ঢাকা | |
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে মোদির সঙ্গে ত্রিবেদীর ‘খুব ভালো’ ও ‘দীর্ঘ’ বৈঠক শিশির মনিরকে জামায়াত থেকে বহিষ্কার চাইলেন রাশেদ খাঁন জঙ্গল সলিমপুরের পাশে পুলিশ একাডেমি ও কারাগার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নিউমুরিং টার্মিনাল ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ রাজধানীতে, পুলিশের লাঠিপেটা পাকিস্তানি সেনারা সৌদি আরবে অবস্থান করছেন: পাকিস্তান সেনাবাহিনী গাঢ় নীল পোশাকে মুগ্ধতা ছড়াচ্ছেন জয়া আহসান রোলারের চাপায় ৩ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি ভারতের সঙ্গে শত্রুতা আমাদের প্রত্যাশা নয়, প্রশ্ন হচ্ছে ‘স্বার্থ সুরক্ষা’: নাহিদ ইসলাম শেখ হাসিনাকে ফেরানোর প্রক্রিয়া জানালো ভারত পর্দার ‘মিনিস্টার ফাটাকেষ্ট’ এবার বাস্তবেও মন্ত্রীর মর্যাদায়

এক রাতেই মেসির দুই রেকর্ড ভাঙলেন রোনালদো

বিশ্বকাপে প্রথম ম্যাচে গোল করতে ব্যর্থ হওয়ায় সমালোচনার মুখে পড়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে পরের ম্যাচেই জোড়া গোল করে
  • আপলোড সময় : ২৪ জুন ২০২৬, দুপুর ১০:২৩ সময়
  • আপডেট সময় : ২৪ জুন ২০২৬, দুপুর ১০:২৩ সময়
এক রাতেই মেসির দুই রেকর্ড ভাঙলেন রোনালদো

বিশ্বকাপে প্রথম ম্যাচে গোল করতে ব্যর্থ হওয়ায় সমালোচনার মুখে পড়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে পরের ম্যাচেই জোড়া গোল করে সেই সমালোচনার জবাব দিয়েছেন পর্তুগিজ তারকা। তার দুর্দান্ত নৈপুণ্যে উজবেকিস্তানকে ৫-০ গোলে হারিয়েছে পর্তুগাল। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল পর্তুগাল। মাত্র ৬ মিনিটেই গোল করে দলকে এগিয়ে নেন রোনালদো। এরপর ৩৯ মিনিটে আবারও জালের দেখা পান তিনি। ব্রুনো ফার্নান্দেজের নিখুঁত পাস থেকে দারুণ ফিনিশিংয়ে নিজের দ্বিতীয় গোল করেন এই পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী ফুটবলার।


এই দুই গোলের মাধ্যমে তিনি নতুন এক রেকর্ড গড়েছেন—ভিন্ন ছয়টি বিশ্বকাপে গোল করার প্রথম ফুটবলার এখন রোনালদো। পাশাপাশি বিশ্বকাপে সবচেয়ে বেশি বয়সে এক ম্যাচে জোড়া গোল করার রেকর্ডও এখন তার দখলে।


এর আগে এই রেকর্ড ছিল লিওনেল মেসির। তবে উজবেকিস্তানের বিপক্ষে ম্যাচে ৪১ বছর ১৩৮ দিন বয়সে জোড়া গোল করে সেই রেকর্ডও নিজের করে নেন রোনালদো। বিশ্বকাপ ইতিহাসে মেসির একাধিক রেকর্ড ছাড়িয়ে নতুন মাইলফলক স্পর্শ করায় আবারও আলোচনায় রোনালদো।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ