ঢাকা | |
সংবাদ শিরোনাম :
শেখ হাসিনা ফিরবেন- রুমিন ফারহানার কেন মনে হয়? চলনবিলে ইকো ট্যুরিজমের বিষয়টি বিবেচনাধীন: পর্যটনমন্ত্রী জ্বালানি তেল আমদানি বেসরকারি খাতে ছাড়ার উদ্যোগ স্থগিত চায় জামায়াত রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াত, রোববার চূড়ান্ত হবে প্রার্থী ৫ দিনের সফরে দক্ষিণ সুদান ও আবেই গেলেন সেনাপ্রধান জুলাই যোদ্ধারা জীবন বাজি রেখে দেশকে নতুন করে স্বাধীন করেছেন: গণপূর্তমন্ত্রী পাটওয়ারীর ওপর ‘আসল মার শুরুই হয়নি’: এমপি মনজুরুল মিয়ানমারের নাগরিক পরিচয়ে পালাচ্ছিলেন সন্ত্রাসী বড় সাজ্জাদের সহযোগী, বিমানবন্দরে আটক প্রধানমন্ত্রী বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন আজ লক্ষাধিক শিক্ষক-কর্মচারীর চার বছরের মানবেতর জীবনের অবসান ঘটানোর উদ্যোগ

টাইটানের সন্ধানে এবার অত্যাধুনিক জলযান

আটলান্টিক মহাসাগরে নিখোঁজ সাবমেরিন টাইটানের সন্ধানে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে উদ্ধার তৎপরতা চালাচ্ছে বিভিন্ন দল। উদ্ধার দলে একের
  • আপলোড সময় : ২২ জুন ২০২৩, বিকাল ৫:৫২ সময়
  • আপডেট সময় : ২২ জুন ২০২৩, বিকাল ৫:৫২ সময়
টাইটানের সন্ধানে এবার অত্যাধুনিক জলযান ছবি : সংগৃহীত

আটলান্টিক মহাসাগরে নিখোঁজ সাবমেরিন টাইটানের সন্ধানে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে উদ্ধার তৎপরতা চালাচ্ছে বিভিন্ন দল। উদ্ধার দলে একের পর এক জাহাজ ও অত্যাধুনিক সরঞ্জাম যোগ হচ্ছে। সবশেষ এ দলে যোগ দিতে যাচ্ছে যুক্তরাজ্যভিত্তিক কোম্পানি ম্যাগেলানের একটি অত্যাধুনিক দূরনিয়ন্ত্রিত জলযান (আরওভি)।

বিবিসির খবরে বলা হয়েছে, বর্তমানে এ জলযানটির যুক্তরাজ্যের জার্সি থেকে ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছে। এই জলযানে জুলিয়েট নামে একটি সাবমেরিন সম্প্রতি টাইটানিকের ধ্বংসাবশেষ পর্যবেক্ষণ করে এসেছে। পর্যবেক্ষণকালে পুরো জাহাজের একটি ত্রিমাত্রিক দৃশ্যও ধারণ করেছে তারা।

তবে এটির অভিযানস্থলে পৌঁছাতে ৪৮ ঘণ্টা লাগবে। যদিও নিখোঁজ সাবমেরিনে আর মাত্র ছয় ঘণ্টার অক্সিজেন রয়েছে। এ জলযান দিয়ে সম্পূর্ণ এলাকায় তল্লাশি চালানো যাবে। এ ছাড়া এর কর্মীদের গভীর সমুদ্র এলাকা সম্পর্কে বিশদ জ্ঞানও রয়েছে।

গত রোববার টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে সাগরের তলদেশে যাওয়ার পৌনে দুই ঘণ্টা পর সাবমেরিনটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার সময় সাবমেরিনে ৯৬ ঘণ্টার অক্সিজেন ছিল। বর্তমানে সেখানে মাত্র ছয় ঘণ্টার অক্সিজেন রয়েছে।

নিখোঁজ ব্যক্তিদের মধ্যে রয়েছেন—পাকিস্তানের ধনকুবের শাহজাদা দাউদ, তার ছেলে সুলেমান, যুক্তরাজ্যের ধনকুবের হ্যামিশ হার্ডিং, ফরাসি সাবমার্সিবল পাইলট পল হেনরি ও টাইটানিক অভিযান সংস্থার সিইও স্টকটন রাশ।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পরকীয়ার অভিযোগে গ্রামবাসীর হাতে আটক কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া

পরকীয়ার অভিযোগে গ্রামবাসীর হাতে আটক কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া