ঢাকা | |

দাবি পূরণের আশ্বাসে অ্যাম্বুলেন্স মালিক সমিতির ধর্মঘট প্রত্যাহার

দেশজুড়ে অনির্দিষ্টকালের জন্য চলা অ্যাম্বুলেন্স ধর্মঘট প্রত্যাহার করেছে বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতি। সরকারের পক্ষ থেকে উত্থাপিত দাবিগুলো
  • আপলোড সময় : ২৯ জুলাই ২০২৬, সকাল ৯:৩৫ সময়
  • আপডেট সময় : ২৯ জুলাই ২০২৬, সকাল ৯:৩৫ সময়
দাবি পূরণের আশ্বাসে অ্যাম্বুলেন্স মালিক সমিতির ধর্মঘট প্রত্যাহার

দেশজুড়ে অনির্দিষ্টকালের জন্য চলা অ্যাম্বুলেন্স ধর্মঘট প্রত্যাহার করেছে বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতি। সরকারের পক্ষ থেকে উত্থাপিত দাবিগুলো দ্রুত পর্যালোচনা ও বাস্তবায়নের আশ্বাস পাওয়ার পর সংগঠনটি ধর্মঘট স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে। ফলে সারা দেশে আবারও স্বাভাবিকভাবে অ্যাম্বুলেন্স সেবা চালু হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) গভীর রাতে রাজধানীর ন্যাম ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়।


সংবাদ সম্মেলনে জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক ও সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস জানান, সমিতির উত্থাপিত দাবিগুলো আগামী ৩০ দিনের মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পর্যালোচনা করবে। যেসব দাবি যৌক্তিক ও বাস্তবসম্মত, সেগুলো বাস্তবায়নে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে বলেও তিনি আশ্বাস দেন।


বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতির প্রধান উপদেষ্টা মো. গোলাম মোস্তফা ফুয়াদ বলেন, সাধারণ মানুষের দুর্ভোগের কথা বিবেচনা করে এবং সরকারের প্রতিশ্রুতির প্রতি আস্থা রেখে ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে তিনি দেশের সব অ্যাম্বুলেন্স মালিক ও চালকদের দ্রুত স্বাভাবিকভাবে সেবা কার্যক্রম পরিচালনার আহ্বান জানান।


এর আগে অ্যাম্বুলেন্সের জন্য পৃথক বাণিজ্যিক নিবন্ধন ব্যবস্থা চালু, বিদ্যমান নীতিমালার বাস্তবায়ন, নির্ধারিত পার্কিং সুবিধা, সেতু ও মহাসড়কে টোলমুক্ত চলাচল এবং সার্বক্ষণিক জ্বালানি সরবরাহ নিশ্চিত করার দাবিতে দেশব্যাপী অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছিল বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সিটি কলেজসহ তিন শিক্ষাপ্রতিষ্ঠানে ১০ কোটি টাকা লুটপাট, ১১১ শিক্ষক অবৈধ

সিটি কলেজসহ তিন শিক্ষাপ্রতিষ্ঠানে ১০ কোটি টাকা লুটপাট, ১১১ শিক্ষক অবৈধ