ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মুশফিকের ফিফটিতে বড় লিডের পথে বাংলাদেশ পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ায় জরুরি অবস্থা জারি ভারত কখনো মোদির মতো এমন কাপুরুষ দেখেনি: মুক্তির পর অভিজিৎ দিপকে ‘হু ইজ হাদি?’: নুরের মন্তব্যের তীব্র সমালোচনা রফিকুল ইসলাম মাদানির শপথের পর এক টাকাও দুর্নীতি করিনি: আমির হামজা নভেম্বরেই রোনালদোকে দলে ফেরাতে চান পর্তুগালের ফুটবলপ্রধান প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের ব্যবসায়িক প্রতিনিধিদলের সাক্ষাৎ, বিনিয়োগবান্ধব পরিবেশের আশ্বাস ‘ভয় পাইছে, ভয় পাইছে’: সাক্ষীর উদ্দেশ্যে পলক ছুটি ঘোষণা করে নতুন জাতীয় দিবসের পরিপত্র জারি সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল দিল্লি, চেন্নাইয়ে রোড শো করছেন মোদি

টানা পাঁচ হার শেষে স্কটল্যান্ডকে হারিয়ে স্বস্তির জয় বাংলাদেশের

টানা পাঁচ ম্যাচের পর অবশেষে জয় দেখল বাংলাদেশ নারী ক্রিকেট দল। এডিনবার্গে স্কটল্যান্ডকে ৩৪ রানে হারিয়ে দীর্ঘদিনের হতাশা
  • আপলোড সময় : ৩ জুন ২০২৬, দুপুর ১০:২৩ সময়
  • আপডেট সময় : ৩ জুন ২০২৬, দুপুর ১০:২৩ সময়
টানা পাঁচ হার শেষে স্কটল্যান্ডকে হারিয়ে স্বস্তির জয় বাংলাদেশের

টানা পাঁচ ম্যাচের পর অবশেষে জয় দেখল বাংলাদেশ নারী ক্রিকেট দল। এডিনবার্গে স্কটল্যান্ডকে ৩৪ রানে হারিয়ে দীর্ঘদিনের হতাশা কাটিয়ে স্বস্তির জয় পেয়েছে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির দল। এর আগে নেপালে অনুষ্ঠিত বিশ্বকাপ বাছাইপর্বে টানা সাত ম্যাচে জয় পেয়ে মূল পর্বে জায়গা করে নেয় বাংলাদেশ। তবে এরপর ধারাবাহিক ব্যর্থতার মুখে পড়ে দলটি। শ্রীলঙ্কার বিপক্ষে ৩-০ ব্যবধানে সিরিজ হারের পর স্কটল্যান্ডে চলমান ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে স্বাগতিক দল ও নেদারল্যান্ডসের কাছে পরাজিত হয় বাংলাদেশ।


তবে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে ঘুরে দাঁড়ায় টাইগ্রেসরা। টস জিতে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৫২ রান সংগ্রহ করে বাংলাদেশ। অধিনায়ক জ্যোতি ৪৭ বলে ৬টি চার ও ১টি ছক্কায় সর্বোচ্চ ৫৮ রান করেন। সোবহানা মোস্তারি যোগ করেন ৩৯ রান। স্কটল্যান্ডের হয়ে ক্যাথরিন ব্রাইস ও মেইসি ম্যাকেইরা দুটি করে উইকেট নেন।


১৫৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে স্বাগতিক স্কটল্যান্ড। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে তারা ১৯ ওভারে ১১৮ রানে অলআউট হয়। দলের হয়ে সারাহ ব্রাইস ৪০ রান করেন। বাংলাদেশের বোলারদের মধ্যে রিতু মণি ২ ওভারে মাত্র ১২ রান দিয়ে ৪টি গুরুত্বপূর্ণ উইকেট শিকার করেন। এছাড়া মারুফা আক্তার ও সানজিদা আক্তার মেঘলা দুটি করে উইকেট নেন। ম্যাচসেরার পুরস্কার পান অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। আগামী জুন–জুলাইয়ে ইংল্যান্ডে অনুষ্ঠিত হবে ২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে এডিনবার্গে চলমান এই সিরিজকে প্রস্তুতির অংশ হিসেবে দেখছে বাংলাদেশ দল। পরবর্তী ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামবে তারা।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার

চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার