ঢাকা | |
সংবাদ শিরোনাম :
দিল্লির ব্রিকস আউটরিচে তারেক রহমানের অংশগ্রহণের সম্ভাবনা প্রায় শেষ গণমাধ্যমের আয়না হতে হবে নিখুঁত: তথ্যমন্ত্রী ওমরাহ করতে সৌদি যাচ্ছিলেন ডন, বিমানবন্দরে গ্রেপ্তার মক্কায় পাক-সৌদি-তুর্কি প্রতিরক্ষা চুক্তি: মধ্যপ্রাচ্যের নিরাপত্তা মানচিত্রে নতুন অধ্যায় মাঠ থেকে উড়ে যাওয়া বলে হাইওয়েতে দুর্ঘটনা, ভিডিও ভাইরাল ‘জাতির সাথে কখনো বেইমানি করব না’: রাষ্ট্রপতি প্রার্থী কর্নেল অলি ‘সমুদ্র উপকূলে কল-কারখানা স্থাপন করে এই অঞ্চলের বেকার সমস্যা সমাধান করা হবে’ ভারতে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত ‘জাতির সাথে কখনো বেইমানি করব না’: রাষ্ট্রপতি প্রার্থী কর্নেল অলি শেখ হাসিনা ফিরবেন- রুমিন ফারহানার কেন মনে হয়?

ব্যবসায়ী আদম তমিজীকে রিহ্যাব সেন্টারে পাঠাল গোয়েন্দা পুলিশ

আলোচিত ব্যবসায়ী আদম তমিজী হকের মানসিক স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে পুলিশের তত্ত্বাবধানে রিহ্যাব সেন্টারে পাঠানো হয়েছে। রোববার দুপুরে
  • আপলোড সময় : ১০ ডিসেম্বর ২০২৩, দুপুর ৩:৩৩ সময়
  • আপডেট সময় : ১০ ডিসেম্বর ২০২৩, দুপুর ৩:৩৩ সময়
ব্যবসায়ী আদম তমিজীকে রিহ্যাব সেন্টারে পাঠাল গোয়েন্দা পুলিশ ছবি: সংগৃহীত
আলোচিত ব্যবসায়ী আদম তমিজী হকের মানসিক স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে পুলিশের তত্ত্বাবধানে রিহ্যাব সেন্টারে পাঠানো হয়েছে। রোববার দুপুরে রাজধানীর মিন্টু রোডস্থ কার্যালয়ে ঢাকা মহানগর গোয়েন্দা প্রধান (ডিবি) হারুন অর রশীদ সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, আদম তমিজী হকের মানসিক স্বাস্থ্য পরীক্ষার জন্য রিহ্যাব সেন্টারে পাঠানো হয়েছে। তার স্বাস্থ্য পরীক্ষার পর রিপোর্ট অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
ডিবি প্রধান হারুন অর রশীদ বলেন, তমিজী হকের নামে দক্ষিণখান থানায় একটি মামলা রয়েছে। এছাড়া রমনা থানায় একটি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা রয়েছে। এর প্রেক্ষিতে আমরা শনিবার সন্ধ্যায় তাকে  রাজধানীর গুলশান থেকে গ্রেফতার করেছি। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে অসংলগ্ন কথা বলেছেন। তিনি যে দেশে খেয়ে পড়ে মানুষ হয়েছেন, যে দেশে তার ইন্ডাস্ট্রি রয়েছে- সামাজিক যোগাযোগ মাধ্যমে এসে সে দেশের পাসপোর্ট পুড়িয়ে ফেলেছেন।

তিনি বলেন, তিনি একবার ইসরায়েলকে আহ্বান করেছেন তাকে উদ্ধারের জন্য, একবার আমেরিকান মেরিন সেনাকে আহ্বান জানিয়েছেন। তার কথা শুনে মনে হয়েছে তিনি মানসিকভাবে ইমব্যালেন্সড। আসলেই তিনি সাইকোলোজিক্যাল ডিসঅর্ডারে ভুগছেন কিনা, তা আমরা জানি না। তার এমনিতেই অনেক সমস্যা আছে, তিনি অনেকগুলো বিয়ে করেছেন। তার পারিবারিক সমস্যা রয়েছে।

এই পুলিশ কর্মকর্তা আরো বলেন, আমরা তাকে ভালো একজন সাইকোলোজিস্টের কাছে পাঠিয়েছি। তারা পরীক্ষা করছেন। যদি তমিজী মেন্টালি ফিট হয়ে থাকেন, তাহলে আমরা তাকে জিজ্ঞাসাবাদ করবো যে- তিনি বিভিন্ন কার্যক্রমগুলো কেন করেছেন বা তার পেছনে কারা রয়েছে। ইনটেনশনালি তিনি এসব করে থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। যদি ডাক্তাররা তাকে সাইকলোজিক্যালি ইমব্যালেন্সড বলেন তাহলে কিছু করার নাই।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শেখ হাসিনার সঙ্গে পালানোর ফ্লাইট কীভাবে মিস করেছিলেন সালমান এফ রহমান

শেখ হাসিনার সঙ্গে পালানোর ফ্লাইট কীভাবে মিস করেছিলেন সালমান এফ রহমান