ঢাকা | |

হালান্ডের জোড়া গোলে ২৮ বছর পর বিশ্বকাপে নকআউটে নরওয়ে

বিশ্বকাপ ২০২৬-এ দুর্দান্ত ছন্দে থাকা নরওয়ের তারকা স্ট্রাইকার আর্লিং হালান্ড আবারও গোলের ঝলক দেখিয়েছেন। তার জোড়া গোলে গ্রুপ
  • আপলোড সময় : ২৩ জুন ২০২৬, সকাল ৯:৫৯ সময়
  • আপডেট সময় : ২৩ জুন ২০২৬, সকাল ৯:৫৯ সময়
হালান্ডের জোড়া গোলে ২৮ বছর পর বিশ্বকাপে নকআউটে নরওয়ে

বিশ্বকাপ ২০২৬-এ দুর্দান্ত ছন্দে থাকা নরওয়ের তারকা স্ট্রাইকার আর্লিং হালান্ড আবারও গোলের ঝলক দেখিয়েছেন। তার জোড়া গোলে গ্রুপ ‘আই’-এর গুরুত্বপূর্ণ ম্যাচে নরওয়ে ৩-২ ব্যবধানে হারিয়েছে সেনেগালকে। নিউইয়র্ক-নিউ জার্সি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক ফুটবল উপহার দেয়। তবে প্রথম গোলের জন্য অপেক্ষা করতে হয় ম্যাচের ৪৩তম মিনিট পর্যন্ত। সেনেগালের অধিনায়কের ভুল কাজে লাগিয়ে বদলি খেলোয়াড় পেডারসেন গোল করে নরওয়েকে এগিয়ে দেন।


বিরতির পর আরও আক্রমণাত্মক হয়ে ওঠে ইউরোপের দলটি। ৪৮তম মিনিটে অধিনায়ক মার্টিন ওডেগার্ড-এর দারুণ পাস থেকে গোল করে ব্যবধান ২-০ করেন হালান্ড। তবে পাঁচ মিনিট পরই সাদিও মানের নিখুঁত পাস থেকে ইসমাইলা সার গোল করে সেনেগালকে ম্যাচে ফেরার আশা দেখান। কিন্তু সেই আশা বেশিক্ষণ টেকেনি। ৫৮তম মিনিটে বক্সের ভেতরে সুযোগ পেয়ে শক্তিশালী শটে বল জালে জড়িয়ে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোল করেন হালান্ড। শেষদিকে ইসমাইলা সার আরও একটি গোল করে ব্যবধান কমালেও পরাজয় এড়াতে পারেনি আফ্রিকার প্রতিনিধিরা।


এই জয়ের ফলে দুই ম্যাচ থেকে পূর্ণ ৬ পয়েন্ট অর্জন করে নকআউট পর্বে জায়গা নিশ্চিত করেছে নরওয়ে। অন্যদিকে টানা দুই পরাজয়ে সেনেগালের পরবর্তী পর্বে ওঠার সম্ভাবনা জটিল হয়ে পড়েছে। শেষ ম্যাচে জয় পেলেও অন্য ম্যাচগুলোর ফলাফলের দিকে তাকিয়ে থাকতে হবে তাদের। ব্যক্তিগত অর্জনেও উজ্জ্বল সময় পার করছেন হালান্ড। টুর্নামেন্টে তার গোলসংখ্যা এখন ৪। গোলদাতাদের তালিকায় তিনি কিলিয়ান এমবাপ্পের সমান গোল করে দ্বিতীয় স্থানে রয়েছেন। তালিকার শীর্ষে আছেন লিওনেল মেসি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
২৩ জুন উপলক্ষে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

২৩ জুন উপলক্ষে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর