ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ভাঙছে ইসরায়েলের পার্লামেন্ট, নেতানিয়াহুর পতন ঘটতে পারে? চীনে বন্যা ও ভূমিধসে ২১ জনের মৃত্যু জামায়াতকে নিয়ে মির্জা ফখরুলের বক্তব্য মিথ্যাচার-দায়িত্বজ্ঞানহীন 'মাছ-কার্ড বাদ দিয়ে তারেক রহমানের নিজেই স্বরাষ্ট্র মন্ত্রণালয় ডিল করা প্রয়োজন' গরু চুরি ঠেকাতে বসলো ‘বাঁশের চেকপোস্ট’, পাহারায় গ্রামবাসী বাংলাদেশের টেস্ট ইতিহাসে শান্তই সেরা অধিনায়ক রাজধানীতে ৮ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যার ঘটনায় গ্রেপ্তার সোহেল রানার দায় স্বীকার মেলোনি-মোদির ‘মেলোডি’ ট্রেন্ডের ভিডিও দেখে ভুল শেয়ার কিনলেন বিনিয়োগকারীরা পে-স্কেলের সঙ্গে সমন্বয় হবে মহার্ঘ ভাতা, কীভাবে আইনশৃঙ্খলার চরম অবনতির দায়ে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত: গোলাম পরওয়ার

দেশের ইতিহাসে বিদ্যুৎ উৎপাদনে নতুন রেকর্ড

দেশের বিদ্যুৎ উৎপাদনে নতুন ইতিহাস গড়েছে বাংলাদেশ। বুধবার (২০ মে) রাত ৯টায় দেশে সর্বোচ্চ ১৭ হাজার ২০০ মেগাওয়াট
  • আপলোড সময় : ২১ মে ২০২৬, দুপুর ১০:১৮ সময়
  • আপডেট সময় : ২১ মে ২০২৬, দুপুর ১০:১৮ সময়
দেশের ইতিহাসে বিদ্যুৎ উৎপাদনে নতুন রেকর্ড

দেশের বিদ্যুৎ উৎপাদনে নতুন ইতিহাস গড়েছে বাংলাদেশ। বুধবার (২০ মে) রাত ৯টায় দেশে সর্বোচ্চ ১৭ হাজার ২০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে, যা এখন পর্যন্ত দেশের সর্বোচ্চ রেকর্ড বলে জানিয়েছে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি (পিজিসিবি)। পিজিসিবি সূত্রে জানা যায়, এর আগে দেশের সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড ছিল ১৬ হাজার ৭৯৪ মেগাওয়াট, যা ২০২৫ সালের ২৩ জুলাই অর্জিত হয়েছিল। বিদ্যুৎ খাত সংশ্লিষ্টরা জানান, সাধারণত সন্ধ্যার পর দেশের বিদ্যুৎ ব্যবহারে সর্বোচ্চ চাপ বা ‘পিক লোড’ তৈরি হয়। বিশেষ করে গরমের সময় আবাসিক খাতে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি), ফ্যান ও অন্যান্য বৈদ্যুতিক সরঞ্জামের ব্যবহার বেড়ে যাওয়ায় চাহিদা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়।


বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, দেশের মোট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বর্তমানে ২৯ হাজার মেগাওয়াটেরও বেশি। তবে প্রকৃত উৎপাদন নির্ভর করে জ্বালানি সরবরাহ, কেন্দ্রগুলোর রক্ষণাবেক্ষণ এবং দৈনন্দিন চাহিদার ওপর। খাতভিত্তিক ব্যবহারের পরিসংখ্যান অনুযায়ী, দেশের মোট বিদ্যুৎ ব্যবহারের সবচেয়ে বড় অংশ আসে আবাসিক খাত থেকে—প্রায় ৫০ থেকে ৫৫ শতাংশ। এরপর রয়েছে শিল্প খাত, যা মোট ব্যবহারের প্রায় ৩০ থেকে ৩৫ শতাংশ। তৈরি পোশাক শিল্প (আরএমজি), টেক্সটাইল ও অন্যান্য শিল্প এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।


বাণিজ্যিক খাতে যেমন মার্কেট, অফিস ও হোটেল-রেস্তোরাঁ মিলিয়ে প্রায় ১০ শতাংশ বিদ্যুৎ ব্যবহৃত হয়। এছাড়া কৃষি, সেচ, রাস্তার আলোসহ অন্যান্য খাতে বাকি অংশ ব্যবহার হয়।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৩টি করে ভাষা শেখা বাধ্যতামূলক, জুলাই থেকে নবম ও দশম শ্রেণিতে কার্যকর

৩টি করে ভাষা শেখা বাধ্যতামূলক, জুলাই থেকে নবম ও দশম শ্রেণিতে কার্যকর