ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক কারামুক্ত কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প পরকীয়ার জেরে স্বামীর কোদালের কোপে স্ত্রীর মৃত্যু চিকিৎসার জন্য কলকাতায়, হোটেলের আগুনে স্ত্রী-সন্তান-শ্বশুরসহ সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু প্রধানমন্ত্রীর দিল্লি সফর নিয়ে আমার কাছে নতুন তথ্য নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে ঢাকার শর্ত 'রূঢ় ও অহংকারী': বীণা সিক্রি প্রধানমন্ত্রীকে ভারতে স্মরণীয় অভ্যর্থনা জানানো হবে: দীনেশ ত্রিবেদী ‘এ’ দলে পারফর্ম করে জাতীয় দলে ফিরতে চান নাঈম শেখ সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন প্রধানমন্ত্রীর সঙ্গে নতুন চার স্থায়ী কমিটি সদস্যের সাক্ষাৎ

এলএনজি, সার ও ভোজ্য তেল আমদানিসহ ২০ ক্রয় প্রস্তাব অনুমোদন

দেশের জ্বালানি, খাদ্য নিরাপত্তা ও যুব কর্মসংস্থান খাতে বড় ধরনের সিদ্ধান্ত নিয়েছে সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এলএনজি, ভোজ্য
  • আপলোড সময় : ২৫ জুন ২০২৬, দুপুর ১০:৪৩ সময়
  • আপডেট সময় : ২৫ জুন ২০২৬, দুপুর ১০:৪৩ সময়
এলএনজি, সার ও ভোজ্য তেল আমদানিসহ ২০ ক্রয় প্রস্তাব অনুমোদন

দেশের জ্বালানি, খাদ্য নিরাপত্তা ও যুব কর্মসংস্থান খাতে বড় ধরনের সিদ্ধান্ত নিয়েছে সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এলএনজি, ভোজ্য তেল, মসুর ডাল, সার আমদানি এবং যুব উন্নয়ন প্রকল্পের আওতায় বিভিন্ন প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এসব উদ্যোগ বাস্তবায়নে মোট কয়েক হাজার কোটি টাকা ব্যয় হবে। বুধবার সচিবালয়ে অনুষ্ঠিত ক্রয় কমিটির বৈঠকে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বৈঠক শেষে জানানো হয়, স্পট মার্কেট থেকে দুই কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। এ জন্য ব্যয় হবে প্রায় ১ হাজার ৩৫৬ কোটি টাকা।


এছাড়া দেশের বাজারে ভোজ্য তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে ২ কোটি লিটার পরিশোধিত সয়াবিন তেল এবং ২ কোটি লিটার পাম তেল কেনার দুটি পৃথক প্রস্তাব অনুমোদন পেয়েছে। এ খাতে মোট ব্যয় ধরা হয়েছে ৬৪৫ কোটি টাকার বেশি। ডালের চাহিদা পূরণে ২২ হাজার ৫০০ মেট্রিক টন মসুর ডাল কেনার সিদ্ধান্তও নেওয়া হয়েছে। স্থানীয় ও আন্তর্জাতিক উৎস থেকে সংগ্রহ করা এসব ডালের জন্য ব্যয় হবে প্রায় ১৬৭ কোটি টাকা।


কৃষি খাতের জন্য সার আমদানির দুটি গুরুত্বপূর্ণ প্রস্তাবও অনুমোদন করা হয়েছে। এর আওতায় ৩০ হাজার মেট্রিক টন টিএসপি সার এবং ৩০ হাজার মেট্রিক টন দানাদার ইউরিয়া সার কেনা হবে। এ দুটি প্রস্তাবে মোট ব্যয় হবে প্রায় ৪৬৪ কোটি টাকা। অন্যদিকে যুব উন্নয়ন অধিদপ্তরের ‘আর্ন’ প্রকল্পের আওতায় দেশের আট বিভাগে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনার জন্য ১০টি পৃথক প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এ প্রকল্পে ব্যয় হবে ১ হাজার ১০৬ কোটি টাকারও বেশি।


সরকারি সূত্র জানিয়েছে, শিক্ষা, চাকরি কিংবা প্রশিক্ষণের বাইরে থাকা ১৫ থেকে ৩৫ বছর বয়সী প্রায় ৯ লাখ তরুণ-তরুণীকে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ তৈরি করাই এই প্রকল্পের মূল লক্ষ্য। এর মধ্যে নারীর অংশগ্রহণ থাকবে প্রায় ৬০ শতাংশ। বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত এই প্রকল্পের মাধ্যমে দেশের ৬৪ জেলার ২৫০ উপজেলায় প্রায় ৫ হাজার প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলা হবে। এসব কেন্দ্র থেকে ৮ লাখের বেশি যুবক-যুবতীকে সময়োপযোগী বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে, যাতে তারা আত্মকর্মসংস্থান ও কর্মজীবনে প্রবেশের সুযোগ পায়।


এদিকে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে রাজধানীর বিভিন্ন খাল পুনরুদ্ধার ও সংস্কার কার্যক্রমের আওতায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাতটি প্রস্তাবেও নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইরান ‘মার্কিন স্থল অভিযান’-এর জন্য প্রস্তুতির ইঙ্গিত দিয়েছে, কৌশলে বড় পরিবর্তনের আভাস

ইরান ‘মার্কিন স্থল অভিযান’-এর জন্য প্রস্তুতির ইঙ্গিত দিয়েছে, কৌশলে বড় পরিবর্তনের আভাস