ঢাকা | |
সংবাদ শিরোনাম :
শনির দশা লেগেছে শাকিব খানের শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যা মামলার রায় রোববার দেশীয় পশুতেই কোরবানি সম্পন্ন, কোরবানি হয়েছে ৯৩ লাখ ৬৭ হাজার পশু: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এবার পল্লবীতে মিলল আরেক নারীর গলিত মরদেহ নির্বাচনে জামায়াতের জয়ের হাইপ তোলা হয়েছিল, কিন্তু মানুষ ভুল করেনি: মির্জা ফখরুল ট্রাম্পের প্রেমকাহিনী নিয়ে সাবেক সহযোগীর বিস্ফোরক দাবি বিদ্যুতের দাম বাড়ানোর প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা তিন দেশ থেকে কেনা হবে ৫ কার্গো এলএনজি দিল্লির হোটেলে অগ্নিকাণ্ডে হতাহতদের মধ্যে ৫ জন বাংলাদেশি বিশ্বকাপের জন্য তিমির দেয়ালচিত্র নষ্ট করায় ফিফার বিরুদ্ধে আড়াই কোটি ডলারের মামলা

তিন দেশ থেকে কেনা হবে ৫ কার্গো এলএনজি

দেশের জ্বালানি চাহিদা পূরণে আরও পাঁচ কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির পৃথক প্রস্তাব অনুমোদনের সুপারিশ করেছে সরকারি
  • আপলোড সময় : ৪ জুন ২০২৬, দুপুর ১০:১৪ সময়
  • আপডেট সময় : ৪ জুন ২০২৬, দুপুর ১০:১৪ সময়
তিন দেশ থেকে কেনা হবে ৫ কার্গো এলএনজি

দেশের জ্বালানি চাহিদা পূরণে আরও পাঁচ কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির পৃথক প্রস্তাব অনুমোদনের সুপারিশ করেছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। দৈনিক ইত্তেফাকের সূত্রে জানা যায়, বুধবার অনুষ্ঠিত কমিটির বৈঠক শেষে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। বৈঠকে মোট সাতটি ক্রয় প্রস্তাব উপস্থাপন করা হয়েছিল।


এর মধ্যে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রস্তাব অনুযায়ী, সরাসরি ক্রয় পদ্ধতিতে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান ‘সোকার ট্রেডিং এসএ’ থেকে দুই কার্গো এলএনজি কেনার সুপারিশ করা হয়েছে। এছাড়া পাবলিক প্রকিউরমেন্ট রুলস অনুযায়ী রিকোয়েস্ট ফর কোটেশন পদ্ধতিতে আরও তিন কার্গো এলএনজি আমদানির প্রস্তাবও অনুমোদনের জন্য সুপারিশ করা হয়েছে।


এই তিন কার্গোর মধ্যে একটি সরবরাহ করবে সিঙ্গাপুরভিত্তিক ‘বিপি সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেড’ এবং বাকি দুটি সরবরাহ করবে যুক্তরাজ্যভিত্তিক ‘টোটালএনার্জিজ গ্যাস অ্যান্ড পাওয়ার লিমিটেড’। সরকারি সূত্র জানায়, এসব এলএনজি কার্গো আগামী ২৬–২৭ জুন, ৩০ জুন–১ জুলাই এবং ৬–৭ জুলাইয়ের মধ্যে দেশে পৌঁছানোর কথা রয়েছে। শুধু তিন কার্গো এলএনজি আমদানিতেই সরকারের ব্যয় হবে ২ হাজার ৩৭২ কোটি টাকার বেশি।


জ্বালানি খাত সংশ্লিষ্টরা জানিয়েছেন, বাংলাদেশের দীর্ঘমেয়াদি এলএনজি সরবরাহকারী দেশ কাতার হলেও মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা এবং হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে অনিশ্চয়তার কারণে বিকল্প উৎস থেকে গ্যাস আমদানির উদ্যোগ নেওয়া হচ্ছে। জ্বালানি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বর্তমানে দেশের মোট গ্যাস চাহিদার প্রায় ৩০ শতাংশ আমদানিকৃত এলএনজি দিয়ে পূরণ করা হচ্ছে।


  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চট্টগ্রাম বিমানবন্দরে ১ হাজার ৬৯৮ কার্টন বিদেশি সিগারেট জব্দ

চট্টগ্রাম বিমানবন্দরে ১ হাজার ৬৯৮ কার্টন বিদেশি সিগারেট জব্দ