ঢাকা | |
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে মোদির সঙ্গে ত্রিবেদীর ‘খুব ভালো’ ও ‘দীর্ঘ’ বৈঠক শিশির মনিরকে জামায়াত থেকে বহিষ্কার চাইলেন রাশেদ খাঁন জঙ্গল সলিমপুরের পাশে পুলিশ একাডেমি ও কারাগার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নিউমুরিং টার্মিনাল ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ রাজধানীতে, পুলিশের লাঠিপেটা পাকিস্তানি সেনারা সৌদি আরবে অবস্থান করছেন: পাকিস্তান সেনাবাহিনী গাঢ় নীল পোশাকে মুগ্ধতা ছড়াচ্ছেন জয়া আহসান রোলারের চাপায় ৩ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি ভারতের সঙ্গে শত্রুতা আমাদের প্রত্যাশা নয়, প্রশ্ন হচ্ছে ‘স্বার্থ সুরক্ষা’: নাহিদ ইসলাম শেখ হাসিনাকে ফেরানোর প্রক্রিয়া জানালো ভারত পর্দার ‘মিনিস্টার ফাটাকেষ্ট’ এবার বাস্তবেও মন্ত্রীর মর্যাদায়

পেনাল্টি থেকে গোল করতে পারলেন না মেসি

বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে অস্ট্রিয়ার বিপক্ষে খেলতে নেমে শুরুতেই সুযোগ হাতছাড়া করেছে আর্জেন্টিনা। ম্যাচের প্রথম দিকেই পেনাল্টি থেকে
  • আপলোড সময় : ২৩ জুন ২০২৬, দুপুর ১০:৩৮ সময়
  • আপডেট সময় : ২৩ জুন ২০২৬, দুপুর ১০:৩৮ সময়
পেনাল্টি থেকে গোল করতে পারলেন না মেসি

বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে অস্ট্রিয়ার বিপক্ষে খেলতে নেমে শুরুতেই সুযোগ হাতছাড়া করেছে আর্জেন্টিনা। ম্যাচের প্রথম দিকেই পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন অধিনায়ক লিওনেল মেসি।


ম্যাচের ৩ মিনিটে বক্সের ভেতর লাওতারো মার্তিনেজ সুযোগ পেলেও অস্ট্রিয়ার দুই ডিফেন্ডারের চাপে তা কাজে লাগাতে পারেননি। পরে ভিএআর দেখে অস্ট্রিয়ান ডিফেন্ডার স্তেফান পশের ফাউলে আর্জেন্টিনা পেনাল্টি পায়।


তবে স্পট কিক থেকে শট নিয়ে লক্ষ্যভ্রষ্ট হন মেসি, বল সাইড পোস্টের বাইরে দিয়ে চলে যায়। এতে শুরুতেই পিছিয়ে পড়ে আর্জেন্টিনা শিবিরে কিছুটা চাপ তৈরি হয়। তথ্য অনুযায়ী, এটি মেসির ক্যারিয়ারের ৩৩তম পেনাল্টি মিস। টাইব্রেকার বাদে এখন পর্যন্ত তিনি মোট ১৪৯টি পেনাল্টি শট নিয়েছেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ