ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সৌদির জালে এক হালি গোল দিয়ে জয় পেলো স্পেন জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট থেকে ছিটকে গেলেন লিটন আওয়ামী লীগের সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন আওয়ামী লীগের মতো খুনের রাজনীতি পরিহার না করলে বিএনপিকেও দেশছাড়া করবে জনগণ: শিবির সভাপতি স্টারমার পদত্যাগ করবেন, দাবি ট্রাম্পের—নাকচ করল ডাউনিং স্ট্রিট তারেমির গোল ভিএআরে বাতিল, ইরানের রক্ষণে আটকা বেলজিয়াম নড়াইলে ব্রাজিল সমর্থককে আর্জেন্টিনার জার্সি পরিয়ে ফেসবুকে পোস্ট, বন্ধুকে আইনি নোটিশ তারেমির গোল ভিএআরে বাতিল, ইরানের রক্ষণে আটকা বেলজিয়াম অবিশ্বাস্য প্রতিরোধে বেলজিয়ামকে আটকে দিলো ইরান হাসনাতসহ সঙ্গীদের বিরুদ্ধে যুক্তরাজ্যে পুলিশের কাছে সাবেক ছাত্রলীগ নেতাকে মারধরের অভিযোগ

নিউজিল্যান্ডকে উড়িয়ে বিশ্বকাপে প্রথম জয়ের দেখা পেল মিসর

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপের মঞ্চে প্রথম জয়ের স্বাদ পেল মিসর। সোমবার (২২ জুন) সকালে ভ্যাঙ্কুভারে অনুষ্ঠিত ম্যাচে
  • আপলোড সময় : ২২ জুন ২০২৬, সকাল ৯:৩৯ সময়
  • আপডেট সময় : ২২ জুন ২০২৬, সকাল ৯:৩৯ সময়
নিউজিল্যান্ডকে উড়িয়ে বিশ্বকাপে প্রথম জয়ের দেখা পেল মিসর

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপের মঞ্চে প্রথম জয়ের স্বাদ পেল মিসর। সোমবার (২২ জুন) সকালে ভ্যাঙ্কুভারে অনুষ্ঠিত ম্যাচে নিউজিল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে নতুন ইতিহাস রচনা করেছে উত্তর আফ্রিকার দেশটি। বিশ্বকাপে এর আগে ১৯৩৪, ১৯৯০ ও ২০১৮ আসরে অংশ নিয়েও কোনো ম্যাচে জয় পায়নি মিসর। টুর্নামেন্টটিতে নিজেদের প্রথম আট ম্যাচে জয়শূন্য থাকা দলটি অবশেষে নবম ম্যাচে এসে কাটাল সেই আক্ষেপ।


যদিও ম্যাচের শুরুটা মিসরের জন্য সুখকর ছিল না। ১৫তম মিনিটে ফিন সারম্যানের গোলে এগিয়ে যায় নিউজিল্যান্ড। ফলে প্রথমার্ধ শেষ হয় মিসরের এক গোল পিছিয়ে থাকা অবস্থায়। বিরতির পর পাল্টে যায় ম্যাচের চিত্র। ৫৮তম মিনিটে মোস্তাফা জিকোর গোলে সমতায় ফেরে মিসর। এরপর ৬৭তম মিনিটে অধিনায়ক মোহাম্মদ সালাহ গোল করে দলকে এগিয়ে দেন। ম্যাচের ৮২তম মিনিটে ত্রেজেগে তৃতীয় গোল করলে জয় নিশ্চিত হয়ে যায় মিসরের।


মাত্র ২৪ মিনিটের ব্যবধানে তিন গোল করে ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে নেয় মিসর। সেই সঙ্গে বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মতো জয়ের আনন্দে ভাসে আফ্রিকার দেশটি। দীর্ঘদিনের হতাশা পেছনে ফেলে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসরে স্মরণীয় এক অধ্যায় রচনা করল তারা।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১ মাস পর অনুশীলনে ফিরলেন নেইমার, মাঠে নামবেন কবে

১ মাস পর অনুশীলনে ফিরলেন নেইমার, মাঠে নামবেন কবে