ঢাকা | |
সংবাদ শিরোনাম :
কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী: শামা ওবায়েদ ‘খেলা এখনো শেষ হয়নি, আমাদেরও সময় আসবে’ প্রথমবারের মতো এক মন্ত্রণালয় সামলাতে ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর নিশ্চয়ই কোনও প্ল্যান আছে: বিমান ও পর্যটনমন্ত্রী মন্ত্রী জাতীয় অর্থনীতিতে সিএমএসএমই খাতের অবদান ৫০ শতাংশে উন্নীত করার লক্ষ্য ইমরান খানকে শিফা হাসপাতালে না নেওয়ায়, সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা পিটিআইয়ের ‘বোরকা আইন’: পর্তুগালে জনসমক্ষে বোরকা ও মুখঢাকা পোশাকে নিষেধাজ্ঞা এলজিআরডি মন্ত্রী হলেন ড. আবদুল মঈন খান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী হিসেবে শপথ নিলেন সাচিং প্রু জেরী তথ্যমন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ

ভারতে বাণিজ্যিক ভবনে অগ্নিকাণ্ডে ১২ শিশুসহ ১৪ জনের প্রাণহানি

ভারতের উত্তর প্রদেশের লক্ষ্ণৌ শহরে একটি তিনতলা বাণিজ্যিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৪ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে
  • আপলোড সময় : ২৩ জুন ২০২৬, দুপুর ১০:৯ সময়
  • আপডেট সময় : ২৩ জুন ২০২৬, দুপুর ১০:৯ সময়
ভারতে বাণিজ্যিক ভবনে অগ্নিকাণ্ডে ১২ শিশুসহ ১৪ জনের প্রাণহানি

ভারতের উত্তর প্রদেশের লক্ষ্ণৌ শহরে একটি তিনতলা বাণিজ্যিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৪ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে ১২ জনই শিশু। সোমবার (২২ জুন) দুপুরে আলীগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে আরও অন্তত পাঁচজন দগ্ধ ও আহত হয়েছেন। দুর্ঘটনার পর স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিস দ্রুত উদ্ধার অভিযান শুরু করে। আগুন ও ঘন ধোঁয়ার কারণে ভবনের ভেতরে আটকে পড়া অনেকে বাঁচার জন্য শৌচাগারে আশ্রয় নেন এবং দরজা বন্ধ করে দেন। পরে উদ্ধারকারীরা সেখান থেকেই বেশ কয়েকজনের মরদেহ উদ্ধার করেন।


উত্তর প্রদেশের উপমুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক জানিয়েছেন, নিহতদের মধ্যে অধিকাংশই শিশু। তিনি ঘটনাটিকে অত্যন্ত মর্মান্তিক বলে উল্লেখ করে ভুক্তভোগী পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। প্রাথমিক তদন্তে জানা গেছে, তিনতলা ওই ভবনের নিচতলায় একটি পোষা প্রাণীর দোকান ছিল। ওপরের তলায় গ্রাফিকস অ্যানিমেশন প্রশিক্ষণকেন্দ্র ও লাইব্রেরি পরিচালিত হতো। ভবনের মালিক বীরেন্দ্র শুক্লা এবং তার ছেলে অখিলেশ শুক্লার বিরুদ্ধে গাফিলতির অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকেই তারা পলাতক রয়েছে।


আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধার অভিযানে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট কাজ করে। ওপরের তলায় আটকে পড়াদের উদ্ধারে হাইড্রোলিক প্ল্যাটফর্ম ব্যবহার করা হয়। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার পর ভবন থেকে ধোঁয়া বের হতে দেখে তারা কয়েকজনকে উদ্ধার করতে সক্ষম হন, তবে অনেকেই ভেতরে আটকা পড়ে প্রাণ হারান।


ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এবং নিহতদের পরিবারকে আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছেন। প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থেকে নিহতদের পরিবারকে ২ লাখ রুপি এবং আহতদের ৫০ হাজার রুপি করে দেওয়া হবে। উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ঘটনাটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দ্রুত উদ্ধার অভিযান ও আহতদের চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন। ঘটনাটি ঘিরে পুরো এলাকায় শোক ও উদ্বেগের ছায়া নেমে এসেছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প

কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প