ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সরকার বিধবা কার্ড চালু করলে সংসদ সদস্যদের স্ত্রীরাই সবার আগে নেবে: হাসনাত আবদুল্লাহ দুর্গাপূজায় নাশকতা করে সরকারের ভাবমূর্তি নষ্টের ষড়যন্ত্র করছে পরাজিত শক্তি: রিজভী সিইসি জ্ঞানেশ কুমারের ঘুম উড়ে গেছে: রাহুল গান্ধী শিক্ষার্থী-শিক্ষক কেউ চায় না, তবুও ভিসি হওয়ার লোভ যাচ্ছে না বিএনপি নেতার: সাদিক কায়েম দিল্লির পরিস্থিতি নিয়ে বাংলাদেশ কোনো মন্তব্য করতে রা‌জি নয়: শামা ওবায়েদ দিল্লি পুলিশকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ককরোচ পার্টির হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে আরও একটি তেল ট্যাংকারে আগুন নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে ‘জিরো টলারেন্স’ কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই যন্তর মন্তর বিক্ষোভের স্থান নয়: ৩টি নতুন স্থান নির্ধারণ করল দিল্লি পুলিশ হেলথ কার্ড সংগ্রহে সরকারি কর্মকর্তা-কর্মচারী ও মুক্তিযোদ্ধাদের জন্য নতুন নির্দেশনা

চার বিশ্ববিদ্যালয়ে পাঁচ উপ-উপাচার্য নিয়োগ

দেশের চারটি সরকারি ও স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ে নতুন পাঁচজন উপ-উপাচার্য নিয়োগ দিয়েছে সরকার। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা
  • আপলোড সময় : ১০ জুন ২০২৬, দুপুর ৩:৯ সময়
  • আপডেট সময় : ১০ জুন ২০২৬, দুপুর ৩:৯ সময়
চার বিশ্ববিদ্যালয়ে পাঁচ উপ-উপাচার্য নিয়োগ

দেশের চারটি সরকারি ও স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ে নতুন পাঁচজন উপ-উপাচার্য নিয়োগ দিয়েছে সরকার। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এই নিয়োগ কার্যকর করা হয়েছে। বুধবার সকালে মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, নতুন নিয়োগপ্রাপ্তদের দায়িত্ব গ্রহণের দিন থেকে পরবর্তী চার বছর পর্যন্ত তাদের মেয়াদ নির্ধারণ করা হয়েছে।


প্রজ্ঞাপন অনুসারে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে দায়িত্ব পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক মোহাম্মদ আলী জিন্নাহ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একাডেমিক উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বনবিদ্যা ও পরিবেশবিজ্ঞান ইনস্টিটিউটের অধ্যাপক ড. মোহাম্মদ আল আমিন। একই বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক উপ-উপাচার্যের দায়িত্ব দেওয়া হয়েছে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক এবং বর্তমানে কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে দায়িত্ব পালনকারী ড. মো. সফিকুল ইসলামকে।


এদিকে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ইলিয়াস সিদ্দিকী। অন্যদিকে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয়টির ফার্মেসি বিভাগের ডিন ড. মুহাম্মদ শফিকুল ইসলামকে।


নতুন নিয়োগের পাশাপাশি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একাডেমিক উপ-উপাচার্য মোহাম্মদ শামীম উদ্দিন খান, প্রশাসনিক উপ-উপাচার্য ড. কামাল উদ্দিন এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. মোহাম্মদ রেজুয়ানুল হককে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে নিজ নিজ মূল পদে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, নতুন উপ-উপাচার্যরা তাদের বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা ও বিধি অনুযায়ী অন্যান্য সুবিধা পাবেন। পাশাপাশি দায়িত্ব পালনের পুরো সময় তাদের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সার্বক্ষণিক অবস্থান নিশ্চিত করতে হবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার

চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার