ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মুশফিকের ফিফটিতে বড় লিডের পথে বাংলাদেশ পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ায় জরুরি অবস্থা জারি ভারত কখনো মোদির মতো এমন কাপুরুষ দেখেনি: মুক্তির পর অভিজিৎ দিপকে ‘হু ইজ হাদি?’: নুরের মন্তব্যের তীব্র সমালোচনা রফিকুল ইসলাম মাদানির শপথের পর এক টাকাও দুর্নীতি করিনি: আমির হামজা নভেম্বরেই রোনালদোকে দলে ফেরাতে চান পর্তুগালের ফুটবলপ্রধান প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের ব্যবসায়িক প্রতিনিধিদলের সাক্ষাৎ, বিনিয়োগবান্ধব পরিবেশের আশ্বাস ‘ভয় পাইছে, ভয় পাইছে’: সাক্ষীর উদ্দেশ্যে পলক ছুটি ঘোষণা করে নতুন জাতীয় দিবসের পরিপত্র জারি সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল দিল্লি, চেন্নাইয়ে রোড শো করছেন মোদি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে ‘স্ক্রিপ্টোরিয়া ন্যাশনাল লিটারারি ফেস্ট’

ঢাকা বিশ্ববিদ্যালয় রাইটার্স’ হাব (ডিইউডব্লিউএইচ) আয়োজন করতে যাচ্ছে জাতীয় পর্যায়ের সাহিত্য উৎসব ‘স্ক্রিপ্টোরিয়া ন্যাশনাল লিটারারি ফেস্ট’। তরুণদের সৃজনশীলতা,
  • আপলোড সময় : ১৫ জুন ২০২৬, দুপুর ১১:২২ সময়
  • আপডেট সময় : ১৫ জুন ২০২৬, দুপুর ১১:২২ সময়
ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে ‘স্ক্রিপ্টোরিয়া ন্যাশনাল লিটারারি ফেস্ট’

ঢাকা বিশ্ববিদ্যালয় রাইটার্স’ হাব (ডিইউডব্লিউএইচ) আয়োজন করতে যাচ্ছে জাতীয় পর্যায়ের সাহিত্য উৎসব ‘স্ক্রিপ্টোরিয়া ন্যাশনাল লিটারারি ফেস্ট’। তরুণদের সৃজনশীলতা, লেখালেখির দক্ষতা এবং গবেষণামুখী চিন্তাকে বিকশিত করার লক্ষ্যে এই আয়োজন অনুষ্ঠিত হবে। আয়োজকদের তথ্য অনুযায়ী, দেশের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই উৎসবে অংশ নিতে পারবেন। এতে প্রবন্ধ রচনা, গল্প রচনা এবং গবেষণা প্রস্তাবনা—এই তিনটি বিভাগে প্রতিযোগিতার সুযোগ থাকবে।


প্রতিটি বিভাগের জন্য আলাদা করে তিনটি বিনামূল্যের অনলাইন কর্মশালার আয়োজন করা হবে। শুধুমাত্র নিবন্ধিত অংশগ্রহণকারীরাই এসব প্রশিক্ষণ কর্মশালায় অংশ নিতে পারবেন বলে জানানো হয়েছে। দুই দিনব্যাপী এই উৎসব আগামী ২৮ ও ২৯ জুলাই ২০২৬ তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। উৎসবের অংশ হিসেবে প্যানেল আলোচনা, সাহিত্য ম্যাগাজিন প্রকাশনা, সাংস্কৃতিক পরিবেশনা, কসপ্লে, বই ও সাহিত্য স্টল এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজন করা হবে।


আয়োজকরা জানিয়েছেন, এই উদ্যোগের মাধ্যমে তরুণ লেখকদের কণ্ঠস্বরকে একাডেমিক ও পেশাগত পরিসরের সঙ্গে যুক্ত করার পাশাপাশি আত্মবিশ্বাসী ও গবেষণাধর্মী প্রজন্ম গড়ে তোলাই মূল লক্ষ্য। এই উৎসবে অংশগ্রহণের জন্য নিবন্ধন করা যাবে ৩০ জুন ২০২৬ পর্যন্ত।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার

চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার