ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রাইভেট জেট ব্যবহার করে খেলা দেখতে গিয়ে পৃথিবীর বিশাল ক্ষতি করেছেন ফিফা প্রেসিডেন্ট ‘আর্জেন্টিনা অনেক ফাউল করেও সহজে পার পেয়ে গেছে’ সময় টিভির চেয়ারম্যানদের বিরুদ্ধে মামলা স্থগিত করল হাইকোর্ট মার্শাল আর্টের আড়ালে সদস্য সংগ্রহ ও উগ্রবাদী কার্যক্রম পরিচালনা করতেন তারা মেসি আমার বন্ধু, সে দলের সমস্যাগুলোর সমাধান করতে পারে- বিশ্বকাপ ফাইনালের আগে রোনালদিনহো নির্বাচন কে করবে, না করবে এটা আদালত ও ইসির বিষয়: বিএনপি বিশ্বকাপ সম্প্রচারে ২০২২ সালে ১৪০ কোটির দুর্নীতি, এবারে খরচ প্রায় শূন্য: তথ্যমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে ফলের বক্স থেকে ১৬ কেজি স্বর্ণ উদ্ধার রেকর্ড পাস আর নিখুঁত নিশানায় স্পেনের মাঝমাঠের ‘অদৃশ্য নিয়ন্ত্রক’ রদ্রি ব্রাউজারে ফিরেছে ফেসবুক

ডিমের সঙ্গে ভুলেও খাবেন না যে আট খাবার

ডিম পুষ্টিকর ও জনপ্রিয় একটি খাবার। সকালের নাশতা থেকে শুরু করে দিনের বিভিন্ন সময় অনেকেই নিয়মিত ডিম খেয়ে
  • আপলোড সময় : ২৭ জুন ২০২৬, সকাল ৯:৪৬ সময়
  • আপডেট সময় : ২৭ জুন ২০২৬, সকাল ৯:৪৬ সময়
ডিমের সঙ্গে ভুলেও খাবেন না যে আট খাবার

ডিম পুষ্টিকর ও জনপ্রিয় একটি খাবার। সকালের নাশতা থেকে শুরু করে দিনের বিভিন্ন সময় অনেকেই নিয়মিত ডিম খেয়ে থাকেন। তবে পুষ্টিবিদদের মতে, কিছু খাবারের সঙ্গে ডিম একসঙ্গে খাওয়ার অভ্যাস শরীরের জন্য ক্ষতিকর হতে পারে। এতে হজমের সমস্যা, গ্যাস, অস্বস্তি এমনকি দীর্ঘমেয়াদে নানা স্বাস্থ্যঝুঁকিও দেখা দিতে পারে। স্বাস্থ্যবিষয়ক বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী, ডিমের সঙ্গে কিছু নির্দিষ্ট খাবারের সমন্বয় এড়িয়ে চলাই ভালো। কারণ এসব খাবারের সঙ্গে ডিম খেলে শরীরে পুষ্টি শোষণে বাধা সৃষ্টি হতে পারে এবং হজমপ্রক্রিয়াও ব্যাহত হতে পারে।


বিশেষজ্ঞরা বলছেন, সয়াবিন থেকে তৈরি দুধজাতীয় পানীয় ও ডিম একসঙ্গে খাওয়া উচিত নয়। এতে পেটের নানা সমস্যা দেখা দিতে পারে এবং হজমে অস্বস্তি তৈরি হতে পারে। এ ছাড়া ডিম খাওয়ার পরপরই চা বা কফি পান করাও ঠিক নয়। এতে গ্যাস, অম্লতা ও হজমজনিত জটিলতা বাড়তে পারে। অনেক ক্ষেত্রে বমি বমি ভাবও দেখা দিতে পারে বলে জানিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।


ডিম খাওয়ার সঙ্গে সঙ্গে আয়রন বা অন্যান্য খাদ্য-পরিপূরক গ্রহণ না করারও পরামর্শ দিয়েছেন তারা। কারণ এতে প্রয়োজনীয় পুষ্টি উপাদান শরীরে সঠিকভাবে শোষিত নাও হতে পারে। ভাজাপোড়া খাবারের সঙ্গে ডিম খাওয়ার অভ্যাসও শরীরের জন্য ভালো নয়। এতে হজমের চাপ বাড়ে, শরীরে অতিরিক্ত চর্বি জমতে পারে এবং কর্মশক্তি কমে যাওয়ার আশঙ্কা থাকে।


অন্যদিকে, মিষ্টিজাতীয় খাবারের সঙ্গে ডিম খাওয়ার ক্ষেত্রেও সতর্ক থাকতে বলেছেন বিশেষজ্ঞরা। বিশেষ করে হৃদ্‌রোগে আক্রান্ত ব্যক্তিদের জন্য এই অভ্যাস ঝুঁকিপূর্ণ হতে পারে। সকালের নাশতায় অনেকেই ডিমের সঙ্গে কলা খান। তবে পুষ্টিবিদদের মতে, এই দুই খাবার একসঙ্গে খেলে পেট ভারী লাগা ও হজমে সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে।


একইভাবে পনির ও ডিম উভয়ই উচ্চমাত্রার প্রোটিনসমৃদ্ধ খাবার। ফলে একসঙ্গে বেশি পরিমাণে খেলে অতিরিক্ত ক্যালোরি ও চর্বি শরীরে প্রবেশ করতে পারে, যা হজমের সমস্যার কারণ হতে পারে। এ ছাড়া ডিমের সঙ্গে মাংস খাওয়ার অভ্যাসও পরিহার করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। কারণ উভয় খাবারেই প্রচুর প্রোটিন থাকায় একসঙ্গে গ্রহণ করলে হজমে চাপ সৃষ্টি হতে পারে এবং অতিরিক্ত ক্যালোরি গ্রহণের ঝুঁকি বাড়ে। স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তুলতে ডিমের সঙ্গে কোন খাবার খাওয়া উচিত আর কোনটি নয়, সে বিষয়ে সচেতন থাকার পরামর্শ দিয়েছেন পুষ্টিবিদরা।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা

কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা