ মে ২০২৬, দুপুর ২:৪২ সময়
থানায় সেবা গ্রহণে হয়রানি হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে: ডিএমপি কমিশনার

থানায় গিয়ে কোনো নাগরিক হয়রানির শিকার হলে সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নবনিযুক্ত কমিশনার অতিরিক্ত আইজিপি মোসলেহ্ উদ্দিন আহমেদ। বুধবার (২০ মে) রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ডিএমপি কমিশনার বলেন, আইন প্রয়োগের নামে কাউকে মারধর বা অতিরিক্ত বল প্রয়োগ করা যাবে না। পুলিশ সদস্যদের আইনের সীমার মধ্য থেকেই দায়িত্ব পালন করতে হবে। একইসঙ্গে থানাগুলোকে আরও জনবান্ধব ও সেবামুখী করার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।


তিনি আরও বলেন, কোনো থানায় দালালের উপস্থিতি সহ্য করা হবে না। এ ধরনের অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কোনো কর্মকর্তার আচরণের কারণে জনবান্ধব পুলিশিং বাধাগ্রস্ত হলে তাকেও ছাড় দেওয়া হবে না। মোসলেহ্ উদ্দিন আহমেদ জানান, দায়িত্ব নেওয়ার পর থেকেই তিনি পুলিশ সদস্যদের জনগণের সঙ্গে ভালো আচরণের নির্দেশ দিয়েছেন। কেউ আইন ভঙ্গ করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে, তবে অতিরিক্ত শক্তি প্রয়োগের সুযোগ নেই।


কিশোর গ্যাং দমনে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, গ্যাং সদস্য ও তাদের নেতৃত্বদানকারীদের তালিকা পুলিশের কাছে রয়েছে এবং তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত আছে। তবে এ সমস্যা সমাধানে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপরও গুরুত্ব দেন তিনি। ডিএমপি কমিশনার জানান, গত ১ মে থেকে শুরু হওয়া বিশেষ অভিযানে এখন পর্যন্ত ২ হাজার ২৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে রয়েছে তালিকাভুক্ত চাঁদাবাজ, মাদক কারবারি, ছিনতাইকারী ও সন্ত্রাসীরা।


তিনি বলেন, “অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় নেই। যে-ই অপরাধ করবে, তার বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে।” রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়নে এআই প্রযুক্তিনির্ভর ক্যামেরা ব্যবহারের কথাও জানান তিনি। ধাপে ধাপে আরও গুরুত্বপূর্ণ সড়ক ও ইন্টারসেকশনে এ প্রযুক্তি চালু করা হবে বলে উল্লেখ করেন।


এছাড়া ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণ, উগ্রবাদ দমন, সাইবার অপরাধ প্রতিরোধ এবং নিরাপদ নগর গড়ে তুলতে জনগণের সহযোগিতা প্রয়োজন বলেও মন্তব্য করেন ডিএমপি কমিশনার।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পরকীয়ার অভিযোগে গ্রামবাসীর হাতে আটক কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া

পরকীয়ার অভিযোগে গ্রামবাসীর হাতে আটক কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া