ঢাকা | |
সংবাদ শিরোনাম :
বেসরকারি হাসপাতালের এনআইসিইউতে নবজাতক দগ্ধ, জীবন নিয়ে শঙ্কা ব্রাহ্মণবাড়িয়ার কসবায় দুই পক্ষের সংঘর্ষ, সাংবাদিকসহ আহত ১০ নির্বাচনের আগে ইরানে হামলার পরিকল্পনা করেছিলেন নেতানিয়াহু, বাধা দেয় যুক্তরাষ্ট্র দেশভাগ ও ভাষা আন্দোলনের গল্পে আনজুম হয়ে পর্দায় আসছেন ভাবনা ফেনী সীমান্তে ৮ লাখ টাকার ভারতীয় মদ, শাড়ি ও প্রসাধনী জব্দ ডিসেম্বরে আপার দেশে ফেরার সুযোগ নেই : নাহিদ ইসলাম যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরছেন শাকিব, শুরু ‘নিঃস্ব’র প্রস্তুতি চীনের মহাকাশ স্টেশনে যাচ্ছেন প্রথম পাকিস্তানি নভোচারী তাহসিফ সৌরি হত্যা মামলা: রিমান্ড শেষে কারাগারে দীপ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিদেশি পিস্তলসহ ডিবির অভিযানে গ্রেপ্তার ৩

শনির দশা লেগেছে শাকিব খানের

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা শাকিব খানের নতুন সিনেমা ‘রকস্টার’ মুক্তির এক সপ্তাহ না পেরোতেই পাইরেসির শিকার হয়েছে বলে
  • আপলোড সময় : ৪ জুন ২০২৬, দুপুর ৩:২৩ সময়
  • আপডেট সময় : ৪ জুন ২০২৬, দুপুর ৩:২৩ সময়
শনির দশা লেগেছে শাকিব খানের

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা শাকিব খানের নতুন সিনেমা ‘রকস্টার’ মুক্তির এক সপ্তাহ না পেরোতেই পাইরেসির শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে সিনেমাটির পূর্ণাঙ্গ কপি ছড়িয়ে পড়ার খবর চলচ্চিত্র অঙ্গনে উদ্বেগ সৃষ্টি করেছে। দৈনিক ইত্তেফাকের সূত্রে জানা যায়, কোরবানির ঈদে মুক্তিপ্রাপ্ত ‘রকস্টার’ সিনেমাটি নিয়ে দর্শকদের মধ্যে প্রত্যাশা থাকলেও ছবিটি এখন পর্যন্ত আশানুরূপ সাড়া পায়নি। একই সঙ্গে মুক্তির অল্প সময়ের মধ্যেই পাইরেসির অভিযোগ নতুন করে উদ্বেগ বাড়িয়েছে।


সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন পোস্ট ও স্ক্রিনশটে দেখা গেছে, কিছু গ্রুপ ও লিংকের মাধ্যমে সিনেমাটি অবৈধভাবে শেয়ার করা হচ্ছে। এতে প্রযোজক ও পরিবেশকদের সম্ভাব্য আর্থিক ক্ষতির আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। এর আগে শাকিব খানের অভিনীত বেশ কয়েকটি আলোচিত সিনেমাও একই ধরনের সমস্যার মুখে পড়েছিল। ফলে চলচ্চিত্রে পাইরেসি রোধে কার্যকর পদক্ষেপের দাবি আবারও জোরালো হয়েছে।


এদিকে সিনেমাটির পরিচালক আজমন রুশো কিংবা প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেওয়া হয়নি। যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের প্রতিক্রিয়া পাওয়া যায়নি বলে জানা গেছে। সংগীতনির্ভর এই সিনেমায় শাকিব খানের সঙ্গে অভিনয় করেছেন সাবিলা নূর, তানজিয়া জামান মিথিলা ও সুনিধি নায়েক। এছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তারিক আনাম খান, আহমেদ হাসান সানি, জাহিদ নিরব, পান্থ কানাই, কাজী সাবির, রোজী সিদ্দিকী এবং দিলারা জামান।


চলচ্চিত্রসংশ্লিষ্টদের মতে, পাইরেসি শুধু একটি সিনেমার ব্যবসায়িক ক্ষতিই করে না, বরং পুরো চলচ্চিত্র শিল্পের জন্য বড় ধরনের হুমকি তৈরি করে। তাই দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ এবং অনলাইন নজরদারি বাড়ানোর দাবি 

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী

৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী