ঢাকা | |
সংবাদ শিরোনাম :
হাসিনা আমলের ব্যাংক নিয়ন্ত্রণের সুযোগ আবার ফেরত আনছে বিএনপি: হাসনাত ১৭ বছরে অর্থনীতি ধ্বংস করে গেছে স্বৈরাচার, পুনরুদ্ধারে লড়ছে সরকার: শামা ওবায়েদ ২ কোটির বেশি প্রবীণকে এককালীন ৯০ ডলার দেওয়ার ঘোষণা ট্রাম্পের তরুণদের স্বপ্ন ও সম্ভাবনার গল্প শোনাতে প্রথমা বুক ক্যাফেতে কথাসাহিত্যিক রাহিতুল ইসলাম শাহজালাল বিমানবন্দরে দুই কর্মীর জুতায় মিলল ১৬ কোটি টাকার স্বর্ণ ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির রিমান্ডে ঘটনার সত্যতা স্বীকার করেছেন আখতারুজ্জামান: পুলিশ কিংবদন্তি হওয়ার পথে এগিয়ে চলেছে ইয়ামাল: স্পেন কোচ সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের এপিএস রাশেদুলের সাতটি ব্যাংক হিসাব অবরুদ্ধ সস্ত্রীক প্রধানমন্ত্রীর সঙ্গে ট্রাম্পের ছবি নিয়ে প্রেস উইংয়ের ব‍্যাখ‍্যা

এইচএসসি পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার নিয়ে জরুরি নির্দেশনা

২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় ব্যবহারের জন্য নন-প্রোগ্রামেবল ক্যালকুলেটরের নতুন তালিকা প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা
  • আপলোড সময় : ১৮ জুন ২০২৬, দুপুর ১০:০ সময়
  • আপডেট সময় : ১৮ জুন ২০২৬, দুপুর ১০:০ সময়
এইচএসসি পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার নিয়ে জরুরি নির্দেশনা

২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় ব্যবহারের জন্য নন-প্রোগ্রামেবল ক্যালকুলেটরের নতুন তালিকা প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। নতুন নির্দেশনায় এবার একটি নতুন মডেল যুক্ত করে মোট আট ধরনের ক্যালকুলেটর ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে।


বুধবার (১৭ জুন) বোর্ডের পক্ষ থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নির্দেশনায় বলা হয়েছে, পরীক্ষার হলে শিক্ষার্থীরা শুধুমাত্র অনুমোদিত নন-প্রোগ্রামেবল সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে। পাশাপাশি সাধারণ ক্যালকুলেটর ব্যবহারেরও সুযোগ রাখা হয়েছে।


এছাড়া পরীক্ষার্থীদের ডিজিটাল ঘড়ির পরিবর্তে কাঁটাযুক্ত সাধারণ হাতঘড়ি ব্যবহারের অনুমতিও দেওয়া হয়েছে।


ঢাকা বোর্ডের প্রকাশিত তালিকা অনুযায়ী, অনুমোদিত ক্যালকুলেটর মডেলগুলো হলো— FX-82MS, FX-100MS, FX-570MS, FX-991MS, FX-991ES, FX-991EX, FX-991ES Plus এবং নতুন যুক্ত হওয়া FX-991CW।


এর আগে গত বছর সাতটি মডেল অনুমোদিত ছিল। এবার নতুনভাবে FX-991CW মডেল যুক্ত করে তালিকাটি হালনাগাদ করা হয়েছে। বোর্ড জানিয়েছে, পরীক্ষার স্বচ্ছতা ও মান বজায় রাখতে এই নির্দেশনা কার্যকর করা হয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পদত্যাগ করেছেন বিএনপির এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি, আসন শূন্য ঘোষণা

পদত্যাগ করেছেন বিএনপির এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি, আসন শূন্য ঘোষণা