ঢাকা | |
সংবাদ শিরোনাম :
গণহত্যায় জড়িতদের এ দেশে রাজনীতি করার অধিকার নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শীতের ছুটিতে ঘুরে আসতে পারেন দেশের জনপ্রিয় ১০ পর্যটনস্থানে বন্ধ হতে পারে টু-জি নেটওয়ার্ক, অচল হবে পুরোনো বাটন ফোন মানিক মিয়া অ্যাভিনিউতে জেমসসহ সাত ব্যান্ডের কনসার্ট, প্রবেশ উন্মুক্ত ‘জয় বাংলা’সহ কোস্ট গার্ডের পাঁচ জাহাজের নতুন নাম ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৩১৪ কাশিমপুর কারাগারে হাজতির মৃত্যু, পরিবারের কাছে মরদেহ হস্তান্তর প্রচলিত পথ এড়িয়ে বিকল্প রুটে রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের চালান ভারতীয় ভিসার আন্ডারটেকিং ফর্ম সহজ করল হাইকমিশন হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে দুই তেলের ট্যাংকারে আগুন, দাবি আইআরজিসির

নিজের ছবিযুক্ত নতুন পাসপোর্ট উন্মোচন করলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উপলক্ষে বিশেষ স্মারক পাসপোর্ট উন্মোচন করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নতুন এই পাসপোর্টের
  • আপলোড সময় : ২৭ জুন ২০২৬, দুপুর ৪:২৬ সময়
  • আপডেট সময় : ২৭ জুন ২০২৬, দুপুর ৪:২৬ সময়
নিজের ছবিযুক্ত নতুন পাসপোর্ট উন্মোচন করলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উপলক্ষে বিশেষ স্মারক পাসপোর্ট উন্মোচন করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নতুন এই পাসপোর্টের নকশায় তার প্রতিকৃতি যুক্ত করা হয়েছে, যা নিয়ে ইতোমধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত নমুনা ছবিতে দেখা যায়, পাসপোর্টের একটি পাতায় ডেস্কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাম্পের একটি গম্ভীর প্রতিকৃতি ব্যবহার করা হয়েছে। ছবির নিচে রয়েছে তার স্বাক্ষর। পাশাপাশি পটভূমিতে যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ঘোষণাপত্রের অংশবিশেষও সংযুক্ত করা হয়েছে।


পাসপোর্টের অন্য পাতাগুলোতেও দেশটির স্বাধীনতার ইতিহাস তুলে ধরা হয়েছে। সেখানে স্বাধীনতার ঘোষণাপত্রে স্বাক্ষরের ঐতিহাসিক দৃশ্যের চিত্রায়ণ এবং ‘যুক্তরাষ্ট্র ২৫০’ শীর্ষক বিশেষ স্মারক বার্তা রাখা হয়েছে। হোয়াইট হাউস এই সংস্করণকে ‘প্যাট্রিয়ট পাসপোর্ট’ নামে অভিহিত করেছে। সরকারি তথ্য অনুযায়ী, আগামী ৬ জুলাই থেকে সীমিত সংখ্যায় এই বিশেষ পাসপোর্ট বিতরণ শুরু হবে। প্রাথমিকভাবে শুধুমাত্র ওয়াশিংটন ডিসিতে সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে এটি সংগ্রহ করা যাবে।


বিশ্লেষকদের মতে, সরকারি বিভিন্ন উদ্যোগে ট্রাম্পের ব্যক্তিগত পরিচিতি ও উপস্থিতি আরও জোরালোভাবে তুলে ধরার ধারাবাহিকতার অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এর আগে সরকারি ভবন ও বিভিন্ন প্রচারণামূলক উপকরণেও তার ছবি ব্যবহার করা হয়েছে। নতুন এই পাসপোর্ট কার্যকর হলে সাধারণ নাগরিকদের ভ্রমণ নথিতে কোনো বর্তমান মার্কিন প্রেসিডেন্টের প্রতিকৃতি ব্যবহারের ঘটনা একটি ব্যতিক্রমী নজির হিসেবে বিবেচিত হবে।


সূত্র: সিএনএন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সংঘাতের উত্তাপের মাঝে সন্তানকে আগলে মায়ের ছুটে চলা, আবেগঘন ছবি ভাইরাল

সংঘাতের উত্তাপের মাঝে সন্তানকে আগলে মায়ের ছুটে চলা, আবেগঘন ছবি ভাইরাল