ঢাকা | |
সংবাদ শিরোনাম :
এসএসসিতে ২ বিষয়ে ফেল করলেও ১৫ দিনের মধ্যে পুনঃপরীক্ষা: শিক্ষামন্ত্রী আওয়ামী লীগের সঙ্গে সমঝোতার কোনো সম্ভাবনা নেই: উপদেষ্টা জাহেদ নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা: আসিফ নজরুল বললেন, ‘কী করুণ আত্মসন্তুষ্টি!’ ড. ইউনূসকে হেনস্তা আওয়ামী লীগের সন্ত্রাসনির্ভর রাজনীতির ‘চরিত্র’ উন্মোচিত করেছে চুয়েটে টানা অবরোধ: নিজ কার্যালয়েই অবরুদ্ধ ভিসি, অসুস্থ হয়ে হাসপাতালে ২ শিক্ষক বার্লিন সফর বাতিল ড. ইউনূসের ওয়েবসাইট থেকে সরানো হলো তার নাম অবিবাহিতদের রাগিয়ে দেয় যেসব কথা দুর্যোগ সহনশীল দেশ গড়তে প্রতিটি পরিবারের সচেতনতা জরুরি: রাষ্ট্রপতি ইরানে সম্ভবত অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প চকবাজারে ফের আগুনের আশঙ্কায় পানি দেয়া অব্যাহত: ফায়ার সার্ভিস

বিএসএফের পুশইন চেষ্টার প্রতিবাদ জানাল বিজিবি

ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিত সীমান্ত সম্মেলনে বাংলাদেশ ও ভারতের সীমান্ত-সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে। সীমান্ত হত্যা,
  • আপলোড সময় : ১০ জুন ২০২৬, দুপুর ১০:৩ সময়
  • আপডেট সময় : ১০ জুন ২০২৬, দুপুর ১০:৩ সময়
বিএসএফের পুশইন চেষ্টার প্রতিবাদ জানাল বিজিবি

ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিত সীমান্ত সম্মেলনে বাংলাদেশ ও ভারতের সীমান্ত-সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে। সীমান্ত হত্যা, পুশইন, চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ এবং সীমান্ত অবকাঠামো নির্মাণসহ একাধিক ইস্যুতে নিজেদের অবস্থান তুলে ধরেছে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী। মঙ্গলবার শুরু হওয়া মহাপরিচালক পর্যায়ের বৈঠকে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। অপরদিকে ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন প্রবীণ কুমার।


বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে সীমান্তে প্রাণহানির ঘটনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। একই সঙ্গে সীমান্তে পুশইনের অভিযোগ, বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের বিষয় এবং সীমান্তে উত্তেজনা কমাতে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়। বাংলাদেশ আরও অবৈধ অনুপ্রবেশ রোধ, মাদক ও অস্ত্র চোরাচালান প্রতিরোধ, মানবপাচার বন্ধ এবং আন্তর্জাতিক সীমান্তের নির্ধারিত এলাকার মধ্যে অননুমোদিত স্থাপনা নির্মাণ বন্ধের দাবি তোলে। সীমান্তবর্তী কিছু এলাকায় অবকাঠামো নির্মাণ নিয়ে সাম্প্রতিক উদ্বেগও আলোচনায় উঠে আসে। এ ছাড়া অপটিক্যাল ফাইবার সংযোগ স্থাপন, আন্তঃসীমান্ত নদীর তীর সংরক্ষণ, সীমান্ত পিলার নির্মাণ, অবৈধ ড্রোন ও হেলিকপ্টার উড্ডয়ন বন্ধ এবং দুই দেশের মধ্যে তথ্য আদান-প্রদান জোরদারের প্রস্তাবও উত্থাপন করা হয়।


অন্যদিকে ভারতের পক্ষ থেকে সীমান্তে বিএসএফ সদস্য ও ভারতীয় নাগরিকদের ওপর হামলা বন্ধে সহযোগিতা চাওয়া হয়। পাশাপাশি সীমান্তবর্তী এলাকায় চুরি, ডাকাতি ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ে উদ্বেগ জানানো হয়। সীমান্ত উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন এবং আন্তঃসীমান্ত অপরাধ দমনে আরও সমন্বয়ের ওপরও গুরুত্বারোপ করে ভারতীয় প্রতিনিধিদল। বৈঠকে উভয় পক্ষ সীমান্তে শান্তি, স্থিতিশীলতা ও পারস্পরিক আস্থা বৃদ্ধির লক্ষ্যে সহযোগিতা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেছে বলে জানা গেছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার

চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার